এক্সপ্লোর

HMP Virus: HMP ভাইরাস কি সত্যিই কোভিড ১৯- এর মতো আতঙ্ক-উদ্বেগের কারণ? কী বলছেন চিকিৎসক?

HMP Virus Case: ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন চিকিৎসক সৌতিক পাণ্ডা। এইচএমপি ভাইরাস কি আদৌ আতঙ্কের কারণ? কী বললেন চিকিৎসক, দেখে নিন।

HMP Virus: করোনা ভাইরাসের আতঙ্ক এখনও কাটেনি। মাত্র ৫টা বছর পেরিয়েছে। তার মধ্যেই হদিশ মিলেছে আরেক ভাইরাসের। আর তার সঙ্গে নাম জুড়েছে সেই চিনের। নতুন ভাইরাসের নাম এইচএমপি বা হিউম্যান মেটানিউমো ভাইরাস। বেঙ্গালুরু, আমদাবাদের পর কলকাতাতেও পাওয়া গিয়েছে এইচএমপি ভাইরাস আক্রান্তের খোঁজ। মোট চার শিশুর শরীরে মিলেছে এই ভাইরাসের হদিশ। এদের কারওর বয়সই এক বছরও হয়নি। অবশ্য স্বস্তির খবর একটাই যে কলকাতায় যে এইচএমপি আক্রান্ত শিশুর খোঁজ পাওয়া গিয়েছিল, চিকিৎসার পর এখন সুস্থ রয়েছে ৬ মাসের ওই বাচ্চাটি। 

কিন্তু ছোট্ট শিশুর সুস্থতার খবরও বাস্তবে স্বস্তি দিচ্ছে না সকলকে। কাটছে না আতঙ্ক। বরং বাড়ছে উদ্বেগ। আসলেই কি এই এইচএমপি ভাইরাস খুব বিপজ্জনক? আতঙ্ক- উদ্বেগের কারণ কি রয়েছে এই ভাইরাস নিয়ে? এই নিয়েই ছিল আজকের (০৬/০১/২০২৫) 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানের একটা অংশের আলোচন। যোগ দিয়েছিলেন চিকিৎসক সৌতিক পাণ্ডা। কী বললেন তিনি, দেখে নিন। 

সঞ্চালক (এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সুমন দে) - ইতিমধ্যেই একাধিক সরকার নির্দেশিকা জারি করেছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফে কী কী পদক্ষেপ নেওয়া উচিৎ? কোভিডকালের পরিকাঠামো কি দ্রুততার সঙ্গে ফিরিয়ে আনা উচিৎ? 

চিকিৎসক, সৌতিক পাণ্ডা - এখনই এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আতঙ্কের কারণ নেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাও জনগণকে আশ্বস্ত করেছেন যে এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। আমিও এই চ্যানেলের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করতে পারি যে এখনও ভীত, সন্ত্রস্ত হওয়ার মতো কোনও পরিস্থিতি ভারত তথা পশ্চিমবঙ্গে হয়নি। মূলত দুটো ব্যাপার আমাদের বুঝতে হবে। করোনা ভাইরাস একটি নভেল ভাইরাস ছিল। কোভিড-১৯ বা সারস্কোভ ২, যার নামকরণই হয়েছিল ২০১৯ সালে। তখনই আমরা এই ভাইরাস সম্পর্কে প্রথমে জানতে পারি। সম্পূর্ণ নতুন ভাইরাস ছিল। তবে এইচএমপি কোনও নতুন ভাইরাস নয়। ২০০১ সাল থেকেই জানি। বাচ্চাদের মূলত আক্রান্ত করেছে এই ভাইরাস। কিছু ক্ষেত্রে বয়স্করাও একটু বেশি মাত্রায় আক্রান্ত হয়েছেন। তবে এখনই এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। 

সঞ্চলক - বেশ কিছু রাজ্য নির্দেশিকা জারি করেছে, অরবিন্দ কেজরিওয়াল দাবি তুলেছেন কেন্দ্রকে বিভিন্ন রাজ্যের জন্য নির্দেশিকা জারি করতে হবে, এটা কি অতি সক্রিয়তা? নাকি এখন থেকেই সতর্ক থাকতে হবে? 

চিকিৎসক - ব্যক্তিগত স্তরে আমাদের প্রত্যেককেই সতর্ক থাকতে হবে। চোখের সামনে কাউকে যদি দেখি জ্বর, সর্দি, কাশি হয়েছে তাহলে মাস্ক পরি, দূরত্ব বজায় রাখি। এছাড়াও কোভিডের সময় যেসব সতর্কতা আমরা নিয়েছিলাম যেমন- হাত ধুয়ে পরিষ্কার রাখা, দূরত্ব বজায় রেখে চলা সেগুলো করতে হবে। নজরদারি রাখতে হবে। কিন্তু এখনই প্যানিক হওয়ার মতো কিছু হয়নি।

সঞ্চালক - কোভিডের দুঃস্বপ্নের স্মৃতি আমাদের রয়েছে, মাস্ক-স্যানিটাইজারের কথা এলেই তাই আতঙ্কিত হওয়ার জন্য যথেষ্ট, তাহলে কি আবার টিস্যু পেপার-রুমাল-মাস্কের যুগ ফেরত আসছে? 

চিকিৎসক - যাঁর হাঁচি-কাশি, সর্দি হয়েছে তাঁকে অনুরোধ করব পাবলিক ট্রান্সপোর্টে গেলে মাস্ক পরুন, অন্যের কথা ভেবে। আমাদের বুঝতে হবে এই এইচএমপি ভাইরাস এবং নভেল করোনা ভাইরাসের অনেক তফাৎ। একেবারে আলাদা। দুটো মিলিয়ে দিলে চলবে না। যাঁদের বয়স ৬০ বা ৬৫ বছরের বেশি, অন্যান্য অসুখ বা কোমর্বিডিটি যেমন- ব্রঙ্কিওল অ্যাজমা, শ্বাসকষ্ট, সিওপিডি এগুলো রয়েছে, সেক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। তবে সেটাও যে ভয়ঙ্কর আকার নেবে, এমনটা বলার মতো পরিস্থিতি আসেনি এখনও। 

আরও পড়ুন- জেলে বসেই জেলায় জেলায় সক্রিয় নেটওয়ার্ক JMB জঙ্গির ? উত্তর খুঁজতে খাগড়াগড়ের সাজাপ্রাপ্তকে হেফাজতে নিল বেঙ্গল STF 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget