এক্সপ্লোর

Suvendu Adhikari : ১৫২ কোটি টাকার দুর্নীতি ! রাজ্যপালকে নালিশ বিরোধী দলনেতার, ইডি বা আয়করকে তদন্ত করানোর বার্তা

Governor : 'মুখ্যসচিবের কাছে নথি চেয়ে পাঠানো উচিত রাজ্যপালের। ইডি বা আয়কর দফতরকে নিয়ে তদন্ত করানো হোক। চাইলে আদালত কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করাতে পারে'। বলেন শুভেন্দু।

কলকাতা : শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিশানায় মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেল। তৃণমূল সরকারের বিরুদ্ধে ১৫২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ শানিয়ে দুর্নীতি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস কড়া ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধও করেন রাজ্যের বিরোধী দলনেতা।

রাজ্যপালকে নালিশ-

শুভেন্দু অধিকারীর দাবি, '১৫২ কোটি টাকার দুর্নীতি হয়েছে। আইপ্যাককে (I-PAC) ১৫২ কোটি টাকা পাইয়ে দিয়েছে স্বরাষ্ট্র দফতর। এটা প্রমাণিত চুরি, সব তথ্যপ্রমাণ আছে। জনগণের করের টাকা কারচুপি হয়েছে। এই ১৫২ কোটি টাকা তৃণমূলের কাছ গিয়েছে। পশ্চিমবঙ্গকে ধ্বংসের জায়গায় নিয়ে যাচ্ছে তৃণমূল। এই নিয়ে মুখ্যসচিবের কাছে নথি চেয়ে পাঠানো উচিত রাজ্যপালের। ইডি বা আয়কর দফতরকে নিয়ে তদন্ত করানো হোক। চাইলে আদালত কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করাতে পারে'। 

ঠিক কী অভিযোগ-

সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকার ও আইপ্যাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শানান শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, 'পরিকাঠামো তৈরির জন্য তথ্যপ্রযুক্তি দফতরকে টেন্ডার দেওয়া হয়। কয়েকটি সংস্থা টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেয়। দিল্লির একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়। ওই সংস্থার সঙ্গে ভিডিও কনফারেন্সও করে ফেলেন তথ্যপ্রযুক্তি আধিকারিকরা। সমান্তরালভাবে সরকার চালাচ্ছে আইপ্যাক। আইপ্যাকের পছন্দের সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়া হয়। ওয়েবেলের থেকে নিয়ে ডব্লুটিএলকে টেন্ডার পাইয়ে দেওয়া হয়'। 

শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেল, সিএমও, মুখ্যমন্ত্রীকে বলো- বলে একটা কর্মসূচি লঞ্চ হয়েছে আপনারা জানেন। এই কর্মসূচি সহ মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেলে জনগণের অভিযোগ জানানোর ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে করার সিদ্ধান্ত নেওযায় হয়েছে। তা কার্যকর করার আগে পরিকাঠামোগত ও ম্যান পাওয়ার, যা দরকার তার জন্য মুখ্যমন্ত্রীর দফতর থেকে তথ্য ও প্রযুক্তি দফতরকে একটি টেন্ডার ডকুমেন্ট বানানোর দায়িত্ব দেওয়া হয় ২২ সালে। সেই টেন্ডার ডাকা থেকে শুরু করে গোটা প্রক্রিয়ার মাঝে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার।

                                                       

আরও পড়ুন- 'মেয়াদ উত্তীর্ণ ওষুধকে ফের ব্যবহার, কোটি কোটি টাকার চক্র চলছে রাজ্যে' বিস্ফোরক খোদ রাজ্যপাল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: 'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget