এক্সপ্লোর

Aroop Biswas-Suvendu Adhikari: অরূপের বানান নিয়ে আক্রমণ শুভেন্দুর, বিরোধী দলনেতার প্ল্যাকার্ডেরও বানান ভুল? জোর বিতর্ক

অরূপ বিশ্বাসের লেখা চিঠির বিভিন্ন ভুল বানান মার্ক করে এবং সঠিক বানানটি পাশে লিখে পোস্ট করে পশ্চিমবঙ্গ বিজেপি, এরমধ্যেই আবার, যুবভারতীতে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে প্ল্যাকার্ডে বানান ভুল

কলকাতা: মেসির অনুষ্ঠানে প্রবল বিশৃঙ্খলায় সমালোচনার মুখে, ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস! মঙ্গলবারই অরূপ বিশ্বাসের লেখা চিঠির বিভিন্ন ভুল বানান মার্ক করে এবং সঠিক বানানটি পাশে লিখে পোস্ট করে পশ্চিমবঙ্গ বিজেপি। এরমধ্যেই আবার, যুবভারতীতে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে প্ল্যাকার্ডে লেখা 'মন্ত্রিসভা' বানান নিয়ে তৈরি হল বিতর্ক। এনিয়েই এখন তোলপাড় রাজ্য রাজনীতি। 

মেসির অনুষ্ঠানে প্রবল বিশৃঙ্খলার সাক্ষী থেকেছে যুবভারতী। তা নিয়ে প্রবল সমালোচনার মুখে, ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস। কিন্তু, ইস্তফার ইচ্ছেপ্রকাশ করে সেই চিঠি ঘিরেই বেধেছে বিতর্ক। মঙ্গলবারই অরূপ বিশ্বাসের লেখা চিঠির বিভিন্ন ভুল বানান মার্ক করে এবং সঠিক বানানটি পাশে লিখে এই পোস্ট করে পশ্চিমবঙ্গ বিজেপি। যেখানে ক্রীড়াঙ্গণে থেকে পরিপ্রেক্ষিতে ক্রীড়ামন্ত্রী থেকে অব্যাহতি বানান ভুল ছিল। 

চারদিক থেকে আক্রমণের মুখে মঙ্গলবার সামনে আসে এই চিঠি। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্য়াহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন অরূপ বিশ্বাস। যদিও দ্বিতীয় চিঠিতে ক্রীড়ামন্ত্রী শব্দটির ঠিকঠাক বানানই লেখা রয়েছে। তবে ‘ক্রিয়াঞ্জন’, ‘পরিপেক্ষিতে’ এবং ‘অব্যহতি’ এই তিনটে বানানে ভুল রয়েই গেছে। 

যদিও, এই পোস্টের আগেই অরূপ বিশ্বাসের চিঠি থেকে ক্রীড়ামন্ত্রী বানানটি সংশোধন করা হলেও, বাকিগুলি অপরিবর্তিতই থাকে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য বিজেপি। সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, 'বাম আমলে ইংরেজি শিক্ষা বন্ধ করতে চেয়েছিল জানতাম। এদের তো বাংলা শিক্ষাও হয়নি।' 

এদিকে, বিজেপি যখন তৃণমূলের অরূপ বিশ্বাসের বানান-বোধ নিয়ে সমালোচনায় মুখর, তখন আরেক ছবি সামনে এসেছে। বুধবার যুবভারতীর সামনে অরূপ বিশ্বাস ও সুজিত বসুর গ্রেফতারির দাবি তোলেন শুভেন্দু অধিকারী। আর তখন তার চারপাশে প্ল্যাকার্ডে লেখা এই এই 'মন্ত্রিসভা' বানান নিয়েও বিতর্ক শুরু হল। 

যা নিয়ে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'শুধু তুমি নয় অবলাকান্ত অনেকেরই বলার সময়, খেয়াল থাকে না। বিজেপিও তো বানান ভুল করেছে।' 

পরস্পরের সমালোচনা করলেও, তৃণমূল হোক বা বিজেপি, কারোরই কি বানানটা ঠিকমতো আসে? এ প্রশ্নই তুলছে নেটিজেনরা!                  

যুবভারতী-বিশৃঙ্খলার জেরে কড়া সমালোচনার মুখে পদত্যাগ করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর ইস্তফা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। যদিও, এতে সন্তুষ্ট নয় বিরোধীরা। তাদের দাবি, গোটাটাই আইওয়াশ। 

সেরা শিরোনাম

Prasanta Barman : রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত
Prasanta Barman : রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত
West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
CM Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস

ভিডিও

Humayun Kabir | পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, হুমায়ুনকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ
Humayun Kabir | আইনভঙ্গের অভিযোগে রেজিনগরে পার্টি অফিস থেকে আটক হুমায়ুন কবীর #abpananda
By Poll News | সকাল ১১টা পর্যন্ত ৪৪% ভোট Nandigram-এ, Rejinagar-এ কত?
Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget