এক্সপ্লোর

Suvendu on SIR : 'এরা আমাদের রেশন খাচ্ছে', একযোগে SIR সফল করার আহ্বান শুভেন্দুর

SIR News: সীমান্তে গত কয়েকদিন ধরে ভিড় দেখা যাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের।

মন্দিরবাজার : SIR নিয়ে ক্রমশ চড়ছে রাজ্য রাজনীতির পারদ। আজ একদিকে যখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে 'দু'টি বিষয় নিয়ে জরুরি' চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই একযোগে SIR সফল করার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সীমান্তে গত কয়েকদিন ধরে ভিড় দেখা যাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদের। SIR শুরু হওয়ার পর একে একে অনেকেই বাংলাদেশ ফিরে যাচ্ছেন। সেই আবহে এদিন মন্দিরবাজারের সভা থেকে SIR সফল করার ডাক দেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "অবৈধ রেশন কার্ড, অবৈধ ভোটার তালিকায় নাম উঠেছে। কয়েকদিন আগে আমি বলেছিলাম, গর্তে কার্বোলিক অ্যাসিড ঢেলে দিয়েছে নির্বাচন কমিশন। পিলপিল করে সাপেরা বেরিয়ে আসছে। এই সন্দেশখালিতে দেখুন, শাহজাহান জেলের ভিতরে থেকে...কারণ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নিয়ন্ত্রণে থাকা জেল...মোবাইল ফোন ব্যবহার করে মাছ-মাংস খেয়ে...ওখান থেকে ফোনে ফোনে অবৈধ অনুপ্রবেশকারীদের দিচ্ছেন, বিএলওকে কী ভাষা ! আজ, SIR সফল করুন আপনারা। কী হিন্দু, কী ভারতীয় মুসলিম একযোগে SIR সফল করুন। নইলে এরা আমাদের রেশন খাচ্ছে। খাদ্য জিহাদ।"

রাজ্যে SIR শুরু হওয়ার পর থেকেই কাজের চাপে একাধিক BLO-র মৃত্যুর অভিযোগ উঠেছে। কাজের চাপে অনেক BLO অসুস্থ হয়ে পড়ছেন বলেও অভিযোগ। এই আবহে, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। জ্ঞানেশ কুমারকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, 'আমি অনুরোধ করছি দয়া করে চলমান প্রক্রিয়া স্থগিত করতে হস্তক্ষেপ করুন, দমনমূলক পদক্ষেপ বন্ধ করুন, যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হোক এবং বর্তমান পদ্ধতি ও সময়সীমা পুনর্বিবেচনা করা হোক। আমার বিশ্বাস, এই নিয়ে দেরি না করে আপনি পদক্ষেপ নেবেন।' আজ ফের একবার তাঁর মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া চিঠির কথা সামনে এসেছে। দু'টি বিষয় নিয়ে জরুরি চিঠি বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে তখন SIR-এর পক্ষে ক্রমাগত সওয়াল করে চলেছেন শুভেন্দু।

গত শনিবার মুর্শিদাবাদের বড়ঞার সভা থেকে ফের SIR-ইস্যুতে সুর চড়ান তিনি। বলেন, "বিহারের জয় আমাদের, এবার বাংলার পালা। BDO বাবু, DM বাবু মমতা ব্য়ানার্জির হয়ে যতই চেষ্টা করুন, মৃত নাম থাকবে না।" তাঁর সংযোজন, "চুরি চামারি করে পার্থক্য কত ? গত লোকসভা ভোটে আমরা ২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার। আর ছাপ্পা মেরে ডায়মন্ডহারবার মডেল, কেশপুর লাইন ২ কোটি ৭৫ লক্ষ। ৪২ লক্ষের পার্থক্য মাত্র। SIR-এর পরে কোনও পার্থক্য থাকবে না। আধার বলেছে নির্বাচন কমিশনকে ৩৪ লক্ষ মৃত। মৃতর নাম রাখতে আপনি পারবেন না। ৩ জায়গা, ৪ জায়গায় নাম, ১৩ লক্ষ ২৫ হাজার। এ নাম একটা জায়গায় থাকবে। আর বাংলাদেশ থেকে যাঁরা অনুপ্রবেশকারী এসেছেন, তাঁদের নাম থাকবে না।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget