এক্সপ্লোর

Suvendu Adhikari: রামমন্দিরে যেতে চান? খরচ দেবেন শুভেন্দু! কতজনকে নিয়ে যাবেন?

Ram Mandir Inauguration:শুভেন্দু অধিকারীর এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। কী বলেছেন কুণাল ঘোষ?

কলকাতা: যাঁরা অযোধ্যায় রাম মন্দিরে (Ram Mandir) যেতে চান, কিন্তু যাওয়ার মতো সামর্থ্য নেই। নন্দীগ্রামের এমন বাসিন্দাদের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। কীভাবে সাহায্য করবেন, তার ঘোষণাও করেছেন তিনি। ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন হবে। তারপর থেকে  প্রতি মাসে নন্দীগ্রাম থেকে ১০০ জনের অযোধ্যায় যাওয়া-আসার ব্যবস্থা করবেন- এমনটাই আশ্বাস বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক শুভেন্দু অধিকারীর।

কী বলেছেন শুভেন্দু:
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আশ্বাস, 'আমার পক্ষ থেকে প্রতি মাসে ১০০ জন করে অযোধ্য়ার রাম মন্দির দর্শন কর্মসূচির অধীনে নিয়ে যাওয়া হবে। এই জানুয়ারি মাস থেকে ২২ তারিখের পর থেকে নন্দীগ্রামে শুরু হবে।'

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। রাম মন্দির উদ্বোধন নিয়ে ঘরে ঘরে গিয়ে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আগামী লোকসভা ভোটের আগে রামমন্দিরের আবেগকে কাজে লাগিয়ে জনসংযোগ কর্মসূচি নিয়েছে বিজেপি। সেই আবহেই, এবার নিজের বিধানসভা কেন্দ্র, নন্দীগ্রামের বাসিন্দাদের একাংশকে নিখরচায় সেখানে নিয়ে যাওয়ার কর্মসূচি ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'রামমন্দির উদ্বোধনের পরে ভারত সরকার ৭০০ ট্রেনের ব্যবস্থা করেছে গোটা ভারতবর্ষে। যে ট্রেনে টিকিট কেটে যেতে হবে। আমি আমার নন্দীগ্রামের যারা ট্রেনের টিকিট কেটে যেতে পারবেন না এমন ভক্তদের প্রতি মাসে ১০০ জন করে আমি যাতায়াতের ব্য়বস্থা করে দেব।'

শুভেন্দু অধিকারীর এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল (TMC)। রাজ্য়ের শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, 'ওর বাড়িতে গিয়ে সিবিআই ইডি তল্লাশি করবে না কেন? আজকে ওর বাড়িতে তল্লাশি চালালে, সাড়ে ৩০০ কোটি টাকা উদ্ধার হবে। এত মানুষকে নিয়ে যাবে, এত টাকা কোথা থেকে আসবে। ইডি জানতে চাইবে না? ৫-৬ কোটি টাকা নিয়েছিল সুদীপ্ত সেনের থেকে।'

তৃণমূল-বিজেপিকে একসারিতে রেখে নিশানা করেছে বাম ও কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, 'পয়সা আছে নিয়ে যাবে। ট্রলারে নিয়ে যেতে পারবে, প্লেনে নিয়ে যেতে পারবে। সড়কপথে নিয়ে যেতে পারবে। যেমন খুশি নিয়ে যাবে।'

বিশ্ব হিন্দু পরিষদের তরফেও সাধারণ মানুষকে রাম মন্দির দর্শনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে জানুয়ারির তৃতীয় সপ্তাহে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে ক্রমশ সেজে উঠছে অযোধ্যা (Ayodhya Ram Mandir)। 

আরও পড়ুন: নজরে লোকসভা ভোট, জনসংযোগ করতে তীরন্দাজি প্রতিযোগিতার সূচনা দিলীপ ঘোষের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
RG Kar Case : অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget