এক্সপ্লোর

Mukul Roy : 'মুকুল রায় বিজেপিতেই', স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা শুভেন্দুর

মুকুল রায় বিজেপিতেই, জানিয়েছিলেন স্পিকার, স্পিকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা শুভেন্দু

 কলকাতা : বিধানসভার ( West Bengal Assembly ) অধ্যক্ষর নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ( Calcutta High Court ) মামলা । মুকুল রায়  ( Mukul Roy ) বিজেপিতেই ( BJP ) , জানিয়েছিলেন স্পিকার। স্পিকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুপ্রিমকোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে মামলা বিরোধী দলনেতার। 

বিজেপিতে-ই (BJP) আছেন মুকুল রায় (Mukul Roy), রায় দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। গত জুনে দীর্ঘ শুনানির পরেএই সিদ্ধান্ত জানান  বিধানসভার অধ্যক্ষ।  মুকুল রায়ের বিধায়ক পদ বাতিলের আবেদন খারিজ করে দেন তিনি । মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারপর রায় পুনর্বিবেচনা করতে বলে হাইকোর্টের সুপারিশে ফের শুনানি হয়। তাতে দীর্ঘ শুনানির পরে মুকুলের বিধায়ক পদ বাতিলের আবেদন খারিজ হয়ে যায়। মুকুলের বিধায়ক পদ খারিজের আবেদনে বিধানসভায় ৫ দফায় শুনানি হয়েছিল।

২০২১-এর বিধানসভা নির্বাচনের পর  ১১ জুন তৃণমূল ভবনে গিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুল রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে গলায় উত্তরীয় পরিয়ে দিচ্ছেন, এমন ছবি এবং ভিডিও-ও সামনে আসে। ওই মঞ্চে মুকুলপুত্র শুভ্রাংশুকও দেখা যায়। সেই সময়ই দলত্যাগ আইনে মুকুলের বিধায়ক পদ খারিজের দাবি তোলে বিজেপি। এর পর বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয় মুকুলকে। সাধারণত বিরোধী শিবিরের নেতাকেই ওই পদে বসানো হয়। সরকার কোন খাতে কত টাকা খরচ করছে, এ সবের হিসেব রাখাই কাজ পিএসি চেয়ারম্যানের। 

মুকুলের বিধায়ক পদ খারিজ নিয়ে দীর্ঘ টানাপোড়েন

তৃণমূলে যোগদানকারী মুকুলকে কোন যুক্তিতে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হল, প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি-র নেতৃত্ব। কিন্তু মুকুল তৃণমূলে রয়েছেন, এমন কোনও লিখিত নথি পেশ করতে না পারায়, তাঁর বিধায়ক পদ খারিজের আবেদন খারিজ করে দেন বিমান।

এর পর সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। কিন্তু সুপ্রিম কোর্ট মামলাটি কলকাতা হাই কোর্টে ফেরত পাঠায়। তার পর হাইকোর্টের তরফে সুপারিশে মামলার শুনানিতে মুকুলের বিধায়ক পদ বহাল রাখারই সিদ্ধান্ত জানান বিমান। স্বাভাবিকভাবেই মুকুল রায়ের বিধায়কপদ খারিজ নিয়ে বিধানসভার স্পিকারের সিদ্ধান্তে খুশি হতে পারেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টে আবেদন জানানোর কথা বলে। সেই অনুসারেই শুভেন্দু সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget