এক্সপ্লোর

Suvendu Adhikari : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে...', ট্যাব কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর !

Tab Scam: এক এক করে এই ট্য়াবের টাকা জালিয়াতি ছড়িয়ে পড়েছে কলকাতা-সহ ১১টি জেলায়।

কলকাতা : 'তরুণের স্বপ্ন' প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে রাজ্যজুড়ে শুরু হয়েছে তোলপাড়। দিকে দিকে ট্যাবের জন্য় বরাদ্দ টাকা জালিয়াতির অভিযোগে তুঙ্গে উঠেছে চাপানউতোর। এক এক করে এই ট্য়াবের টাকা জালিয়াতি ছড়িয়ে পড়েছে কলকাতা-সহ ১১টি জেলায়। দিনে দিনে জোরাল হচ্ছে প্রশ্ন তাহলে কি সর্ষের মধ্য়েই ভূত ? ক্রমেই ছড়াচ্ছে ট্য়াবের টাকা জালিয়াতি। সরকারি পোর্টাল হ্য়াক করল কারা ? এনিয়ে নানা প্রশ্নের মধ্যেই এবার ট্যাব কেলেঙ্কারির ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারীর অভিযোগ, নিয়ন্ত্রিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। গতকালও বলেছি, রাজ্যের মুখ্যমন্ত্রী চোর। তাঁর পরিবার চোর। সেক্ষেত্রে নীচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা। তারা বলছে, উনি ঝাড়ছেন এত, আমি যদি ৫টি ট্যাবের টাকা ৫০ হাজার ঝাড়ি ক্ষতি কী ! ঝাড়ার প্রতিযোগিতা চলছে। তৃণমূল যুক্ত, আইপ্যাক যুক্ত।

এ প্রসঙ্গে এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "আমরাই একমাত্র এই গ্রুপের ৬ জনকে ধরতে পেরেছি। আমাদের প্রশাসন যথেষ্ট স্ট্রং। রাফ অ্যান্ড টাফ। ৬ জনকে গ্রেফতার করেছি। বাকি যা করার ওরা করবে। যারা ট্যাবের টাকা পায়নি, তাদের টাকা দিয়ে দেওয়া হয়েছে। ট্যাব নিয়ে SIT গঠন করা হয়েছে। মহারাষ্ট্র, রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করেছে। তবে আমরাই শুধুমাত্র ধরতে পেরেছি।"

এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন, "এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা একটা সাইবার ক্রাইম। এই যে জামতাড়া গ্যাং, যেটা ভারতকে একেবারে উত্যক্ত করে দিচ্ছে, তাদেরই সব শাখা-প্রশাখা। মুখ্যমন্ত্রী তো বলেছেন, অন্য রাজ্যের চক্র এখন ধরতে হচ্ছে আমাদের বাংলার পুলিশকে। দীর্ঘদিন ধরে অন্য রাজ্যে এই সব চক্র চলেছে। তাদের মধ্যে জামতাড়া গ্যাং তো কুখ্যাত গ্যাং। তারাই শাখা-প্রশাখা বিস্তার করে, কাউকে ট্যাপ করে এসব করাচ্ছে। পুলিশ দক্ষতার সঙ্গে গ্রেফতার করছে, তদন্ত করছে। যেসব রাজ্যে এসব ট্যাব দেওয়ার ব্যাপারই নেই, ছাত্র-ছাত্রীরা ট্যাব পাই-ই না, তাদের এই ঝামেলাই নেই। এখন কিছু সাইবার ক্রাইম ঘটেছে। তাদের পুরোদস্তুর ধরা হচ্ছে। যাতে এগুলো করার কোনো অবকাশও না থাকে, বিশেষজ্ঞরা সেগুলো দেখবেন।  " 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget