এক্সপ্লোর

Suvendu Adhikari : 'চুল কাটতে চাইত না, স্কুল যেতে কী কান্না', কেমন ছিলেন ছোট্ট শুভেন্দু? পুরনো কথায় পড়শিরা

Subhendu Adhikari : বুবাইয়ের সে কী কান্না! মা বকবে এই ভয়েই স্কুল যেত অধিকারী বাড়ির মেজ-ছেলেটি। তবে পড়াশোনায় সে বরাবরই ভাল। 

বিটন চক্রবর্তী, কাঁথি:  কাঁথিতে চিত্তরঞ্জন মহাপাত্রর বাড়ি। শিশির অধিকারী এগরার আদি বাসস্থান ছেড়ে এই বাড়িতে এসেই ভাড়া ছিলেন। শুভেন্দু অধিকারীর ছোটবেলার অনেকটাই এখানে কাটানো। তাই এই বাড়ির উঠোন-দালান-ঘর-মাঠ জুড়ে অধুনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ছেলেবেলা। এই বাড়িতে তাঁকে সবাই চেনে বুবাই বলে। এই বাড়িতেই জন্ম তাঁর। বাড়ির মহিলাদের কথায়, ছোট থেকেই ফর্সা ধবধবে ছিল, মাথা ভর্তি চুল, কিছুতেই চুল কাটতে চাইত না। এখনও তাঁদের মনে পড়ে স্কুল যাওয়ার সময় ছোট্ট বুবাইয়ের সে কী কান্না! মা বকবে এই ভয়েই স্কুল যেত অধিকারী বাড়ির মেজ-ছেলেটি। তবে পড়াশোনায় সে বরাবরই ভাল। 

সেই বাড়ির এক সদস্যই জানালেন, শুভেন্দু দা বা বুবাই দার সঙ্গেই বেড়ে ওঠা , তারপর ছাত্র রাজনীতি। কলেজ জীবনে যখন ছাত্র আন্দোলনে হাতেখড়ি হয়, তখন শুভেন্দু দা ছাত্র নেতা। ১৯৯৫ সালে দাদা যখন প্রথম কাউন্সিলর হন, তখন আমরা ছিলাম ক্যাম্পেনার। আরেক সদস্যের কথায়, আমরা জানতাম, উনি একদিন এমন পোজিশনেই যাবেন। কারণ খেলার সময় উনিই থাকতেন লিডার ! 

আটের দশকের শেষপর্বে কাঁথির প্রভাতকুমার কলেজে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি শুভেন্দু অধিকারীর। লড়াইয়ের সেই শুরু। দীর্ঘ পথ পেরিয়ে ৫ বছর বিরোধী আসনে কাটিয়ে এবার তিনিই শাসকের ভূমিকায়। শনিবার ব্রিগেডে শপথ নিলেন বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী। 

২০০৯-এর লোকসভা ভোটে তমলুকে লক্ষ্মণ শেঠকে হারিয়ে প্রথম বার সাংসদ হন শুভেন্দু। তার আগে ২০০৬ সালে কাঁথি পুরসভার চেয়ারম্যান পদে বাবার জায়গায় বসেন শুভেন্দু। ২০১৪ সালের লোকসভা ভোটে ফের তমলুক কেন্দ্রে জেতেন তিনি। ২০১৬ সালে বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয়ী হন শুভেন্দু। ২০২০-র ১৯ ডিসেম্বর অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু। ২০২১ সালে নন্দীগ্রাম থেকে মমতাকে পরাজিত করেন শুভেন্দু অধিকারী। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুরে পরাজিত করেন মমতাকে। নন্দীগ্রামেও জেতেন বিপুল ভোটে।                 

স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ। গেরুয়া পোশাকে রাজ্যপাল আরএন রবির কাছে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। মঞ্চেই শুভেন্দু অধিকারীকে আলিঙ্গন করেন নরেন্দ্র মোদি-অমিত শাহ। গেরুয়া উত্তরীয় পরিয়ে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ব্রিগেডের মঞ্চে এদিন নতজানু হয়ে পশ্চিমবঙ্গবাসীকে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদি।
প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণে এদিন ব্রিগেডে ছিল চাঁদের হাট। শনিবার আক্ষরিক অর্থেই রচনা হল নতুন ইতিহাস।

আরও পড়ুন : আজ শপথ প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, গেরুয়া রঙে সেজে উঠছে ব্রিগেড 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget