এক্সপ্লোর

Suvendu Adhikari : তৃণমূলের বিরুদ্ধে দিকে দিকে তীব্র জনরোষ! এই সময়ে বিজেপি কর্মীদের এই পরামর্শ মুখ্যমন্ত্রীর

'সস্তার প্রচার ওরা না পায়'...বিজেপি কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা : রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই তৃণমূলের বিরুদ্ধে উপচে পড়ছে জনরোষ। এদ্দিন ধরে হয়ে চলা নানা 'অত্যাচার ও দুর্নীতির' বিরুদ্ধে সরব হচ্ছে মানুষ। একাধিক জায়গায় তৃণমূলের নেতা-মন্ত্রীর অফিস ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। প্রকাশ্যে এসে পড়ছে তৃণমূল নেতাদের সরকারি সামগ্রী চুরি ! এরই মধ্যে সোনারপুরে গিয়ে শনিবার প্রবল রোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে বিজেপি কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )।

সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর পরামর্শ, কোথাও আইন হাতে তুলে নেওয়ার প্রয়োজন নেই। সরকারের উপর আস্থা রাখার আবেদন জানিয়ে তিনি বলেন, প্রশাসন ও পুলিশ ইতিমধ্যেই সক্রিয়ভাবে কাজ শুরু করেছে।

‘সরকারি মাল উদ্ধার হচ্ছে, পুলিশকে কাজ করতে দিন’

মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের বহু জায়গায় বিধায়ক, সাংসদ, কাউন্সিলর এবং চেয়ারম্যানদের অফিস থেকে সরকারি সামগ্রী উদ্ধার হচ্ছে। সেই কাজ প্রশাসন ও পুলিশকেই করতে দেওয়ার আবেদন জানান তিনি। তাঁর কথায়, “BDO, ম্যাজিস্ট্রেটরা যাচ্ছেন। ভিডিওগ্রাফি হচ্ছে। আপনারা আইন হাতে তুলে নেবেন না। অভিযোগ করুন, সরকার ব্যবস্থা নেবে।” তিনি আরও বলেন, যেসব জায়গায় বিক্ষোভ হচ্ছে, তার পিছনে সরাসরি কোনও রাজনৈতিক দলের ভূমিকা নেই বলেই তাঁদের ধারণা। বরং সাধারণ মানুষের ক্ষোভ থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী।

ফলতা উপনির্বাচনের প্রসঙ্গ টেনে কটাক্ষ

মুখ্যমন্ত্রী তৃণমূলকে আক্রমণ করে বলেন, “কার্যত উঠে যাওয়া একটা পার্টি, ফলতা উপনির্বাচনে চতুর্থ হয়ে যাওয়া পার্টির লোকেদের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে।” মুখ্যমন্ত্রী বলেন, '' আপনাদের কোথাও কার্যত উঠে যাওয়া একটা পার্টির, ফলতা উপনির্বাচনে  চতুর্থ হয়ে যাওয়া পার্টির তাদের লোকেদেরকে কোনওরকমভাবে আইন হাতে তুলে নিয়ে বা বিক্ষোভ দেখিয়ে, সব বিক্ষোভেই কোথাও সরাসরি রাজনৈতিক দল যুক্ত নয়। জনরোষে হচ্ছে আমরা জানি এটা। ''

‘সস্তার প্রচার’ না করার আবেদন

বিজেপি কর্মী-সমর্থকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, কোনওভাবেই যেন এমন পরিস্থিতি তৈরি না হয় যাতে বিরোধীরা “সস্তার প্রচার” পেয়ে যায়। তিনি বলেন, “এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা বা সস্তার প্রচার ওরা না পায়, সেটা আপনাদের দেখতে হবে।” একইসঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতার নিয়ম মেনেই সরকার পদক্ষেপ করছে।

‘মানুষ শুধু মুখ বদল নয়, ব্যবস্থার বদল চেয়েছিল’

মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে প্রশাসনিক বদলের প্রসঙ্গও। তাঁর দাবি, মানুষ শুধু সরকার বা দলের পরিবর্তন চায়নি, চেয়েছিল গোটা ব্যবস্থার পরিবর্তন। তাঁর কথায়, “শুধু মুখের বদল, নামের বদল, দলের বদল নয়, ব্যবস্থার বদলও চেয়েছিলেন মানুষ। অনেকটা বদল হয়েছে। এখনও এক মাসও হয়নি।” তিনি আরও দাবি করেন, প্রশাসন, পুলিশ এবং সংবাদমাধ্যম—সব ক্ষেত্রেই সক্রিয়তা বেড়েছে এবং সেই পরিবর্তন সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন।

ক্ষমতায় এসে থেকেই তোলাবাজি, কাটমানি নিয়ে কড়া বার্তা দিচ্ছে বিজেপির সরকার। মুখ্যমন্ত্রী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন --- এসব কোনওভাবে বরদাস্ত করা হবে না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Advertisement

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget