এক্সপ্লোর

Ghatal Master Plan: মুখ্যমন্ত্রীর সঙ্গে আগেই বৈঠক করেছিলেন দেব, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য বাজেটেই হল বড় ঘোষণা!

West Bengal State Budget: আজকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত উল্লেখ করেছেন যে, ঘাটাল এলাকাটি একটি বিশেষ ভৌগলিক বিশেষত্বের জন্য ভীষণভাবে বন্যাপ্রবণ।

কলকাতা: বছরের পর বছর ধরে, দড়ি টানাটানি চলেছে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। সাংসদ হিসেবে, বারে বারেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা শোনা গিয়েছে, দেবের (Dev) মুখে। তিনি নির্বাচনের আগে ভরসা দিয়েছেন যে, এবার জয় এলে, এগোবে ঘাটাল মাস্টার প্ল্যানও। বছর ঘুরেছে, নির্বাচন এসেছে, গিয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হলেও, তা এতটাই ধীরগতিতে এগিয়েছে যে, আদপেও কিছু লাভের লাভ হয়নি ঘাটালবাসীর। প্রত্যেক বছর বন্যাতেই ভয়াবহ অবস্থা হয় ঘাটালবাসীর। জমা জল থেকে শুরু করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি ও তৈরি হয়। তবে রাজ্যে পালাবদলের পরে, প্রথম রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বড় ঘোষণা করল, বিজেপি সরকার।

ঘাটাল নিয়ে বড় ঘোষণা বাজেটে

আজ বাজেট পেশ করার সময়, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta) ঘোষণা করেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার জন্য ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হল। আরও বলা হয় যে, প্রত্যেকবার ঘাটালের সময়ে দুর্ভোগ হয় সাধারণ মানুুষের।বানভাসি হয়ে যায় গোটা এলাকা। আর এবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আশার কথা শোনালেন। বললেন যে, প্রত্যেকবার ঘাটালের যে পরিস্থিতি হয়, তা আর হবে না। ঘাটালের জন্য বড় অঙ্ক বরাদ্দ হয়েছে বাজেটে। আর সেই কারণেই, এবারের বাজেটে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়ে গেল, ঘাটাল।

আজকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত উল্লেখ করেছেন যে, ঘাটাল এলাকাটি একটি বিশেষ ভৌগলিক বিশেষত্বের জন্য ভীষণভাবে বন্যাপ্রবণ। সেন্ট্রাল স্পর্নর্ড অংশ হিসেবে, ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকা ব্যয়ে তৈরি হওয়ার কথা, একটি মাস্টার প্ল্যান, যা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার দীর্ঘকাল ধরে বন্যাপ্রবণ এলাকাগুলির সমস্যা সমাধান করবে। প্রসঙ্গত, এর আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, এর আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন দেব। সেই বৈঠক শেষে বেরিয়ে এসে তিনি বলেছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই কথা বলেছেন।

মদের দোকান নিয়ে বড় ঘোষণা সরকারের

পাশাপাশি,  মদের দোকান নিয়ে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। কোনও ধর্মীয় স্থান, হাসপাতাল এবং কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ১ কিলোমিটারের মধ্যে, খোলা যাবে না কোনও মদের দোকান। এই ৩টি জায়গার ১ কিলোমিটারের মধ্যে কোনও মদের দোকানকে লাইসেন্স দেওয়া হবে না। এখানেই শেষ নয়, অর্থমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা পুরসভার অন্তর্গত এলাকায় এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব ১ কিমি'-এর বদলে কমিয়ে করা হল, ৫০০ মিটার।

আরও পড়ুন: BJP Government Budget: রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের! জারি হল কঠোর নিয়ম

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
Advertisement

ভিডিও

App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ
Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget