এক্সপ্লোর

Suvendu Adhikari : তৃণমূলে নবজোয়ারের জন্য রাজ্যের কোষাগারে কত টাকা জমা? রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী

চিঠিতে বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার জন্য রাজ্যের কোষাগারে কত টাকা জমা পড়েছে।

শিবাশিস মৌলিক, কলকাতা  : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) জনসংযোগ যাত্রায় পুলিশ মোতায়েন নিয়ে প্রশ্ন তুলে রাজ্য পুলিশের ডিজি-কে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )।

মনোজ মালব্যকে লেখা চিঠিতে বিরোধী দলনেতা প্রশ্ন তুলেছেন, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার জন্য রাজ্যের কোষাগারে কত টাকা জমা পড়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু। একইসঙ্গে অমিত মালব্য, সুনীল বনশল-সহ বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকদেরও এই চিঠির কথা ট্যুইটে জানান বিরোধী দলনেতা। 

 ২ মাস ব্যাপী নবজোয়ার যাত্রা

পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে শান দিতে ২ মাস ব্যাপী নবজোয়ার যাত্রায় বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 
হেভিওয়েট নেতার মেগা কর্মসূচি তারই নিরাপত্তায় মোতায়েন রয়েছে পুলিশ। সেই বিষয়টি নিয়েই প্রশ্ন তুলে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। ডিজি মনোজ মালব্যকে লেখা চিঠিতে, তৃণমূলের মতো রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচির জন্য পুলিশ বাহিনী মোতায়েন করার জন্য কত টাকা রাজ্যের কোষাগারে জমা পড়েছে তা জানতে চেয়েছেন বিরোধী দলনেতা।

কী আছে শুভেন্দুর চিঠিতে

  চিঠির একাংশে তিনি প্রশ্ন তুলেছেন,  তৃণমূলের প্রার্থী ঠিক করতে যে ভোটাভুটি চলছে, যার সঙ্গে জনস্বার্থের দূর-দূরান্ত অবধি যোগাযোগ নেই, তার জন্য জনগণের করের টাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, সেখানে কোন আইনবলে? যদি এই ধরণের নিয়ম-নীতি থেকে থাকে, তাহলে আমাকে সেই বিষয়ে অবহিত করুন। যতদূর আমি জানি, এই ধরণের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে রেট চার্ট ঠিক করে দেওয়া আছে। ২ মাসের এই রাজনৈতিক কর্মসূচিতে যদি পুলিশ মোতায়েন করতেই হয়, তাহলে তৃণমূলের তরফে কি কোনও টাকা জমা দেওয়া হয়েছে? যদি টাকা জমা দেওয়া হয়ে থাকে, তাহলে তার অঙ্কটা কত, তা প্রকাশ্যে আনা হোক। যদি দেশের আইনে এমন সংস্থান থেকে থাকে, তাহলেও তা প্রকাশ্যে জানানো প্রয়োজন, যাতে অন্য রাজনৈতিক দলগুলিও এর সুযোগ পেতে পারে।


চিঠিতে শুভেন্দু প্রশ্ন তুলেছেন, যদি কোনওরকম খরচ ছাড়াই তৃণমূলের এই কর্মসূচিতে পুলিশ মোতায়েন করা হয়ে থাকে, তবে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গণতন্ত্রে পুলিশের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা। কিন্তু, পশ্চিমবঙ্গে গণতন্ত্রে-র চেহারাটাই আলাদা! এখানে শাসক আর বিরোধীদের ক্ষেত্রে আইন আলাদা! নিজের ট্যুইটার হ্যান্ডলে এই চিঠি পোস্ট করে, তার সঙ্গে সুনীল বনশল, অমিত মালব্য-সহ বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকদেরও ট্যাগ করেছেন শুভেন্দু।

 

আরওপড়ুন:

কিডনিতে পাথর জমার সমস্যা এড়াতে প্রতিদিনের জীবনে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA News: ভোটের মুখে DA নিয়ে নতুন ঘোষণা রাজ্য সরকারের, ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া DA মিলবে এক কিস্তিতেই
ভোটের মুখে DA নিয়ে নতুন ঘোষণা রাজ্য সরকারের, ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া DA মিলবে এক কিস্তিতেই
SIR Supplementary List: তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নির্বাচন কমিশনের, গতকালের পর আজ প্রকাশ হল তৃতীয় তালিকা!
তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ নির্বাচন কমিশনের, গতকালের পর আজ প্রকাশ হল তৃতীয় তালিকা!
News Live: ভবানীপুরের চেতলায় উত্তেজনা, নিকাশি নিয়ে ফিরহাদ হাকিমকে নালিশ জানাতে গিয়ে বাধার মুখে স্থানীয়রা
ভবানীপুরের চেতলায় উত্তেজনা, নিকাশি নিয়ে ফিরহাদ হাকিমকে নালিশ জানাতে গিয়ে বাধার মুখে স্থানীয়রা
Election Commission: এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?

ভিডিও

Arup Chakraborty | 'সাড়ে ১০ কোটি বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে', বিজেপিকে আক্রমণ অরূপের
Syed Samsil | মহাযুদ্ধে 'বিটকেল বাঙালি' সৈয়দ শামসিল | ABP Ananda LIVE
Afreen Begum:
Kunal Sarkar:
মহাযুদ্ধ (পর্ব ২) :শেষমেশ কার হাতে ক্ষমতা বিশুদ্ধ? কে জিতবে আসন্ন ভোট-মহাযুদ্ধ?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission: এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
Gold-Silver Price : আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
PM Modi : পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
West Bengal Assembly Election 2026: প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
Congress Candidate List : 'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
Weekly Horoscope: ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
Abhinandan Singh: ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
Bengaluru News: 'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
Embed widget