এক্সপ্লোর

Suvendu Adhikari: অডিও ক্লিপ প্রকাশ করলেই হবে না, নম্বরও মিলতে হবে, অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

TMC vs BJP: শনিবার ঘাটালে জনসভা করেন শুভেন্দু। সেখান থেকেই এমন মন্তব্য করেন তিনি।

ঘাটাল: বিনয় মিশ্রের সঙ্গে তাঁর ফোনের কথোপকথন আদালতে জমা দেবেন বলে একদিন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এ বার অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সাফ জবাব, শুধু অডিও ক্লিপ প্রকাশ করলেই হবে না, তাঁর থেকেই ফোন গিয়েছিল, তা-ও প্রমাণ করতে হবে অভিষেককে। 

ঘাটালের সভা থেকে অভিষেককে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু

শনিবার ঘাটালে (Ghatal News) জনসভা করেন শুভেন্দু। সেখান থেকেই এমন মন্তব্য করেন তিনি। শুভেন্দু বলেন, "বিনয় মিশ্রের সঙ্গে নিশ্চয় আপনার যোগাযোগ আছে। আপনি বলেছেন অডিও আছে, অডিও আপনি প্রকাশ করুন। আমার কোনও সমস্যা নেই। মাথা আমার উঁচু। কিন্তু অডিও ক্লিপের সঙ্গে, শুভেন্দু অধিকারীর নম্বর ৯********* থেকেই ফোন গিয়েছিল, সেই নম্বরটাও প্রকাশ করতে হবে। না পরলে ধরে নেব, সুদীপ্ত সেনকে দিয়ে মিথ্যে বলানোর মতো গলা নবকল করিয়ে বাজার গরম করতে চাইছেন।"

আরও পড়ুন: Jawhar Sircar: বিতর্কের জের! সকালে সরিয়ে বিকেলে হোয়াটসঅ্যাপে গ্রুপে জহরকে ফেরাল তৃণমূল

এ দিনের সভায় শুভেন্দু আরও বলেন, "আমি মেদিনীপুরের ছেলে। সিপিএম-কে উৎখাত করেছি। আপনার পিসি আর আপনাকেও উৎখাত করব।" কিছু দিন আগে শুভেন্দুর বিরুদ্ধে জেল থেকে চিঠি লিখেছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। শুভেন্দু তাঁর থেকে মোটা টাকা হাতিয়েছেন বলে অভিযোগ করেন তাতে। সেই চিঠির প্রসঙ্গই এ দিন টেনে আনেন শুভেন্দু।

গরু এবং কয়লা পাচার মামলায় নাম জড়িয়েছে বিনয় মিশ্রের (Binay Mishra)। একাধিক বার তাঁর নাম উঠে এলেওষ এখনও পর্যন্ত সিবিআই বা ইডি তাঁর নাগাল পায়নি। এই বিনয় মিশ্রকে নিয়েই এখন অভিষেক এবং শুভেন্দুর মধ্যে দ্বৈরথ শুরু হয়েছে। বিনয় অবশ্য ঢের আগেই দেশ ছেড়েছেন। 

অভিষেক-শুভেন্দুর দ্বৈরথের বিষয় বিনয় মিশ্র

শুক্রবার ইডি-র দফতরে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে অভিষেকের। সেখান থেকে বেরিয়েই বিনয়ের সঙ্গে শুভেন্দুর কথোপকথনের বিষয়টি সামনে আনেন তিনি। অভিষেক বলেন, " ৮ মাস আগে শুভেন্দুর সঙ্গে কথা দ্বীপ রাষ্ট্রে থাকা ফেরার অভিযুক্তর। শুভেন্দু বলেছেন তোমার কেস আমি দেখে নেব। আদালতে অডিও ক্লিপ জমা দিতে রাজি। পারলে শুভেন্দু আমার বিরুদ্ধে আদালতে মামলা করুক।" অভিষেকের সেই দাবি নিয়েই এ দিন প্রতিক্রিয়া দিতে গিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
Debraj Chakraborty: দেবরাজের বিরুদ্ধে খুলছে 'প্যান্ডোরার বাক্স'! কোন নয়া বিপদে জড়ালেন অদিতি মুন্সির স্বামী ? কী ঘটেছে ?
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget