এক্সপ্লোর

Suvendu On Shahjahan: শেখ শাহজাহান কব্জায় এলেও 'উধাও' মোবাইল ফোন, শুভেন্দু বললেন..

Suvendu Attacks Sheikh Shahjahan: গ্রেফতারির সময় মেলেনি শেখ শাহজাহানের মোবাইল ফোন, ট্যুইটে বিস্ফোরক দাবি শুভেন্দুর..

কলকাতা: শেখ শাহজাহান কব্জায় এলেও 'উধাও' মোবাইল ফোন। শেখ শাহজাহানের ফোনের খোঁজে সিবিআই। কল রেকর্ড হাতে পেলেও শেখ শাহজাহানের মোবাইল ফোন অধরা। গ্রেফতারির সময় মেলেনি শেখ শাহজাহানের মোবাইল ফোন, দাবি জেলা পুলিশ সূত্রের। তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ শাহজাহানের মোবাইল ফোন, দাবি সিবিআই সূত্রের। 'খবর আছে, ওই মোবাইল ফোন হয় রাজ্য পুলিশের হাতে আছে অথবা তা ধ্বংস করে ফেলা হয়েছে', সোশাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীর। যদিও সেই অভিযোগ অস্বীকার করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বসিরহাট জেলা পুলিশ। 

কোথায় গেল শেখ শাহজাহানের জোড়া মোবাইল ফোন? সন্দেশখালিকাণ্ডে সাসপেন্ডেড তৃণমূল নেতাকে হাতে পেলেও, এখন এই প্রশ্নই ভাবাচ্ছে CBI আধিকারিকদের। কারণ CBI সূত্রে খবর, এখনও হদিশ মেলেনি শেখ শাহজাহানের ২টি মোবাইল ফোনের। জেলা পুলিশের তরফে দাবি করা হয়েছে, গত ২৯ ফেব্রুয়ারি শেখ শাহজাহানকে গ্রেফতারের সময় তাঁর মোবাইল পাননি তাঁরা। CID-ও মোবাইল পায়নি। আর এই প্রেক্ষাপটে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা। X হ্য়ান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, যখন শেখ শাহজাহান মমতা পুলিশের আশ্রয়ে ছিল, তার 'লোক দেখানো' গ্রেফতারির আগে, 'আমিনুল' নামে একজন মমতা পুলিশ অফিসার তার আইফোন বাজেয়াপ্ত করে তার ঊর্ধ্বতন অফিসারদের কাছে হস্তান্তর করেন।
 
পাল্টা বসিরহাট পুলিশ জেলার তরফে, শুভেন্দু অধিকারীর অভিযোগের স্ক্রিনশট পোস্ট করে X হ্য়ান্ডেলে লেখা হয়েছে, এই অভিযোগ পুরোপুরি মিথ্যা। কোনও খারাপ উদ্দেশে পুলিশকে হেয় প্রতিপন্ন করার জন্য এটি করা হয়েছে। এই মানহানিকর ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব। পুলিশের FIR সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ED দাবি করেছিল, ED-র উপর হামলার সময় শেখ শাহজাহান বাড়িতেই ছিলেন এবং কল রেকর্ড অনুযায়ী, ২-৩ মিনিটের মধ্যে ২৮টি ফোন করেছিলেন।
 

CBI সূত্রে এও দাবি করা হয়েছিল, ED-র উপর হামলার ঘটনার দেড় ঘণ্টা পর পর্যন্ত, খোলা ছিল শেখ শাহজাহানের দুটি মোবাইল ফোন। তার মধ্যেই কথা হয় সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে। 'উধাও' শেখ শাহজাহানের জোড়া মোবাইল। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। যে শেখ শাহজাহানকে ৫ জানুয়ারি যখন ED তার বাড়িতে তদন্ত করার জন্য যায়, সেই সময় শেখ শাহজাহান বাড়িতেই ছিল। ওইদিন বাড়িতে ঢুকলে অনেককিছু ED-র হাতে চলে যেত। এবং সেই সঙ্গে শেখ শাহজাহান গ্রেফতার হত। আর শেখ শাহজাহান গ্রেফতার হলে দিদি এবং ভাইপোর নামও এতদিন চলে আসত। 

আরও পড়ুন, তৃণমূলের জনগর্জন সভা উপলক্ষে হাওড়ায় কর্মী-সমর্থকরা, রান্নায় হাত লাগিয়েছেন TMC বিধায়ক

সিবিআই সূত্রে দাবি, তদন্তে ডিজিটাল এভিডেন্স হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই মোবাইল ফোন ২টি। ৫ জানুয়ারি, কাদের সঙ্গে কী কথা হয়েছিল শেখ শাহজাহানের? এর পাশাপাশি, রেশন দুর্নীতি সংক্রান্ত কোনও বিশেষ তথ্য কি এই ফোন দুটিতে থাকতে পারে? কোনও চ্য়াট ডিলিট করা হয়েছে কিনা, ফোন দুটি উদ্ধার হলে জানা যেতে পারে বলে মনে করছে CBI।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
21 July: ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার,
২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার, "দিদিই বা এরকম করবে কেন ?", শহিদদের পরিবারকে কী পরামর্শ মুখ্যমন্ত্রীর ?
Woman Mysterious Death : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে

ভিডিও

CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী
Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও
Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:
Mahua Moitra:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget