এক্সপ্লোর

Suruchi Sangha : সুরুচি সঙ্ঘের পুজো কমিটি থেকে বাদ অরূপ-স্বরূপ! নতুন সম্পাদক হলেন এই বিজেপি বিধায়ক

নতুন পুজো কমিটির তালিকায় আর রাখা হচ্ছে না দীর্ঘদিনের সঙ্গে যুক্ত অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসকে।


অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : পুজো আসতে আর ১০০ দিনও বাকি নেই। তৃণমূল জমানা অতীত। এই আবহে এবার সেই দলের নেতাদের-পুজোগুলোর কী হাল হবে এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন। বিশেষত সুরুচি সঙ্ঘ নিয়ে।  মেসিকাণ্ডে তৃতীয়বার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। টালিগঞ্জের বিনোদন জগতে অরূপের ভাই স্বরূপের বিরুদ্ধেও উঠে এসেছে ভুরি ভুরি অভিযোগ। এক মহিলা মেকআপ আর্টিস্টের সঙ্গে অশালীন আচরণ, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস।  অরূপ -স্বরূপের একচ্ছত্র দাপট ছিল কলকাতার সুরুচি সঙ্ঘের পুজোয়। সাধারণ মানুষের কাছে এই পুজো অরূপ বিশ্বাসের পুজো নামেই পরিচিত ছিল। সেই সুরুচি সঙ্ঘও নাকি ছিল অনৈতিক কাজের আখড়া ! চাঞ্চল্যকর সব অভিযোগ উঠে এসেছে সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে। এবার অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি এবার সুরুচির পুজো হবে না ? 

জানা যাচ্ছে, ক্লাবের প্রধান উপদেষ্টার পদ থেকে সরানো হয়েছে অরূপ বিশ্বাসকে। ক্লাবের সম্পাদক পদ থেকে সরানো হল স্বরূপ বিশ্বাসকেও । সুরুচি সঙ্ঘের পুজোয় নতুন সম্পাদক হলেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। এ বছরও সুরুচি সঙ্ঘের দুর্গাপুজো আগের জায়গাতেই অনুষ্ঠিত হবে। তবে পুজো কমিটির গঠনে এসেছে বড় পরিবর্তন। নতুন পুজো কমিটির তালিকায় আর রাখা হচ্ছে না দীর্ঘদিনের সঙ্গে যুক্ত অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসকে। 'বিশ্বাস ব্রাদার্স' নামে পরিচিত এই দুই নেতাকে এ বারের কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।

অন্যদিকে, নতুন সদস্য হিসেবে পুজো কমিটিতে যুক্ত হয়েছেন বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। রাজনৈতিক পালাবদলের পর সুরুচি সঙ্ঘের পুজো কমিটিতে এই পরিবর্তনকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। যদিও পুজোর স্থান বা আয়োজনে কোনও পরিবর্তন হচ্ছে না। আয়োজকদের দাবি, প্রতি বছরের মতোই ঐতিহ্য বজায় রেখে এবারের দুর্গাপুজোর প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই থিম, মণ্ডপ নির্মাণ এবং অন্যান্য প্রস্তুতির কাজও শুরু হয়েছে। তবে পুজো কমিটি থেকে অরূপ ও স্বরূপ বিশ্বাসের নাম বাদ পড়া এবং তার পরিবর্তে বিজেপি বিধায়ক সৌরভ শিকদারের অন্তর্ভুক্তি ঘিরে জল্পনা তুঙ্গে। 

স্বরূপের গ্রেফতারির পরেই বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে সুরুচি সঙ্ঘ ক্লাবে আছড়ে পড়ে ক্ষোভ! স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশির পর মঙ্গলবার তৃণমূল নেতাকে নিয়ে সুরুচি সঙ্ঘে পৌঁছে যায় পুলিশ। ক্লাবঘরে ৪ ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয়েছে বেশ কিছু নথি। ক্লাবঘর ও পুজো প্রাঙ্গনের পাশের ঘর-সহ একাধিক জায়গায় তালা ভেঙে উদ্ধার হয় বহু নথি। তালা ভাঙার জন্য় এক চাবিওয়ালাকে ডাকা হয়। সেদিন ক্লাবের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়েন স্থানীয় বাসিন্দারা। ক্লাবেই হদিশ মেলে ফার্স্ট ক্লাস বেডরুম, ঝাঁ চকচকে বাথরুমের! উদ্ধার হয় ভোটার তালিকা, সরকারি প্রকল্পের উপভোক্তাদের তালিকা-সহ বহু নথি। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে, তোলাবাজি, খুনের চেষ্টা, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এবং অস্ত্র আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PM Modi Live: 'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
Advertisement

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget