এক্সপ্লোর

Suvendu Adhikari : 'টাইট দিতে গেছিলাম, টাইট দিয়ে এসেছি', দিল্লি থেকে ফিরে কোন 'অ্যাকশনের' ইঙ্গিত শুভেন্দুর?

Suvendu Adhikari Comment: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বললেন, যা আলোচনা হল, যা রোডম্য়াপ হল...

বিজেন্দ্র সিংহ, অর্ণব মুখোপাধ্য়ায়, নয়াদিল্লি : সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ( Amit shah ) সঙ্গে বৈঠকের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari )  বক্তব্য ঘিরে এখন তুঙ্গে জল্পনা। প্রশ্ন উঠছে, কীসের ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা? রবিবার দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেন শুভেন্দু। ভোটের আগে এই সাক্ষাৎ কী রণকৌশল ঠিক করার জন্যই ? জল্পনা ছিল তেমনটাই। সোমবার শাহী দরবার থেকে শুভেন্দু বেরিয়েই বললেন, অ্যাকশন ও রিঅ্য়াকশন আপনাকে দেখতে হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী বললেন, যা আলোচনা হল, যা রোডম্য়াপ হল, তার অ্য়াকশন ও রিঅ্য়াকশন আপনাদের দেখতে হবে। কীসের ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা? তা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।  

তাহলে কি লোকসভা ভোটের আগে ফের রাজ্যজুড়ে ED-CBI-র তৎপরতার আগাম আভাস? না কি নিছকই রাজনৈতিক কৌশল? সেসব ভাঙতে চাননি শুভেন্দু। শুধু বললেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হল, সেটা তো আমি বাইরে বলব না ! তবে কি আগাম কোনও বড় চমকের ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী?  

রবিবার রাতেই দিল্লিতে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  সোমবার, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গেও দেখা করেন তিনি। এদিন, উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গেও দেখা করেন বিরোধী দলনেতা। এরপর কলকাতায় ফিরে আসেন তিনি একই দিনে। রাতে এয়ারপোর্টে নেমেও তীর্যক সুরে শুভেন্দু বলেন, 'চোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়ে এসেছি।'   

আরও পড়ুন :

ওষুধের পর ওষুধকে ব্যর্থ করছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, ছড়াচ্ছে আতঙ্ক, মুক্তির পথ কী? 

লোকসভা ভোটের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে। এই পরিস্থিতিতে ভোটার তালিকা থেকে বিজেপির নেতা-কর্মীদের নাম বাদের অভিযোগ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী।  শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জানাল বিজেপির প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী।  ভোটার তালিকা থেকে বিজেপির নেতা-কর্মীদের নাম বাদ দেওয়ার পিছনে SDO, BDO-দের একাংশ জড়িত বলেও অভিযোগ করেন শুভেন্দু। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিজেপির অভিযোগের ভিত্তিতে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়েও শাহের সঙ্গে কোনও কথা হয়েছে কি না বিরোধী দলনেতার, তা অবশ্য জানা যায়নি। 

 

 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget