এক্সপ্লোর

Jawhar Sircar: বিতর্কের জের! সকালে সরিয়ে বিকেলে হোয়াটসঅ্যাপে গ্রুপে জহরকে ফেরাল তৃণমূল

TMC Updates :দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খোলার পর থেকেই দলের নেতাদের রোষের মুখে পড়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার।

কলকাতা: পুরনো গ্রুপ বন্ধ করে খোলা হয়েছিল নতুন গ্রুপ। কিন্তু রাজ্যসভা সাংসদদের নিয়ে তৈরি নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁকে যুক্ত করা হয়নি বলে খবর আসে। তাতে শোরগোল পড়ে যায় চারিদিকে। দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুলেই তৃণমূল নেতৃত্বের রোষে পড়লেন কি না, শুরু হয় বিতর্ক। সেই আবহেই তৃণমূলের (TMC) রাজ্যসভা সাংসদদের নিয়ে (TMC Whatsapp Group) তৈরি নতুন গ্রুপে যুক্ত করা হল জহর সরকারকে ((Jawhar Sircar ) । বিতর্কের মুখে পড়েই কি ফেরানো হল জহরকে! প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

তৃণমূলের রাজ্যসভা সাংসদদের নিয়ে তৈরি নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেরানো হল জহরকে

দুর্নীতি মামলায় নাম জড়িয়ে চলেছে দলের একের পর এক নেতার। তার বিরুদ্ধে প্রকাশ্যে সরব হন জহর। সেই নিয়ে দলের নেতাদের রোষে পড়ছিলেন তিনি। সেই আবহে শুক্রবার রাতে দলীয় নেতৃত্বের নির্দেশে শুক্রবার রাতে সাংসদদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়। শনিবার সকালে নতুন করে গ্রুপ খোলা হলেও, তাতে জহরকে রাখা হয়নি বলে দলীয় সূত্রেই জানা যায়। সেই নিয়ে বিতর্ক শুরু হলে বিকেলের তাঁকে নতুন গ্রুপে যুক্ত করা হয় তাঁকে। 

জহরকে নিয়ে গত কয়েক দিনে একে একে তৃণমূলের অনেকেই মুখ খোলেন। তাঁর সাংসদ পদ ছেড়ে উচিত, এমন মন্তব্য করতে শোনা যায় অনেককেই। কিন্তু নিজের অবস্থানেই অনড় ছিলেন জহর। মমতা চাইলে তবেই সরবেন বলে জানিয়ে দেন। এর মধ্যেই জানা যায়, জহরের সঙ্গে তাঁর বাড়ির বাইরে সামনাসামনি দেখা করেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। সেখানে দলের মনোভাব জহরকে জানিয়ে দেন তিনি। পদত্যাগ করলে করতে পারেন বলে জানানো হয়। তার পরই তৃণমূলের রাজ্যসভা সাংসদদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয় জহরকে। তবে কয়েক ঘণ্টার মধ্যে ফের নতুন গ্রুপে যুক্ত করা হল তাঁকে। 

দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খোলার পর থেকেই দলের নেতাদের রোষের মুখে পড়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠর বাড়ি থেকে টাকার পাহাড় এবং গয়নার স্তূপ উদ্ধার নিয়ে বিরোধীরা যখন সরব, সেই সময় এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে  বিস্ফোরক মন্তব্য করেছিলেন জহর সরকার। বলেছিলেন, "যখন টিভিতে দেখলাম বিশ্বাসই করতে পারিনি। কারও বাড়ি থেকে এত টাকা বেরোতে পারে! কল্পনার অতীত। এমন দুর্নীতির দৃশ্য টিভিতে কম দেখা যায়। বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে বলল, রাজনীতি ছেড়ে দাও । সাংসদ পদ ছেড়ে দাও। বাড়ির লোক তো বলছে, এখুনি ছেড়ে দাও বাপু! বন্ধুরা টিপ্পনি করল।  বলল, এখনও আছিস? কত পেয়েছিস?  এমন লাঞ্ছনা জীবনে কোনওদিন শুনতে হয়নি।"

আরও পড়ুন: Jawhar Sircar: দুর্নীতি নিয়ে মুখ খোলার জের! তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ পড়লেন জহর

এর পর থেকে, তৃণমূলের নেতারাই, জহরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতে শুরু করেন। সৌগত বলেন, "সাহস থাকলে পদত্যাগ করুন!  কমপক্ষে সুবিধা ভোগটা বন্ধ হবে। উনি গেলে কোনও ক্ষতি হবে না। লাভই হবে।" বুধবারও জহর সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের আরও দুই নেতা। সুখেন্দুশেখর বলেন, "আমি মনে করি, যারা দায়িত্বশীল ব্যক্তি, তাঁরা দায়িত্বশীল আচরণ করবেন।" বিধায়ক তাপস বলেন, "ওঁর নির্বাচনী এজেন্ট হিসাবে আমি লজ্জিত। এ সব বলার আগে অন্তত এক বার নেত্রীর সঙ্গে কথা বলা উচিত ছিল জহরবাবুর।"

দুর্নীতির অভিযোগে নেতাদের জড়িয়ে পড়া নিয়ে মুখ খোলেন জহর

তার পরও যদিও মনিজের অবস্থানেই অনড় থেকেছেন জহর। ঘনিষ্ঠ মহলে তিনি বলেন, তৃণমূলের ভাবমূর্তির স্বার্থে তিনি যা ঠিক মনে করেছেন, তাই বলেছেন। তাঁর কাছে ২০২৪-এর যুদ্ধ সবচেয়ে বড়। ঘনিষ্ঠ মহলে তিনি এমনই জানিয়েছেন বলে শোনা যাচ্ছে। দু'দিন আগে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারেও তাঁর মুখে ২০২৪’এর কথা শোনা গিয়েছিল। বলেছিলেন, "তৃণমূলের প্রচুর লোক আছে যারা সৎ... আর ক'টা শ্রেণিকে দেখলে মনে হয় ধান্দাবাজ! ভাবমূর্তি ফিরে পেতে হবে। এদেরকে শরীর থেকে বর্জন না করে, পচা শরীর নিয়ে ২০২৪ সালের লড়াই করা মুশকিল হবে।"

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget