এক্সপ্লোর

Suvendu Adhikari : 'সারদা কেলেঙ্কারির আসল মুখ হল মমতা', শুভেন্দুর মন্তব্যের পরই এক সুরে আক্রমণ কুণাল-সেলিমের

Saradha Scam : প্রায় এক দশক কাটতে চললেও, সারদাকাণ্ডে এখনও তদন্ত শেষ করে উঠতে পারেনি CBI.প্রতারিত আমানতকারীরা কবে টাকা ফেরত পাবেন সেই উত্তর নেই কারও কাছে।

উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, শুভেন্দু ভট্টাচার্য,, কলকাতা : সারদা ( Saradha Chit Fund )  চিটফান্ড কেলেঙ্কারির 'সবচেয়ে বড় সুবিধাভোগী' মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । সেই কারণেই কি তাঁর বিরুদ্ধে CBI পদক্ষেপ করতে দ্বিধাগ্রস্ত? ৮টি বিরোধী দলের পাল্টা, এবার প্রধানমন্ত্রীকে ( PM Modi ) চিঠি লিখে এই অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । নারদকাণ্ডে তাঁকে কেন ছেড়ে রাখা হয়েছে? পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।

প্রায় এক দশক কাটতে চললেও, সারদাকাণ্ডে এখনও তদন্ত শেষ করে উঠতে পারেনি CBI.
প্রতারিত আমানতকারীরা কবে টাকা ফেরত পাবেন সেই উত্তর নেই কারও কাছে। শুধু রাজনৈতিক দড়ি টানাটানি চলছে এখনও। 

চিঠির পাল্টা চিঠি, বঙ্গ রাজনীতিতে ফের পত্র-যুদ্ধ ! কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে রবিবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিল তৃণমূল-সহ ৮টি বিরোধী দল। যেখানে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে ED, CBI-এর নিষ্ক্রিয়তার অভিযোগও তুলে ধরা হয়েছিল। তার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন শুভেন্দু অধিকারী !

যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদাকাণ্ডের 'সবচেয়ে বড় সুবিধাভোগী' বলে দাবি করে, CBI'এর পদক্ষেপে দ্বিধাবোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ' সারদা থেকে বড় কেলেঙ্কারি সাম্প্রতিককালে হয়নি। আর এই কেলেঙ্কারির আসল মুখ হল মমতা বন্দ্যোপাধ্যায়। কেন সিবিআই তাকে জেরা করবে না এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী কে চিঠি পাঠিয়েছি। ' বলেন শুভেন্দু।

নারদ-প্রসঙ্গ টেনে পাল্টা খোঁচা দেয় তৃণমূল। ফের একবার কুণাল ঘোষ তুললেন সেই প্রসঙ্গ।  ' নারদাকাণ্ডে অভিযুক্ত, ওকে গ্রেফতার করেনি কেন? ছেড়ে রেখেছে কেন? ' 

শুভেন্দুকে খোঁচা দিয়ে মহম্মদ সেলিম বলেন, 'আচ্ছা নারদার টাকা ওর কাছে নেই? সারদার টাকাও তো নিয়েছে, যে কারণে ওকে ডেকে পাঠিয়েছিল CBI. আগে একটা নৈতিক জায়গায় পৌঁছক'

রবিবার প্রধানমন্ত্রীকে লেখা ৮টি বিরোধী দলের চিঠিতে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার পাশাপাশি, শুভেন্দু অধিকারীর নাম টেনে লেখা হয়েছিল, নারদকাণ্ডে CBI ও ED-র স্ক্যানারে রয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু, তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর আর তাঁর বিরুদ্ধে তদন্ত এগোয়নি। 

সোমবার নরেন্দ্র মোদিকে পাঠানো চিঠিতে শুভেন্দু অধিকারী আবার লিখেছেন, ' যিনি প্রশাসনের সর্বোচ্চ স্থানে রয়েছেন, এবং ক্ষমতার অপব্য়বহার করে, সারদাকাণ্ডের সবথেকে বড় সুবিধা ভোগ করেছেন, তাঁকে CBI খুঁজে বার করবে বলে প্রত্যাশা ছিল। সেই ব্য়ক্তি আর কেউ নন, মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই কারণেই কি CBI দ্বিধাগ্রস্ত? নাকি চেয়ারের উচ্চতার জন্য় তাঁর বিরুদ্ধে পদক্ষেপে অনীহা? '

সারদা নিয়ে এই রাজনৈতিক দড়ি টানাটানি কবে শেষ হবে, আদৌ কি শেষ হবে, নাকি বছরের পর বছর চলতে থাকবে রাজনৈতিক আকচাআকচি ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি আদালত থেকে বেরোতেই
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান

ভিডিও

Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Tmc News :উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ
Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget