এক্সপ্লোর

Suvendu Adhikari : শুভেন্দুকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দুর্গাপুরে, 'পুরসভা ভোটে বোঝা যাবে, কার ব্যাটারিতে কত দম'' জিতেন্দ্রর হুঙ্কার

জিতেন্দ্র তিওয়ারির হুঁশিয়ারি, ' পুরসভা ভোটে বোঝা যাবে, কার ব্যাটারিতে কত দম' । পাল্টা তৃণমূল !

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে ( Jagaddhatri Puja 2022 ) যাওয়ার পথে, দুর্গাপুরে ( Durgapur 
) শুভেন্দু অধিকারীকে ( Suvendu Adhikari ) কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানো হয়। সোমবার দুর্গাপুর স্টেশন রোড এলাকায় পুজো উদ্বোধনে যান বিরোধী দলনেতা।

দুর্গাপুর ব্যারাজের কাছে রাস্তার ধারে কয়েকজন তাঁকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ গিয়ে কালো পতাকা সরিয়ে দেয়। নাম না করে তৃণমূলের দিকেই আঙুল তুলেছে বিজেপি। জিতেন্দ্র তিওয়ারির হুঁশিয়ারি, ' পুরসভা ভোটে বোঝা যাবে, কার ব্যাটারিতে কত দম' । পাল্টা তৃণমূলও মোরবিতে ব্রিজ ভেঙে পড়ায় মোদির ব্যাটারি ফুরিয়েছে বলে বিজেপিকে কটাক্ষ করেছে। 

 জিতেন্দ্রর হুঁশিয়ারি 

সম্প্রতি ECL-এর তৃণমূল প্রভাবিত কর্মীদের মধ্যপ্রদেশে ট্রান্সফারের হুঁশিয়ারি দেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ( BJP Leader Jitendra Tiwari ) । তাঁর বক্তব্য ছিল, ' দম দেওয়া পুতুলের ব্যাটারি কীভাবে খুলে নিতে হয়, জানা আছে। ইসিএলের অনেক কর্মীই তৃণমূল করে। ট্রান্সফার করলে কাজকর্ম বন্ধ হয়ে যাবে। ' 

আগামী বছর ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে, পঞ্চায়েত ভোট হতে পারে বলে, রাজ্য প্রশাসন সূত্রে খবর।  দিনক্ষণ ঘোষণা না হলেও, ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে তৃণমূল-বিজেপি। হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির পালা চলছেই। এই সময়ই শুভেন্দুকে যেমন কালোপতাকা দেখানো হল দুর্গাপুরে, তেমনই পাল্টা আক্রমণ এল বিজেপির তরফে। 

এর আগে গত মাসে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে। সোনারপুরের কামরাবাদে রক্তদান শিবিরে আসার কথা ছিল শুভেন্দু অধিকারীর। সেই উপলক্ষ্যে তোরণ তৈরি করে বিরোধী দলনেতার ছবি দেওয়া ফ্লেক্স লাগানো হয়। অভিযোগ, গভীর রাতে সেই ফ্লেক্স ছিঁড়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রশাসনের অনুমতি নিয়েই তোরণ তৈরি হয়েছিল বলে দাবি করা হয় অনুষ্ঠানের সংগঠক ও বিজেপি নেতার তরফে।

-----------------------------

আজকের শিরোনাম 

  •  কাজ হল না আবেদনে। স্কুলে নিয়োগ দুর্নীতিতে ইডি-সিবিআইয়ের জোড়া মামলায় জেলেই পার্থ-অর্পিতা। কল্যাণময়, সুবীরেশ-সহ ৬জনেরও হাজতবাস। 
  • শরীর দিচ্ছে না, আমাকে বাঁচতে দিন। আলিপুর কোর্টে সিবিআইয়ের মামলায় কাতর আবেদন পার্থর। মেজাজ হারালেন সাংবাদিকের প্রশ্নের মুখে। 
  • নিয়োগ দুর্নীতি পরিকল্পিত অপরাধ। পার্থর জামিনের বিরোধিতায় সওয়াল সিবিআইয়ের। কিছু না পাওয়া যাওয়ার পাল্টা দাবি পার্থর আইনজীবীর। 
  • কতদিন ধরে চলবে তদন্ত? ফের আদালতের প্রশ্নের মুখে সিবিআই। দ্রুত তদন্ত শেষ করতে চাই, ৬ মাস তো লাগবেই, জানালেন তদন্তকারী অফিসার।
  • আন্দোলন করলেই সবাইকে চাকরি নয়, বুঝিয়ে দিলেন শিক্ষামন্ত্রী।
  • লালগোলার পর এবার বহরমপুর। চাকরিপ্রার্থীর আত্মহত্যায় বিচার চেয়ে বামেদের এসপি অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার।
  • ভোটের মুখে গুজরাতে মৃত্যু মিছিল। ব্রিজ ভেঙে ১৩৪জনের মৃত্যু। নিহতদের মধ্যে পূর্বস্থলীর তরুণ। আহত শতাধিক। এখনও নিখোঁজ
  • মোদির সফরের মধ্যেই ব্রিজ দুর্ঘটনা। অতিরিক্ত টাকায় টিকিট বিক্রির অভিযোগ। রক্ষণাবেক্ষণকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর, গ্রেফতার ৯। 
  • ভোটের জন্য ফিট সার্টিফিকেট ছাড়াই খোলা হয়েছিল ব্রিজ। অভিযোগ কংগ্রেসের। সিবিআই চায় আপ। জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী।

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget