এক্সপ্লোর

Suvendu Adhikari: 'বিপ্লবীদের 'সন্ত্রাসবাদী, জঙ্গি' তকমা...', শুভেন্দুর নিশানায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান

Suvendu On Vidyasagar University Nirmal Mahato: শুভেন্দুর নিশানায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রধান, কী বললেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শাখার অধ্যাপক ও ওয়েবকুপার সভাপতি ?

কলকাতা: 'মেদিনীপুরের বিপ্লবীদের 'সন্ত্রাসবাদী, জঙ্গি' তকমা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের। এটা অজান্তে নয়, ইচ্ছাকৃতভাবে ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে, ২০২৩ সালেও একই ঘটনা। ইতিহাস বিভাগের প্রধান নির্মল কুমার মাহাতো তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার সদস্য', পোস্ট শুভেন্দু অধিকারীর। 'বারবার ভুল করার পরেও নির্মল মাহাতোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয় না। উল্টে তাঁকে তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার জয়েন্ট সেক্রেটারি করে দেওয়া হয়েছে', আক্রমণ শুভেন্দু অধিকারীর।

আরও পড়ুন, 'বাঙালিদের কাশ্মীর যেতে নিষেধ' করলেন শুভেন্দু ! কী প্রতিক্রিয়া শাসকদলের ?

২০২৩-এর পর ২০২৫ সময় বদলেছে। কিন্তু, ভুলের ট্র্যাডিশন আজও সমানে চলেছে।২০২৩ ও ২০২৫ সালের প্রশ্নের পাশাপাশি বিদ্যাসাগর বিশ্ববিদ্য়ালয়ে ইতিহাসের প্রশ্নপত্রে,বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ বলে উল্লেখ করার প্রেক্ষিতে এক্স হ্যান্ডলে ২ বছর আগের প্রশ্নপত্র পোস্ট করে এই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা লিখেছেন, এটি কোনও বিচ্ছিন্ন ভুল নয় বরং আমাদের ইতিহাসের ইচ্ছাকৃত বিকৃতি। ইতিহাস বিভাগের প্রধান এবং তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন WBCUPA-র সদস্য নির্মলকুমার মাহাতোর তত্ত্বাবধানে ২০২৩ সালের পর এই লজ্জাজনক ভুলের পুনরাবৃত্তি হয়েছে ২০২৫-এ। আশ্চর্যজনকভাবে, বারবার এই ব্যর্থতা সত্ত্বেও নির্মলকুমার মাহাতোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে তাঁর মর্যাদা বেড়েছে, ২০২৩ সালের ভুলের পরে তাঁকে WBCUPA-এর যুগ্ম সম্পাদক পদে উন্নীত করা হয়!

বুধবার স্নাতক স্তরে ষষ্ঠ সিমেস্টারের ইতিহাসের পরীক্ষা ছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে একটি প্রশ্নে লেখা হয়, মেদিনীপুরের তিনজন জেলা মেজিস্ট্রেটের নাম কর যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন।বাঙালি বিপ্লবীদের, বাংলারই সরকারি বিশ্ববিদ্য়ালয়ের প্রশ্নপত্রে সন্ত্রাসবাদী আখ্য়া দেওয়া নিয়ে শোরগোল শুরু হয়েছে রাজ্যে। বিতর্কের মুখে, ইউজি বোর্ড অফ স্টাডিসের চেয়ারম্যান ও মডারেশন কমিটির এক সদস্যকে পদ থেকে সরিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপককুমার কর বলেন, UG বোর্ড অফ স্টাডিজের চেয়ারম্য়ান, আরেকজন হচ্ছেন ওইদিন মডারেশনের কাজটা যিনি করেছেন। আমরা বুঝতে পেরেছি কোথাও একটা অসাবধনতার ব্য়াপার ছিল। সেই অসাবধানতার সঙ্গে যিনি যুক্ত বা যাঁরা যুক্ত তাঁদেরকে, আমরা আপাতত অব্য়াহতি দিয়ে অধিকতর সুদক্ষ অধ্য়াপককে বা অধ্য়াপিকাকে আমরা সেই দায়িত্ব দিচ্ছি।' তারপরেও বিতর্ক থামেনি।

এক্স হ্যান্ডলে একটি ছবিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী।যেখানে একই ফ্রেমে দেখা যাচ্ছে উপাচার্য দীপককুমার কর, বিধায়ক ও তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা এবং বিদ্যাসাগর বিশ্বববিদ্যালয় ইউনিটের WBCUPA-র সভাপতি বিশ্বপতি জানাকে। ছবির ওপরে বিরোধী দলনেতা লিখেছেন, তৃণমূলের ষড়য়ন্ত্র!' ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও উপাচার্য দীপককুমার কর এবং WBCUPA-এর যুগ্ম সম্পাদক নির্মলকুমার মাহাতোর এবিষয়ে এদিন কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্বববিদ্যালয় ইউনিটের WBCUPA-র সভাপতি এনিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শাখার অধ্যাপক ও ওয়েবকুপার সভাপতি বিশ্বপতি জানা বলেন, আমাদের ভিসি , উনি যথাযথ উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন। যাযা পদক্ষেপ নেওয়ার, সেটা নেওয়া হয়েছে। এইভাবে ছবি দিয়ে আমাদেরকে Nexus বলা, এটা কিন্তু ওনার একটা হতাশার বহিঃপ্রকাশ। উনি নিজেকে হতাশাগ্রস্থ মনে করেন। ..আমরা এডুকেশনে থাকি..', এই ধরণের ছবি দিয়ে, এমনটা বলা ঠিক নয় বলেই প্রতিক্রিয়া বিশ্বপতি জানার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget