এক্সপ্লোর

Suvendu Adhikari : তমলুকে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে তৃণমূলের বিক্ষোভ, 'গো ব্যাক' স্লোগান, পাল্টা 'জয় শ্রীরাম' স্লোগান

রাজবাড়ি এলাকায় দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় মঙ্গলবার। ওঠে '' শুভেন্দু অধিকারী গো ব্যাক'' স্লোগান।

বিটন চক্রবর্তী, তমলুক: রাজবাড়ি এলাকায় দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় মঙ্গলবার। তাঁকে ঘিরে কটুক্তি করা হয় বলেও অভিযোগ। ওঠে '' শুভেন্দু অধিকারী গো ব্যাক'' স্লোগান। অভিযোগের তির তৃণমুল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে।
পুলিশ অবশ্য তৃণমূল কর্মী সমর্থকদের রাস্তাতেই আটকে দেয়। পালটা 'জয় শ্রীরাম' স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা। এরপর শুভেন্দু অধিকারী দলীয় কর্মসূচিতে অংশ নেন, বেশ কিছুক্ষন থাকার পর বেরিয়েও যান তিনি।
এরপর দ্বিতীয় দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় তমলুকের ১৬ নম্বর ওয়ার্ডের শঙ্করআড়া বাসপুল এলাকায় ফের বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু।  তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক এর বাড়িতে সাংগঠনিক বৈঠক ছিল। শুভেন্দু পৌঁছতেই বাইরে রাস্তার ওপর রীতিমতো মাইক বাজিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল সমর্থকরা। হলদিয়া-মেছেদা রাজ্য সড়কের ওপর  শংকরআড়া এলাকায় বেশ কিছুক্ষণ চলে এই বিক্ষোভ।
অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের কাঁথি কোঅপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে মঙ্গলবারই অপসারিত হন শুভেন্দু অধিকারী। দীর্ঘ চার মাস বিজেপি বিধায়ক ব্যাঙ্কে অনুপস্থিত, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে ব্যাঙ্কের ডিরেক্টরদের একাংশ। এ নিয়ে ভোটাভুটি হয়। তাতে ব্যাঙ্কের ১৮ জন ডিরেক্টরের মধ্যে ১০ জন শুভেন্দুর বিপক্ষে ভোট দেন।  বাকি ৮ জন ডিরেক্টর ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন। কাঁথি কোঅপারেটিভ ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান চিন্তামণি মণ্ডলকে প্রাথমিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবারও পাঁশকুড়ায় এক দলীয় নেতার বাড়ি থেকে ফেরার পথে বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আক্রান্ত হলেন কয়েকজন বিজেপি কর্মীও। অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে।স্থানীয় সূত্রে খবর, শুক্রবার থেকেই এলাকায় গন্ডগোল চলছে। ওইদিন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আক্রান্ত হন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া পাঁশকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার ভুঁইয়া।
তখনও অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এই খবর পেয়ে, রবিবার সন্ধেয় কাউন্সিলরের বাড়ি যান শুভেন্দু অধিকারী। ফেরার পথেই বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু। যদিও গন্ডগোলের নেপথ্যে তাদের দলের কেউ জড়িত নয় বলে দাবি করেছে তৃণমূল।

সেরা শিরোনাম

Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
BJP MLA ratna Debnath: পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
West Bengal Latest News Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা

ভিডিও

Amit Shah : 'শিখ বিরোধী হিংসার ক্ষতে নুনের ছিটে দিতেই আজ দিল্লিতে প্রতিবাদ', রাহুলকে আক্রমণ শাহের
Neha Bora News: 'BJP-RSS এর জায়গা ডাস্টবিনে হবে', রামলীলা ময়দান থেকে হুঙ্কার নেহা বোরার | ABP Ananda
Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget