এক্সপ্লোর

Mukut Mani Adhikari: বিয়ের ১১ দিনের পরই স্ত্রী-র FIR , তৃণমূলে যোগ দেওয়া BJPর মুকুটমণির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

একের পাল্টা এক, তাপস রায়কে বিজেপি তুলে নিতেই...পাল্টা রাণাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীকে তুলে নিল তৃণমূল!

সুজিত মণ্ডল, আশাবুল হোসেন, সমীরণ পাল, কলকাতা : তাপস রায়ের পাল্টা মুকুটমণি অধিকারী ( MC MLA Mukut Mani Adhikari ) । বুধবার তৃণমূলে ভাঙণ ধরিয়েছিল বিজেপি। বৃহস্পতিবার বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল। রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক যোগ দিলেন তৃণমূলে।  আপাতত দু দলের স্কোর ১-১  

২০১৯-এ লোকসভা ভোটের আগে রাজনীতিতে অভিষেক হয় পেশায় চিকিৎসক মুকুটমণি অধিকারীর। ২০২১-এর বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ আসনে বিজেপির প্রতীকে জয়ী হন তিনি। সূত্রের খবর, এবার রানাঘাট লোকসভা আসন থেকে বিজেপি তাঁকে প্রার্থী না করায় অসন্তুষ্ট হন মুকুটমণি অধিকারী।  

এরপরই বৃহস্পতিবার তৃণমূলের প্রাক-নারীদিবসের মিছিলে হাঁটলেন মুকুটমণি। ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে। আর তারপরই ঝাঁঝালো ট্যুইট করেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

তিনি লেখেন, 'আন্তর্জাতিক নারী দিবস পালনের জন্য দেখুন তৃণমূলের মিছিলে ভাইপোর পাশে কে হাঁটছেন। মুকুটমণি অধিকারী - রানাঘাট দক্ষিণের বিধায়ক। তাঁর স্ত্রী তাঁর বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ এনেছিলেন। বিয়ের এগারো দিনের মাথায় তাঁর স্ত্রী FIR করেছিলেন। হঠাৎ করেই মহিলাদের সম্মান জানাতে তৃণমূলের মিছিলে 'পোস্টার বয়' হয়ে গেলেন।' 

এই অভিযোগের জবাবে মুকুটমণির জবাব, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এমন অনেক এফআইআর থাকে। 

বৃহস্পতিবার ফুল-বদল করে মুকুটমণির যুক্তি , 'আমি আজ যে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে নদিয়াবাসী, বিগত ৫ বছর ধরে যে বঞ্চনার শিকার, নদিয়াবাসী বিগত ৫ বছর ধরে যে কোনওরকম পরিষেবা পায়নি। সেই নদিয়াবাসীকে তার যথাযোগ্য পরিষেবা এবং নদিয়াতে শান্তির পরিবেশ, রাজনৈতিক হিংসার পরিবেশ মুক্ত নদিয়া এবং নদিয়াবাসীর সঙ্গে সবসময় থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি'  

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩-এ পঞ্চায়েত ভোটের আগে রাজ্যজুড়ে বেলাগাম সন্ত্রাসের আবহে, নদিয়ার কৃষ্ণগঞ্জে আক্রান্ত হন মুকুটমণি অধিকারীর পরিবার। মা, বাবা, ভাইকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।  সেই তৃণমূলেই এবার যোগ দিলেন মুকুটমণি অধিকারী। তাপস রায় বিজেপিতে যোগ দেওয়ার আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। সেটাই এখন প্রশ্ন।কিন্তু, মুকুটমণি অধিকারী কী করবেন? সেটাই এখন প্রশ্ন।                                                                        

আরও পড়ুন : 

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget