এক্সপ্লোর

Suvendu Adhikari: BJP ক্ষমতায় এলে মাসে ৫ হাজার টাকা সংগ্রামী ভাতার ঘোষণা শুভেন্দুর, কাদের জন্য?

West Bengal News: নন্দীগ্রামে বিজেপির প্রচার সভা থেকে ঘোষণা শুভেন্দু অধিকারীর

কলকাতা: 'মিথ্যে' মামলায় জেল খাটা বিজেপি (BJP) নেতা-কর্মীদের জন্য 'সংগ্রামী ভাতা'র ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপি সরকারে এলে এই ভাতা দেওয়া হবে বলে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে, ৫ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে বলে ঘোষণা শুভেন্দুর। 

সংগ্রামী ভাতার ঘোষণা: নন্দীগ্রামে বিজেপির প্রচার সভা থেকে এদিন শুভেন্দু এক দলীয় কর্মীকে বলেন, 'আমরা যেদিন সরকার গড়ব তোমায় পেনশন দেব।' এরপর শুভেন্দু ঘোষণা করেন, 'যত জনকে জেল খাটিয়েছে, বিজেপি যেদিন সরকারে আসবে সবাইকে সংগ্রামী ভাতা দেওয়া হবে। যত জনকে জেল খাটিয়েছে ৫ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেব। যে তদন্তকারী অফিসাররা রিপোর্ট দিয়ে জেল খাটিয়েছেন, তাদের নাম লেখা থাকল। হুঁশিয়ারি নয়, সতর্ক করে রাখলাম। 

শুভেন্দুর এই ঘোষণা নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, "আদর্শ আচরণবিধি চলছে। এখন এই টাকা দেব, ভাতা দেব এগুলো ঘোষণা করা যায় না। এটা একটা মজাদার ব্যাপার। দায়িত্ব জ্ঞানহীন হাসির ব্যাপার। বিজেপির লোকেরাই হাসছে। প্রতি অ্যাকাউন্ট ১৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন। যেটা আজ পর্যন্ত হয়নি। এরা তো দেব বলে দেয় না। যেটা দিতে হবে না জানে কোনওদিন ক্ষমতায় আসবে না, ওদের মুখে তো লাগাম থাকে না।'' 

বিরোধী দলনেতার মন্তব্যে নিয়ে তোপ দাগলেন তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "গল্প দেওয়ার একটা সীমা থাকে। এই নন্দীগ্রামে শেখ সুফিয়ান মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্বাচনী এজেন্ট ছিলেন। সেই শেখ সুফিয়ানের জামাই যিনি ভোট পরবর্তী হিংসা মামলায় জেলার বাইরে রয়েছেন, আপনার বিজেপির সমর্থনে তিনি এখন মহম্মদপুর পঞ্চায়েতের প্রধান। ওসব গালগল্প। কিছু হবে না।'' 

এর আগে গত ১৩ মার্চ রানাঘাটের সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা আশ্বাস দেন, বিজেপি সরকার হলে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা ৩ হাজার টাকা করা হবে। শুভেন্দু অধিকারী বলেন, "বিজেপি এলে আগে বলতাম দু-হাজার করে দেব, এখন বলছি বিজেপি সরকার করলে ৩ হাজার করে দেব। ৩ হাজার করে দেব।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandeshkhali Chaos: 'ভীষণ ভয় লাগছে, পুলিশকেও মার, কত সাহস' প্রতিক্রিয়া আহত কনস্টেবলের মায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget