এক্সপ্লোর

Suvendu Adhikari : '১ টা ভোট...দাম মিনিমাম ...গুনবেন, টকাস দিয়ে দেবেন' কত দাম বাঁধলেন কৃষ্ণ কল্যাণী? কটাক্ষ শুভেন্দুর

TMC দলনেত্রী, কোচবিহারের সভা থেকে দাবি করেন, বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না, ভালবাসা দিয়ে কিনি।  আর বিধায়ক কৃষ্ণ কল্যাণী বললেন, একটা ভোটের দাম মিনিমাম ৬০ হাজার টাকা।


আশাবুল হোসেন, সুদীপ চক্রবর্তী ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: একটা ভোটের দাম মিনিমাম ৬০ হাজার টাকা ! বিজেপি থেকে তৃণমূলে যাওয়া বিধায়ক কৃষ্ণকল্যাণী এরকম বিতর্কিত মন্তব্য করলেন। আর মঙ্গলবার তাঁর দলনেত্রী, কোচবিহারের সভা থেকে দাবি করলেন, বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না, ভালবাসা দিয়ে কিনি।  

মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁরই দলের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বক্তব্য পাশাপাশি রেখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখলেন, 'মহিলাদের একটা ভোটের দাম নির্ধারণ করে দিয়েছেন দল-বদলু বিধায়ক কৃষ্ণ কল্যাণী'!   

বিজেপির মতো টাকা দিয়ে ভোট কিনি না, ভালবাসা দিয়ে কিনি - মঙ্গলবার কোচবিহারের সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপিকে কটাক্ষ করেন মমতা। বলেন, 'আপনারা ভোটের আগে বিহারে কী করলেন লোক দেখিয়ে? মাত্র কিছু লোককে, কিছু মা-বোনেদের একবার ১০ হাজার দিয়েছে, দিয়ে ভোট কিনেছে। বলেছিলাম ২০২১-এর নির্বাচনে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব। আজকে যদি ৫ বছর পূর্ণ হয়ে যায় মে মাসে, তাহলে মনে রাখবেন ৫ বছরে ৫×১২= ৬০ হাজার টাকা দিচ্ছি। এবং যারা তপশিলি জাতি-উপজাতি, তারা ৭০ হাজার টাকা পাচ্ছে। আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালবাসা দিয়ে কিনি।' 

এই বক্তব্যের পাশাপাশি কৃষ্ণকল্যাণীর বক্তব্য রেখে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দিন কয়েক আগের একটি বক্তব্য অনুসারে,'একটা ভোটের দাম মিনিমাম ৬০ হাজার টাকা। কী করে? প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন হাজার টাকা। ১২ মাসে ১২ হাজার টাকা, আর ৫ বছর হয়ে যায়, তখন ৫×১২= ৬০। ৬০ হাজার টাকার কমে ভোট দেবেন?... সেই জন্য কেউ যদি ৬০ হাজার টাকা দেয়, কেউ যদি আপনাদের বড়লোক বানায়, কারও বাড়িতে ৪টে (ভোট) আছে, তো আমি ২ লক্ষ ৪০ হাজার টাকা লোকসান কেন করাব?  ৪টে ভোট আছে, ২ লক্ষ ৪০ হাজার গুনবেন, টকাস, দিয়ে দেবেন।'  

মমতা বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণ কল্যাণীর বক্তব্য পাশাপাশি রেখে শুভেন্দু লেখেন, 'দ্বিচারিতার অপর নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় ও ওনার দল তৃণমূল কংগ্রেস। আজ কোচবিহারের সভা থেকে বিজেপিকে বিঁধতে গিয়ে উনি বলেছেন, 'আমি বিজেপির মতো ভোট কিনি না', ওনার এই দাবিকে নস্যাৎ করেছেন ওনারই দলের দল-বদলু বিধায়ক কৃষ্ণ কল্যাণী। একেবারে ফুৎকারে উড়িয়ে দিয়ে, মহিলাদের একটা ভোটের দাম নির্ধারণ করে দিয়েছেন!' রায়গঞ্জের বিধায়কের এই মন্তব্য পোস্ট করে এভাবেই আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।  

 

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget