এক্সপ্লোর

Suvendu Adhikari On Bengali: কার স্বার্থে আন্দোলন? একগুচ্ছ প্রশ্ন তুলে বাঙালি অস্মিতা-ইস্যুতে মমতাকে আক্রমণে শুভেন্দু

ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থার অভিযোগে দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিল। কলেজ স্কোয়ার থেকে মিছিলে পা মেলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

কলকাতা: ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে তৃণমূল পথে নামার আগেই আক্রমণে শানালেন শুভেন্দু অধিকারী। কার স্বার্থে এই আন্দোলন বলে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা। কেন যোগ্য বাঙালি দক্ষ অফিসারদের প্রশাসনিক ক্ষেত্রে উপেক্ষা করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি।

বছর ঘুরলে বিধানসভা ভোট। তার আগেই বুধবার রাস্তায় নামছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ইস্য়ু, ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা। এই অভিযোগে দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিল। কলেজ স্কোয়ার থেকে মিছিলে পা মেলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বাঙালি অস্মিতা নিয়ে শাসকদলকে পাল্টা নিশানা করলেন বিরোধী দলনেতা। তৃণমূলের পথে নামার আগেই এক্স হ্যান্ডলে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। সোশাল মিডিয়ায় একগুচ্ছ প্রশ্ন তুলেছেন তিনি। শুভেন্দু অধিকারী লিখেছেন, "বাঙালি অস্মিতার রাজনৈতিক ভাষ্য তৈরি করতে উদ্যত তৃণমূল কংগ্রেস। কাদের স্বার্থে? বাংলাভাষী রোহিঙ্গাদের স্বার্থে? নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের স্বার্থে? দুর্নীতির জন্যে শিক্ষকতার চাকরি হারিয়ে রাজপথে বাংলা ভাষায় আর্তনাদ করছে, তাঁদের কথা কানে পৌঁছচ্ছে না কেন? আপনার সরকার ও প্রশাসন যোগ্য ও দক্ষ বাঙালি অফিসার থাকা সত্ত্বেও তাঁদের উপেক্ষা করে। বাইরের লোকেদের খোঁজে, যারা শুধুমাত্র আপনাদের কথায় উঠবে বসবে, তখন কোথায় যায় বাঙালি অস্মিতা? কেন অত্রি ভট্টাচার্য এবং সুব্রত গুপ্ত উপেক্ষিত হলেন এবং মনোজ পন্থকে মুখ্যসচিব করা হল? তিনি আবার এই দুই যোগ্য বাঙালি অফিসারের তুলনায় জুনিয়র। কেন পশ্চিমবঙ্গের সবথেকে সিনিয়র IPS অফিসার সঞ্জয়  মুখোপাধ্যায়কে উপেক্ষা করা হয়েছে? কেন ভিনরাজ্য থেকে আসা তাঁর জুনিয়র রাজীব কুমারকে DGP পদে বসানো হয়েছে? ''

বুধবার কলেজ স্কোয়ার থেকে শুরু হবে তৃণমূলের মিছিল। থাকবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে বউবাজার, সুবোধ মল্লিক স্কোয়ার, এসএন ব্য়ানার্জি রোড হয়ে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এ পৌঁছবে। সেখানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর তার আগেই একের পর এক প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। যা নিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এবিষয়ে দোলা সেন বলেন, "বিরোধী দলনেতার মাথার ঠিক নেই। ২১ এবং ২৪-এ রেজাল্ট অত্যন্ত খারাপ হয়েছে। ২৬-এ উনি ৪০-৫০ নিচে চলে যাবেন। ওঁর চাকরি থাকবে না। যাঁর তার কেটে যায় মাথার ঠিক থাকে না তাঁর কথার জবাব দেওয়া ঠিক মনে করি না। উনি যত বলছেন ওঁর দলের ক্ষতি হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাচ্ছেন।''

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget