Suvendu Adhikari: 'এতবার ওদের কেন বিদেশে যেতে হয়? এত টাকার উৎস কী', তোপ শুভেন্দুর
Mamata Banerjee:গোটা ঘটনায় শুভেন্দু নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের দিকে।

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুদিরা বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা নিয়ে এবার তোগ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বারবার বিদেশ কেন যেতে হচ্ছে তা নিয়ে এদিন সাংবাদিক বৈঠকে প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর তোপ, 'এতবার ওদের কেন বিদেশে যেতে হয়? ২০১৪-র আগে কতবার বিদেশে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর পরিবার? বিদেশ যাত্রার জন্য এত টাকার উৎস কী? বছরে ৩-৪বার বিদেশ যাত্রার টাকার উৎস কী? কী ব্যবসা আছে?'
গোটা ঘটনায় শুভেন্দু নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের দিকে। তাঁর অভিযোগ, 'অভিষেক এবং তাঁর পরিবার একাধিকভাবে অভিযুক্ত। তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া বিদেশে যেতে পারেন না রুজিরা। অভিষেক কোর্টের অনুমতি নিয়ে দুবাই, আমেরিকা গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী আড়াল করার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রীর আশ্রয়, প্রশ্রয়ে চলছে দুর্নীতি', অভিযোগ শুভেন্দু অধিকারীর।
'যাঁকে তলব করা হয়েছে, তাঁর অ্যাকাউন্টে সরাসরি গিয়েছে কয়লা পাচারের টাকা', অভিযোগ শুভেন্দুর। তিনি আরও বলেন, 'বিমানবন্দরে সোনা-সহ আটক করা হয়েছিল, পুলিশ গ্রিন করিডর করে বাড়ি পৌঁছে দেয়।'
কেন্দ্রীয় সংস্থা শুল্ক দফতরের কাজ নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তাঁর প্রশ্ন, 'এই নিয়ে উচ্চ আদালতে যাচ্ছে না কেন? এজেন্সি এত ভয় পাচ্ছে কেন? ছেড়ে রাখা হয়েছে কেন?' তাঁর আরও সংযোজন, 'করুণানিধির মেয়েকে গ্রেফতার করতে পারলে, এত ভয় কিসের?' এজেন্সির বিরুদ্ধে পুলিশকে লাগিয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি শুভেন্দুর।
বিদেশ যাওয়ার পথে বাধা, বিমানবন্দরেই রুজিরাকে ইডির নোটিস। ৮ জুন সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য বিমানবন্দরেই রুজিরাকে ইডির নোটিস দেওয়া হয়। এদিন সকাল ৭ নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন রুজিরা। ইডির মামলায় লুক আউট সার্কুলার থাকার কারণ দেখিয়ে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয় বলে সূত্রের খবর। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বিমানবন্দর থেকে বেরিয়ে যান রুজিরা। বিদেশ যাওয়ার আগে চিঠি দিয়ে জানাতে হবে ইডিকে, শর্ত দিয়েছিল সুপ্রিম কোর্ট। ইডিকে চিঠি দিয়ে বিদেশে যাওয়ার কথা জানানোও হয়েছিল, দাবি রুজিয়ার পরিবার সূত্রে। এই ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে খবর রুজিরার পরিবার সূত্রে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রুজিরাকে বাধা, দাবি পরিবার সূত্রে। 'অভিষেক-রুজিয়ার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। অভিষেক-রুজিরার বিদেশযাত্রাতেও কোনও নিষেধাজ্ঞা নেই। ৫ সেপ্টেম্বরের শুনানিতে সুপ্রিম কোর্টে জানিয়েছিল সলিসিটর জেনারেল। এর পরে অক্টোবরে রুজিরার মার্কিন সফরে কোনও আপত্তি জানায়নি ইডি। ৫ থেকে ১৩ জুন পর্যন্ত দুবাই যাত্রার জন্য ইমেল করে জানানো হয়েছিল ইডিকে। রুজিরার বিদেশযাত্রা নিয়ে ইমেল করার পরেও কোনও আপত্তি করেনি ইডি। ২৩ জুন, ২০২২-র পরে জিজ্ঞাসাবাদের জন্য আর রুজিরাকেও ডাকেওনি ইডি। কলকাতা বিমানবন্দরে অভিষেকের স্ত্রীকে বাধা, সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। ৮ তারিখ সিজিও কমপ্লেক্সে তলব নিয়ে দাবি রুজিরার পরিবার সূত্রে।
মমতার তোপ:
রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানো নিয়ে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, 'অসুস্থ মাকে দেখতে বিদেশ যাচ্ছিলেন রুজিরা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইডিকে বিদেশযাত্রার কথা জানিয়েছিলেন রুজিরা। বিমানবন্দরে গিয়ে তলবের নোটিস ধরানো অমানবিক বিষয়। মৃত্যুর মিছিল চলছে, লজ্জা নেই, সমবেদনা নেই। মানুষের পাশে না দাঁড়িয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।'
আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?
Before You Go
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬





















