এক্সপ্লোর

Anubrata Mondal: এখনও বুক ধড়ফড়ানি কমছে না অনুব্রতের, তৃণমূলের বীরভূম জেলা সভাপতির জন্য বসল মেডিকেল বোর্ড

Anubrata Mondal Health Updates: হাসপাতাল সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের অক্সিজেন নির্ভরশীলতা কিছুটা কমলেও বুক ধড়ফড়ানি কমেনি।  

ঝিলম করঞ্জাই, কলকাতা:  সিবিআই (CBI) দফতরে না গিয়ে গতকালই এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি হয়েছেন তৃণমূলের (TMC) বীরভূম (Birbhum) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আজ তাঁর চিকিত্‍সার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে মেডিক্যাল বোর্ড (Medical College)।  হাসপাতাল সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের অক্সিজেন নির্ভরশীলতা কিছুটা কমলেও বুক ধড়ফড়ানি কমেনি। এই অবস্থায় বাড়িতে তাঁর চিকিত্‍সা সম্ভব, না কি, হাসপাতালে রেখে চিকিত্‍সা করতে হবে, সেই বিষয়টিও মেডিক্যাল বোর্ডে আলোচনা হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যে এসএসকেএম-এ তাঁর যে সব পরীক্ষা হয়েছে, তার রিপোর্ট খতিয়ে দেখেছেন RMO।  

প্রসঙ্গত, মঙ্গলবার রাতেই বীরভূম থেকে কলকাতায় পৌঁছে গেছিলেন অনুব্রত মণ্ডল। বুধবার সকালে নির্ধারিত সময়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু, শেষ মুহূর্তে সিবিআইয়ের কাছে না গিয়ে, এসএসকেএমে ভর্তি হয়ে গেলেন অনুব্রত মণ্ডল। প্রাথমিকভাবে তাঁকে অক্সিজেন ও সি-প্যাপ দেওয়া হয়। 

আরও পড়ুন, অনুব্রত মণ্ডলকে নিয়ে কী করণীয়? দিল্লির সদর দফতরের মতামতের অপেক্ষায় সিবিআই

বুধবারও CBI দফতরে যাননি অনুব্রত মণ্ডল। নিজাম প্যালেসের বদলে ভর্তি হন SSKM হাসপাতালের উডবার্ন ব্লকে। গরু পাচার মামলায় এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলকে ৫ বার তলব করেছে CBI। ৫ বারই হাজির হলেন না তৃণমূলের বীরভূম জেলার সভাপতি। গরু পাচারকাণ্ডের তদন্তে CBI তলবের পর, গ্রেফতারির আশঙ্কায়, রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। ১১ মার্চ তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেন বিচারপতি রাজশেখর মান্থা।                  

আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে জানান বিচারপতি। শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, এই মামলায় আবেদনকারীর আশঙ্কার কোনও কারণ আছে বলে আদালত দেখতে পাচ্ছে না। তাঁকে (অনুব্রত) সাক্ষী হিসেবে ডেকে পাঠানো হয়েছে। সিবিআই-এর হাত আদালত কেন বেঁধে দেবে? প্রশ্ন করেন বিচারপতি মান্থা। তিনি বলেন, সিবিআই বলেই যে তারা ড্রাগন এবং গিলে খেয়ে নেবে এই ভাবনা স্বাস্থ্যকর নয়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget