এক্সপ্লোর

Sunita Williams: 'সুনীতা উইলিয়ামসকে সুনীতা চাওলা বলেছেন মমতা!' কটাক্ষ করতে গিয়ে নাম বিভ্রাট শুভেন্দুরও!

Sunita Williams Bengal Controversy: সুনীতা উইলিয়ামসের নাম নিয়ে বাংলায় যা হল, তা অবাক করে দেওয়ার মতো! মমতা বন্দোপাধ্যায় সুনীতা উইলিয়ামসকে সুনীতা চাওলা বলেছেন বলে দাবি করলেন বিরোধী দলনেতা

কলকাতা: আট থেকে আশি, একেবারে জলের মতো মুখস্থ করে নিয়েছে সুনীতা উইলিয়ামসের নাম। আর যে নাম পৃথিবীজুড়ে শিরোনামে, সেই নাম নিয়েই এবার বিভ্রাটে নাস্তানাবুদ রাজ্য রাজনীতি। আর এই বিভ্রাটে জড়াল রাজনীতির অন্যতম ২ কুশীলবের নাম। একজনেরটা একেবারে প্রকাশ্যে, আরেকজনেরটা অবশ্য বিরোধী দলনেতার দাবি। 

শুভেন্দু অধিকারীর দাবি, 'আগে দেখান সনিয়া উইলিয়ামসের নাম। সুনীতা উইলিয়ামসের নাম বদল করে, তার পদবি বদল করে সুনীতা চাওলা করে দিয়েছে'।                                                            

সুনীতা উইলিয়ামসের নাম নিয়ে বাংলায় যা হল, তা অবাক করে দেওয়ার মতো! মমতা বন্দোপাধ্যায় সুনীতা উইলিয়ামসকে সুনীতা চাওলা বলেছেন বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে তিনিও আবার নাম বিভ্রাটে জড়ালেন। 

পাল্টা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে সোশাল মিডিয়ায় তাঁকে ট্যাগ করে তৃণমূলের তরফে লেখা হয়েছে, 'সনিয়া উইলিয়াম' ও 'সুনীতা ইউনিয়ন' নামে দুই মহাকাশচারী যা শুধু তাঁর কল্পনাতেই আছে, তাঁদের আবিষ্কার করে নাসাকে চমকে দিলেন।                                                                    

এদিন বিধানসভার অন্দরে সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি জানান মমতা বন্দোপাধ্যায়। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এ প্রসঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, 'এটা ভারত সরকার বুঝবে। আর এমনিও গুজরাতের সঙ্গে ওদের যোগাযোগ, গুজরাতের মেয়ে। গুজরাতবাসীরা তাঁকে আমন্ত্রণ জানাচ্ছে। মুখ্যমন্ত্রী কন্যাশ্রী পর্যন্ত ঠিক আছেন। ওখানেই আটকে থাকলে ভাল হয়।' 

বুধবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোশাল মিডিয়ায় পোস্ট করে বলেন, সুনীতা উইলিয়ামসের সাহস ও তাঁর সাফল্য আমাদের সকলকে গর্বিত করেছে। যাদের মিলিত প্রয়াসে সফলভাবে তাঁদেরকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে তাঁদের সকলকে ধন্যবাদ।                                                                       


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
Purulia Gas Pipeline: রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার
রান্নাঘরে গ্যাসের পাইপলাইন ফেটে আগুন, কপাল জোরে প্রাণে বাঁচল গোটা পরিবার

ভিডিও

Jadavpur University : যাদবপুরকাণ্ডের তদন্ত কমিটির চেয়ারম্যানের প্রস্তাব প্রত্যাখান শুভশঙ্কর সরকারের
Nagrakata News : রাতের অন্ধকারে রেললাইনের ওপর হাতির দল, যাত্রীবাহী ট্রেন থামালেন ২ লোকো পাইলট
Rajnath Singh : 'উদ্দেশ্য সৎ হলে উন্নয়ন কেউ আটকাতে পারবে না', বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
CM Suvendu Adhikari : 'গত সরকার NCC উঠিয়ে দিয়েছে', TMC-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget