এক্সপ্লোর

Panchayet Election 2023: কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার আবেদন নিয়ে শাহের সঙ্গে বৈঠকে শুভেন্দু

২০১৩ সালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোটের মতোই এবারের পঞ্চায়েত ভোট করার আবেদন, সূত্রের খবর

বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাস, নয়াদিল্লি: দিল্লিতে নর্থ ব্লকে অমিত শাহের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৩০ মিনিট বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা, সূত্রের খবর। পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে আলোচনা, সূত্রের খবর। ২০১৩ সালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত ভোটের মতোই এবারের পঞ্চায়েত ভোট করার আবেদন, সূত্রের খবর। অমিত শাহের কাছে আবেদন শুভেন্দু অধিকারীর, সূত্রের খবর। 

আজ দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকে গিয়ে অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। সূত্রের দাবি, দুজনের মধ্যে রাজ্যের বর্তমান পরিস্থিতি ও পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে কথা হয়। এর পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথা বলেন শুভেন্দু অধিকারী। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।

বৃহস্পতিবার, বিকালে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আর জরুরি তলব পেয়ে শুক্রবার দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী। অমিত শাহের সঙ্গে প্রায় আধঘণ্টা বৈঠক করলেন তিনি। রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার বিকালে, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন রাজীব সিনহা। ঠিক এক মাসের মাথায়,

৮ জুলাই, অর্থাৎ শনিবার হবে পঞ্চায়েত ভোট। সূত্রের দাবি, এরপরই দিল্লির নর্থব্লকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জরুরি তলব করা হয় শুভেন্দু অধিকারীকে। সেই মতো, শুক্রবার, দুপুর তিনটে নাগাদ নর্থব্লকে অমিত শাহর অফিসে পৌঁছন শুভেন্দু অধিকারী।

প্রায়, ৩০ মিনিট অমিত শাহর সঙ্গে তাঁর বৈঠক হয়। সূত্রের দাবি, রাজ্যের বর্তমান পরিস্থিতি ও পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে কথা হয় দুজনের। এর পাশাপাশি, ২০১৩-র পঞ্চায়েত ভোটের মতো, এবারও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথা বলেন শুভেন্দু অধিকারী। 

কুণাল ঘোষ বলছেন, এর পিছনে অভ্যন্তরীণ পলিটিক্স, এখন দেখবে এজেন্সি দিয়ে কীভাবে হয়রানি করা যায়। কারণ ভোটে তো জিতবে না। দিলীপ ঘোষের দাবি, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। যখন খুশি দেখা করতে পারেন। অভিষেককে আগেও ডেকেছে, এর সঙ্গে কোনও ব্যাপার নেই।

২০১৩ সালের পঞ্চায়েত ভোটে, কেন্দ্রীয় বাহিনী না এনে এক দফায় পঞ্চায়েত ভোট করতে চেয়েছিল রাজ্য সরকার। কিন্তু, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিলেন, তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে। শেষ পর্যন্ত, সুপ্রিমকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ৫ দফায় পঞ্চায়েত ভোট হয়েছিল। প্রতি দফায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, তাও নির্দিষ্ট করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সূত্রের দাবি, অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর বৈঠকে আলোচনা হয়েছে যে,যদি রাজ্য চায়, তাহলে কেন্দ্রীয় বাহিনীর জন্য যে টাকা দিতে হয়, সেই টাকা দিতে হবে না।

সুকান্ত মজুমদারের কথায়, রাজ্য় নির্বাচন কমিশন মুখ্য়মন্ত্রীর আন্ডারে কাজ করা একটা সংস্থা। তার নিরপেক্ষতা কিছু নেই। আর যে লোককে বসানো হয়েছে তাঁর মেরুদণ্ড বলে কিছু নেই।...খুব অল্প সময় দেওয়া হয়েছে ইচ্ছা করে, যাতে বেশিরভাগ জায়গায় বিরোধীরা মনোনয়ন দিতে না পারে। ২০১৩ সালের, মতো এবারও কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হয়? নাকি পুলিশি নিরাপত্তাতেই হবে, সেটা নিয়ে রাজ্য সরকারের কী অবস্থান নেয়, তা জানা যেতে পারে সোমবার।

সেরা শিরোনাম

Trinamool: মেট্রোপলিটনে তৃণমূল ভবনের 'দখল' নিল 'ঋতব্রত তৃণমূল', ঋতব্রতর সঙ্গে ফিরহাদ, জাভেদ খান, আখরুজ্জামান সহ একাধিক নেতা
তৃণমূল ভবনের 'দখল' নিল 'ঋতব্রত তৃণমূল', ঋতব্রতর সঙ্গে ফিরহাদ, জাভেদ খান, আখরুজ্জামান সহ একাধিক নেতা
Aparupa Poddar: তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীর জামিন, NIA হেফাজত শেষ হতেই...
তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীর জামিন, NIA হেফাজত শেষ হতেই...
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে FIR, কোন কোন ধারায় মামলা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে?
সেবাশ্রয় নিয়ে এফআইআর, কোন কোন ধারায় মামলা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে?
Humayun Kabir: 'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!
'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!

ভিডিও

Suvendu Adhikari:
Suvendu Adhikari: এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget