এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘ভাইপোবাবুর প্রপার্টি লিস্টটা আনালাম, ২৪টা কলকাতায়’,ফলতায় দাঁড়িয়ে ঘোষণা শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari: ফলতায় উপনির্বাচনের আগে প্রচারে শুভেন্দু অধিকারী। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার্তা।

ফলতা: উপনির্বাচনের আগে ফলতায় গিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, 'ভাইপো'র সম্পত্তির তালিকা আনিয়েছেন তিনি। কলকাতায় ২৪টি সম্পত্তির খোঁজ পেয়েছেন। "বাংলাদেশের স্লোগান জয় বাংলা করে বেড়াচ্ছে", তাদের ছাড়া হবে না বলেও এদিন জানান শুভেন্দু। (Suvendu Adhikari)

আগামী ২১ মে ফলতায় উপনির্বাচন। সেই উপলক্ষে শনিবার সেখানে প্রচারে গিয়েছিলেন। আর সেখানে দাঁড়িয়েই নাম না করে অভিষেককে বার্তা দেন শুভেন্দু। তিনি বলেন, "মাননীয় ভাইপোবাবু, কাল প্রপার্টি লিস্টটা আনালাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্ডস...২৪টি প্রপার্টি কলকাতায়। আমতলায় প্রাসাদের মতো অফিস।" (Abhishek Banerjee)

আরও পড়ুন: 'দেওয়ালে রক্তের দাগ, একটি ঘর বন্ধ এখনও', আর জি কর মামলায় এবার মারাত্মক অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

শুভেন্দু আরও বলেন, "পুলিশকে ব্যবহার করে কী করেছে গুন্ডারা, জানি না আমরা! ২০২৩ সালের ৩ ডিসেম্বর হটুগঞ্জে আমার সভায় আসা লোকগুলোকে কী ভাবে মেরেছে, আমি ভুলে যাইনি। পৃথিবীটা গোল। চিরদিন কারও সমান নাহি যায়। ভুলব কী করে এগুলো? মানুষ তো শুধু চেয়ারে বসিয়ে দেয়নি! মানুষ বিচার চেয়েছে। পুলিশকে বলেছি, খাতাপেন নিয়ে বসুন কাল থেকে। গত পাঁচ বছর বা তারও আগে যত অত্যাচার হয়েছে, অভিযোগ এলে নিতে হবে। এফআইআর করতে হবে, গ্রেফতার করতে হবে, কোনও গুন্ডা বাড়িতে থাকবে না। আর যদি মা-বোন-দিদি-শিশুকন্যার উপর শারীরিক নির্যাতন করে, এখনও ওই বাংলাদেশের স্লোগান 'জয় বাংলা' করে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না।"

আরও পড়ুন: ‘এর চেয়ে ভাল মুখ্যমন্ত্রী হতে পারে না’, শুভেন্দুকে পাশে নিয়ে গ্যারান্টি মিঠুনের, কোনও বড় দায়িত্ব পাচ্ছেন কি?

গত ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূলের নেতাকর্মীরা ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন, এখনও অনেকে ঘরছাড়া হয়েছে বলে বার বার অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফে। কলকাতা হাইকোর্টে সেই নিয়ে সওয়াল করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই নিয়ে এদিন শুভেন্দু জানান, কত জন ঘরছাড়া জানানো হোক তাঁকে। সেই সঙ্গে তৃণমূল জমানায় ভোট পরবর্তী হিংসায় বিজেপি-র যত কর্মী মারা গিয়েছেন, যাঁদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে ছিল, তাঁদের রাজ্য় সরকার চাকরি দেবেন বলেও জানান শুভেন্দু।

গত আট দিনে তাঁর সরকার কী কী কাজ করেছে, সেই খতিয়ানও তুলে ধরেন শুভেন্দু। তিনি পরিষ্কার জানিয়েছেন, CAA-র আওতায় থাকা শরণার্থীরা থাকতে পারবেন। কিন্তু অনুপ্রবেশকারীদের 'টাটা বাই বাই' করে দেওয়া হবে। পাশাপাশি, আর জি কর মামলার ফাইল পুনরায় খোলা নিয়েও এদিন বার্তা দেন তিনি। বলেন, "বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্য়ায়, অভিষেক গুপ্তের কল রেকর্ডস, চ্যাট যখন তদন্তকারীরা হাতে আসবে, তা যখন সামনে আসবে, সেদিন আগের সরকারের কুকীর্তি দেখতে পাবেন। জানতে পারবেন আগের সরকারের মাথারা কতদূর পর্যন্ত নেমেছিল।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Advertisement

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget