এক্সপ্লোর

Supreme Court : একদিনে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজ্যের ৩ মামলা

SSC News: আজ SSC-র চাকরি বাতিল মামলার শুনানি মুলতুবি হয়ে গেল সর্বোচ্চ আদালতে। ১৫ জানুয়ারি ২ টোর সময় ফের এই মামলার শুনানি হবে।

নয়াদিল্লি : একদিনে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজ্যের ৩ মামলা । SSC, OBC সার্টিফিকেট থেকে DA-পিছিয়ে গেল শুনানি । 

আজ SSC-র চাকরি বাতিল মামলার শুনানি মুলতুবি হয়ে গেল সর্বোচ্চ আদালতে। ১৫ জানুয়ারি ২ টোর সময় ফের এই মামলার শুনানি হবে। ১৫ জানুয়ারির মধ্যে সবাইকে হলফনামা জমা দিতে হবে। গতবার প্রধান বিচারপতি সঞ্জীব খন্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে মামলার শুনানি হলেও, এদিন সেই বেঞ্চে সামিল হন বিচারপতি কে ভি বিশ্বনাথন। কিন্তু শুনানি শুরু হলেও, তারপর মুলতবি হয়ে যায়। ১৫ জানুয়ারি দুপুর ২টোয় ফের এই মামলার শুনানি হবে। 

গতবছর ২২ এপ্রিলে নিয়োগ দুর্নীতি মামলায়, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। তার ফলে চাকরি যায় ২৫,৭৫৩ জনের। যাঁরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরিহারাদের একাংশও। সেই মামলার শুনানিতে গত ১৯ ডিসেম্বর, সর্বোচ্চ আদালতে একের পর এক প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। গোটা বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করে প্রধান বিচারপতি এও বলেন, 'আমি জানি না যে, ডাল মে কুছ কালা হ্যায়, ইয়া সব কুছ হি কালা হ্যায়?' অর্থাৎ কিছু গন্ডগোল আছে, না কি পুরোটাই গন্ডগোল? প্রধান বিচারপতি আরও জানতে চান, রাজ্য সরকারের অবস্থান কী? রাজ্য সরকারি কি মনে করে যে, বৈধ-অবৈধ চাকরি প্রাপকদের আলাদা করা সম্ভব, না কি সম্ভব নয়? উত্তরে বৈধ-অবৈধ আলাদা করা সম্ভব বলে, জানায় রাজ্য সরকার।

অন্যদিকে, যোগ্য-অযোগ্যদের কীভাবে আলাদা করা সম্ভব, তা নিয়েও CBI-কে রিপোর্ট দিতে বলেছে সুপ্রিম কোর্ট। কিন্তু এদিনও তা জমা না পড়ায়, রীতিমতো হতাশ চাকরিরত শিক্ষকরা। 

অন্যদিকে OBC সার্টিফিকেট মামলার শুনানিও এদিন পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। শুনানি হওয়ার কথা ছিল, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চে। কিন্তু শুনানি হয়নি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ জানুয়ারি। 

এছাড়া ফের পিছিয়ে গেছে রাজ্য সরকারি কর্মীদের DA-মামলা। SSC, OBC সার্টিফিকেট মামলার পরে পিছোল DA-মামলাও। সুপ্রিম কোর্টে মার্চ পর্যন্ত পিছিয়ে গেল এই মামলা। আজ আর সময় নেই শুনানির, বলে জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। নির্দিষ্ট দিন ঘোষণা না হলেও মার্চে শুনানি হবে বলে জানাল শীর্ষ আদালত। মার্চে নতুন বেঞ্চে রাজ্য সরকারি কর্মীদের DA-মামলার শুনানি হবে। এদিন বিচারপতি বলেন, 'আজ ভুল দিন বেছে নিয়েছেন। মামলার শুনানির জন্য দীর্ঘ সময় প্রয়োজন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
অভিষেকের অফিস ভাঙছে বুলডোজার, তারই ফাঁকে ল্যাপটপ হাতে ছুটলেন এই ব্যক্তি
West Bengal News LIVE: অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার, বেআইনি কার্যকলাপ থেকে দুর্নীতি, অত্যাচার নিয়ন্ত্রণ এই পার্টি অফিস থেকে, দাবি এলাকাবাসীর
Rajarhat News : রাজারহাটে ভাড়াবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, CCTV-তে কে ওই ব্যাগ হাতে কিশোর ? চাঞ্চল্যকর তথ্য
রাজারহাটে ভাড়াবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, CCTV-তে কে ওই ব্যাগ হাতে কিশোর ? চাঞ্চল্যকর তথ্য
West Bengal News Live: আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!
আমতলায় বুলডোজার অ্যাকশনের মধ্যেই তৃণমূল নেতাকে তাড়া!

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget