এক্সপ্লোর

Suvendu Adhikari : 'আমরা বাকি টা যা করার করে দেব' নির্যাতিতার বাবাকে নবান্ন অভিযানের ডাক দিতে বললেন শুভেন্দু

RG Kar Update : 'ওনাকে আসতে হবে না। উনি শুধু কলটা দিন।' নির্যাতিতার বাবাকে নবান্ন অভিযানের ডাক দিতে বললেন শুভেন্দু

কলকাতা : মেয়ে চলে গিয়েছে, অতিক্রান্ত ১০ দিন। এক সঞ্জয় ছাড়া , কেউই ধরা পড়ল না এখনও। আর সঞ্জয় যে একা অন্যায়টি ঘটিয়েছে, এমনটা মানতে চান না নির্যাতিতার মা- বাবা কেউই। বারবারই তাঁরা বলে এসেছেন , ভেতরের কেউ এই ঘটনায় যুক্ত। কিন্তু পুলিশি তদন্ত সম্পর্কে তারা শুরু থেকেই সন্তুষ্ট ছিলেন না। ইদানিং স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশের সুপার বিনীত গোয়েলের সদিচ্ছা সম্পর্কেও তাঁরা সন্দিহান। তাঁরাও চান, সিপি - কে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে তাঁরা স্পষ্টতই বুঝিয়ে দিয়েছেন রাজ্য সরকারের উপর তাঁরা সন্তুষ্ট নন। 

এবার নির্যাতিতার বাবাকে জাতীয় পতাকা নিয়ে নবান্ন অভিযানের ডাক  দিতে বললেন শুভেন্দু অধিকারী। এর আগেও শুভেন্দু অধিকারী ঝান্ডাহীন আন্দোলনের কথা বলেছিলেন। এবারও বললেন। শুভেন্দু জানালেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে তিনি নবান্ন অভিযান ডাকতে পারবেন না। বললেন 'ওনাকে আসতে হবে না। উনি শুধু কলটা দিন। উনি শোকার্ত হৃদয়ে আছেন। উনি শুধু অভিযানের কথা বলুন। আমরা বাকি টা যা করার করে দেব। ' 

পার্টির পতাকা হাতে নিয়ে তাঁরা মিছিলের ডাক দিতে পারবেন না। শুভেন্দু আরও বলেন, নির্যাতিতার বাবাকে মিছিলে হাঁটতে হবে না। তিনি শুধু এক বার ডাক দিন নবান্ন অভিযানের। তার পর তাঁরাই দায়িত্ব নিয়ে নেবেন। 

শুভেন্দুর আর্জি, ওনারা একটা দিন ঠিক করে বলুন, এদিনের মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে জাতীয় পতাকা নিয়ে নবান্ন অভিযান করবে। তারপর 'আমরা দেখে নেব' বললেন শুভেন্দু । 

আরজি করের ঘটনায় শাসকদলের ভূমিকার সমালোচনা করেন শুভেন্দু।  বলেন, রাজ্য সরকার স্বীকার করে নিয়েছেন, রাত মহিলাদের জন্য নিরাপদ নয়। এই লজ্জা রাখার কোনও জায়গা আছে?  সরকার নিজেই বলছে মহিলারা রাতে নিরাপদ নয়। এরপর হয়ত দিনের বেলাতেও মহিলাদের বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দেওয়া হবে।   

এরই মধ্যে নির্যাতিতার বাবা মুখ্যমন্ত্রীর প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেন,  'নির্যাতিতার বাবা বলেন, 'নিজে রাস্তায় নামছেন নির্যাতিতার বিচার চেয়ে অথচ ১৪৪ ধারা জারি করে এই আন্দোলনকে বন্ধ করারও চেষ্টা করছেন। এটা কেন? এই দ্বিচারিতা কেন করছেন? তবে কি সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন?' 

আরও পড়ুন, 'শুধু জিজ্ঞাসাবাদ কেন? কেন গ্রেফতার করা হচ্ছে না সন্দীপ ঘোষকে?' প্রশ্ন তুলল নির্যাতিতার পরিবার  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget