এক্সপ্লোর

Suvendu Adhikari:রাজভবনে দাঁড়িয়ে দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার আর্জি শুভেন্দুর

Raj Bhawan Abhijaan:অন্তত দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার আর্জি শুভেন্দু অধিকারীর। আজ, রবিবার ভোট পরবর্তী সন্ত্রাস আক্রান্তদের নিয়ে রাজ্যপালের কাছে পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অনির্বাণ বিশ্বাস ও সৌমিত্র রায়, কলকাতা: অন্তত দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার আর্জি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari Raj Bhawan Abhijaan)। বৃহস্পতিবার 'বাধা' পেলেও আজ, রবিবার ভোট পরবর্তী সন্ত্রাস আক্রান্তদের নিয়ে রাজ্যপালের কাছে রাজভবনে পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যপালের কাছে অভিযোগ করেন, 'সন্ত্রাস চালাচ্ছে তৃণমূলের গুন্ডারা।' এর পরই আবেদন, অনুগ্রহ করে বাংলাকে বাঁচান। আজ যে তিনি রাজভবনে যাবেন, সে কথা আগেই জানিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তিনি পৌঁছে যান।

বিশদ...
রাজভবনের সামনে, রাস্তায় বিজেপি কর্মী-সমর্থকদেরও দেখা যায় এদিন। কী ভাবে দলীয় কর্মী-সমর্থকদের রাজভবনে ঢোকানো হবে, সেই নিয়ে গাড়ি থেকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে দেখা যায় শুভেন্দুকে। সেই বিষয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে কথাও বলতে দেখা যায় শুভেন্দুকে। এর অল্প পরেই দেখা যায়, একে একে ঘরছাড়া বিজেপি-কর্মী সমর্থককে ভিতরে ঢোকানো হচ্ছে। নামের তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। 'আক্রান্তরা' কোথা থেকে এসেছেন, পরিচয় ইত্যাদি তথ্য খতিয়ে দেখে একে একে ঢুকতে দিচ্ছে পুলিশ। আক্রান্তদের প্রত্যেকের গলায় ভোট সন্ত্রাসে রক্তাক্ত হওয়ার ছবি, সেগুলিই প্ল্যাকার্ড হিসেবে ঝুলিয়ে এনেছেন তাঁরা। কেশপুর, জয়নগর, ঘাটালের বড় অংশ থেকে এই আক্রান্তেরা এসেছেন। 
গত বৃহস্পতিবারও এই ঘরছাড়া কর্মী-সমর্থকদের নিয়ে রাজভবনে এসেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু অভিযোগ,পুলিশি বাধার মুখে ফিরতে হয় তাঁকে। এই নিয়ে গত শুক্রবার পুলিশকে কার্যত তুলোধনা করেছে হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিন্হা অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করেন, রাজ্যপালকে কি গৃহবন্দি করে রাখা হয়েছে? রাজ্যপালের অনুমতি সত্ত্বেও কেন দেখা করতে দেওয়া হয়নি পাশাপাশি, শুভেন্দু অধিকারীর দায়ের মামলার প্রেক্ষিতে বিচারপতি নির্দেশ দেন, সাক্ষাতের জন্য নতুন করে রাজ্যপালের কাছে আবেদন জানাতে পারবেন শুভেন্দু অধিকারী। এরপরই আজ ঘরছাড়াদের নিয়ে রাজভবনে গেলেন বিরোধী দলনেতা।

 

প্রেক্ষাপট...
বৃহস্পতিবারও ঘরছাড়াদের নিয়ে রাজভবনে যাওয়ার পথে বাধা পাওয়ায় শুভেন্দু বলেছিলেন,  'রাজ্যপালের লিখিত অনুমতি সত্ত্বেও ঢুকতে দিল না পুলিশ। জরুরি অবস্থার সময়ও এমন হয়নি।' ১৪৪ ধারা জারির কারণ দেখিয়ে সে দিন রাজভবনের বাইরে আটকে দিয়েছিল পুলিশ। এই নিয়ে রাজ্যের জবাব চায় রাজভবন। 'অনুমতি সত্ত্বেও কেন বাধা?'প্রশ্ন করা হয় রাজ্যকে। বিরোধী দলনেতা তখনই জানান, আদালতের দ্বারস্থ হবেন । 

আরও পড়ুন:তৃণমূল লিড না পাওয়ায় আসানসোলে জল বন্ধের অভিযোগ, পথ অবরোধ কুলটির বিজেপি বিধায়কের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget