এক্সপ্লোর

Suvendu Adhikari: 'প্রয়াত বাবাকেও ছাড়ছেন না', উদয়নকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

Suvendu Attacks Udayan Guha: মন্ত্রী উদয়ন গুহকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর, কী বললেন বিরোধী দলনেতা ?

কলকাতা: মন্ত্রী উদয়ন গুহকে (Udayan Guha) তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। উল্লেখ্য, উদয়ন গুহ বাবা কমল গুহকেও কাঠগড়ায় তুলে বলেছেন, 'দলের স্বার্থে দুর্নীতি করেছেন কমল গুহ (Kamal Guha)।' আর এর পরেই, 'পিসি-ভাইপোর কাছে ভাল থাকার জন্য প্রয়াত বাবাকেও ছাড়ছেন না', মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। 

প্রসঙ্গত, দুর্নীতি (Corruption) নিয়ে এবার বাম আমলের মন্ত্রী বাবা কমল গুহকেও কাঠগড়ায় তুলেছেন উদয়ন গুহ (Udayan Guha)। প্রয়াত বাবাকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। উল্লেখ্য, বাম আমলে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক ও রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন কমল গুহ। উদয়ন গুহ বলেন, 'দলের স্বার্থে দুর্নীতি করেছেন কমল গুহ। বাবাকে বাঁচানোর জন্য কোনও কথা বলব না। বাবা সেই সময় অনেককে চাকরি করে দিয়েছেন। বাবার সামনে তালিকা তৈরি করা হয়েছিল। বাবা সেই তালিকাকে এনডোর্স করেছিলেন। সেখানে তো যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে। আজ যাঁরা রাস্তায় বসে বলছেন যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে। তাঁদের পূর্বসুরীরাই যোগ্যদের বঞ্চিত করে চাকরি দিয়ে গিয়েছেন', বিস্ফোরক মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর।

তিনি আরও বলেন, 'সিপিএম ৬০ পার্সেন্ট, ফরওয়ার্ড ব্লক ৩৫ পার্সেন্ট আর আরএসপি-সিপিআই মিলে ৫ পার্সেন্ট। এটা ভাগ হত কোচবিহার জেলায় বাম শরিকদের মধ্যে প্রাথমিক নিয়োগে। গলা ফাটানোর আগে আয়নার সামনে নিজেদের মুখটা আগে দেখাক।' 'আপনি বললেন, কোটা ভাগ হত। সিপিএম ৬০ পার্সেন্ট, ৩৫ পার্সেন্ট ফরওয়ার্ড ব্লক। সেই সময় ফরওয়ার্ড ব্লকে আপনিও জেলা সম্পাদক পদে ছিলেন' প্রশ্নের উত্তরে তিনি দাবি করে বলেন, 'এটা তার আগের ঘটনা। তখন বলতে পারো আমার বাবা ছিলেন। হ্যাঁ, করেছেন। বাবাও সেই ভাগ করেছেন। তবে বাবার ব্যাপারটা বলতে পারি, বাবা কারও কাছ থেকে টাকা নেননি। কিন্তু টাকা নেননি বলে ওটা দুর্নীতি না, এটা আমি বলব না।'

আরও পড়ুন,'দেশের প্রধানমন্ত্রী কাপুরুষ', তীব্র আক্রমণ প্রিয়ঙ্কার

ফরওয়ার্ড ব্লকে রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, 'এ হচ্ছে সত্যিকারের কুলাঙ্গার। জননেতা, কৃষি আন্দোলনে অনেক কাজ করেছেন। সেই বাবার নামে যে ছেলে এমন বলতে পারে, সে কুলাঙ্গার।' নিয়োগ দুর্নীতিকাণ্ডে বামেরা যখন লাগাতার তৃণমূলকে নিশানা করছে, ঠিক তখনই বাম জমানায় চিরকুটে চাকরির অভিযোগ তুলে সরব হয়েছে শাসকদল। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর স্ত্রী-র কলেজে নিয়োগ নিয়ে দুই শিবিরের চাপানউতোর এখন চরমে। আর সেই আবহে বাম জমানার নিয়োগ ব্যবস্থাকে নিশানা করতে গিয়ে প্রয়াত বাবাকেই কার্যত দুর্নীতির জালে জড়িয়ে দিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Kali Puja 2026: বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
বৃষ্টি হলে বিশেষ ব্যবস্থা, প্রবেশ-প্রস্থান পথ নিয়েও অনেক নিয়ম! চোরবাগানের পরে কালীপুজো নিয়ে আরও কড়া প্রশাসন
Koustav Bagchi: বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
বিজেপির মিছিলে হাত ধরে হাঁটবেন অর্জুন সিং- কৌস্তভ? যা জানালেন বিধায়ক
West Bengal: দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ
দুর্গাপুজোর প্যান্ডেলেই সংসার পেতেছে বাবুই পাখি, নিরাপদে নতুন ঠিকানায় পৌঁছে দেওয়ার উদ্যোগ

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget