এক্সপ্লোর

Suvendu Adhikari On Nabanna Abhijaan : 'আন্দোলনকারীদের উপর অত্যাচার থামান, নইলে কাল পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেব',হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari On Nabanna Abhijan : রাজনৈতিকভাবে ভাবে আয়োজক না হলেও, প্রতিবাদীদের পাশে থাকার বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

কলকাতা : অরাজনৈতিক প্রতিবাদ, করা হয়েছিল দাবি। কোনও রাজনৈতিক দলের পতাকাও ছিল না। জাতীয় পতাকা হাতেই পথে নামেন প্রতিবাদী মানুষ। আর সেই অভিযান আর শান্তিপূর্ণ রইল না। ইট-পাথর, জল কমান, কাঁদানে গ্যাসে রণক্ষেত্র হয়ে উঠল হাওড়া। হাওড়া ব্রিজ , ময়দান থেকে সাঁত্রাগাছি, ফোরশোর রোড, সব জায়গায় উত্তেজনা উঠল চরমে। প্রতিবাদীদের আটকানোর চেষ্টায় যেমন মরিয়া হয়ে উঠল পুলিশ, তেমনই পুলিশকে পাল্টা পাথর ছুড়ল জনতা। আহত হলেন পুলিশ আধিকারিক, ঝরল রক্ত। এই পরিস্থিতিতে রাজনৈতিকভাবে ভাবে আয়োজক না হলেও, প্রতিবাদীদের পাশে থাকার বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

 'পুরো পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেব'

বললেন, ' তিনটে ছেলে আর কয়েকটা ইউটিউবারের ভয়ে, একটা পুরো প্রশাসন স্যারেন্ডার করে গেছে। আমি এখন অ্যাসেম্বলি যাব। অ্যাসেম্বলি থেকে ফিরে হাওড়া রেল স্টেশনে রেলের গেস্ট হাউসে আমি ওয়েট করব। ওদের পাশে থাকব। অশান্তি হলে পথে নামব, অবরোধ করব। কাউকে মারলে অবরোধ করব। গোটা রাজ্যে এখনও অবধি ১০০ র বেশি অ্যারেস্ট হয়েছে।  ২০০ র বেশি বাস ও গাড়িকে আটকে রাখা হয়েছে। আমরা তাদের সকলকে বেল করাব। আইনি সহায়তা দেব। সব খরচ বহন করব। রাজ্য সরকার ৪-৫ কোটি টাকা খরচ করেছে , ভাল রাস্তাগুলিকে খুঁড়েছে। গার্ডেনরিচ থেকে কন্টেনার এনে রাস্তায় বসিয়েছে।

শুভেন্দু এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আমরা দেখছি। এই অত্যাচার বন্ধ করুন ছাত্রসমাজের উপর। নইলে কাল পুরো পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেব' 

 চার ছাত্রর নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে তরজা

নবান্ন অভিযানে অশান্তির ছক কষার অভিযোগে তৃণমূলের দেওয়া ভাইরাল ভিডিওর সূত্র ধরে ৩ বিজেপি নেতাকে গ্রেফতার করেছে ঘাটাল থানার পুলিশ।  এরই মধ্যে চার ছাত্রর নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে মঙ্গলের সকালেই তুঙ্গে ওঠে নাটক। মঙ্গলবার সকালে শুভেন্দুর অধিকারী অভিযোগ করেন, হাওড়া স্টেশন থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন চার ছাত্র। এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতা লেখেন , ' স্বেচ্ছাসেবকদের খাবার দিচ্ছিলেন ৪ ছাত্র। আচমকা মধ্যরাতের পর থেকে তাদের আর খোঁজ মিলছে না। .... আমাদের আশঙ্কা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাঁদের গ্রেফতার বা আটক করেছে। তাঁদের কিছু হলে সেই দায়িত্ব মমতার পুলিশকে নিতে হবে।'  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

গোলাবাড়ি থানায় এনিয়ে বিজেপির তরফে অভিযোগও দায়ের করা হয়। এরপরই  সমাজমাধ্যমে পোস্ট করে কলকাতা পুলিশ। তারা জানায় , নবান্ন অভিযানে 'লাশ ফেলে দেওয়ার ছক'-এ , তাঁদের গ্রেফতার করা হয়েছে। ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে চার ছাত্রর পরিবার। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করেন  শুভেন্দু অধিকারীও। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি, বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget