এক্সপ্লোর

Suvendu Adhikari: 'মুখ্যমন্ত্রীর আশীর্বাদেই একচ্ছত্র মনোভাব, না জানিয়েই মাসুল বাড়িয়েছে সিইএসসি', তোপ শুভেন্দুর

CESC: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ট্যুইটে লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের (Cm Mamata Banerjee) সরকারের আশীর্বাদেই এই একচ্ছত্র মনোভাব। যেন ধরেই নিচ্ছে গ্রাহকরা মেনে নেবে।’ 

কলকাতা: ‘নিঃশব্দে বিদ্যুতের মাসুল বাড়িয়েছে সিইএসসি (CESC)। কলকাতার (Kolkata) ৩২ লক্ষ গ্রাহককে জানানোর প্রয়োজন মনে করেনি। ’সিইএসসি-র (CESC) বিরুদ্ধে গোপনে বিদ্যুতের মাসুল বৃদ্ধির অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)। রাজ্য সরকারকে নিশানা বিরোধী দলনেতার। বৃহস্পতিবার, (Thursday) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ট্যুইটে লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের (Cm Mamata Banerjee) সরকারের আশীর্বাদেই এই একচ্ছত্র মনোভাব। যেন ধরেই নিচ্ছে গ্রাহকরা মেনে নেবে।’ 

 

যদিও অভিযোগ মানতে নারাজ সিইএসসি (CESC)। এ প্রসঙ্গে কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, তারা বিদ্যুতের মাসুল বাড়ায়নি। গত ৫ বছরে কোনওরকম দাম বাড়ানো হয়নি। ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের অনুমতি ছাড়া সিইএসসি কোনওরকম দাম বাড়ায় না। এবারে এমভিসিএ বা মান্থলি ভ্যারিয়েবল কস্ট অ্যাডজাস্টমেন্ট-এর চার্জ এনার্জি চার্জের মধ্যেই অন্তর্ভুক্ত হয়েছে, যা ইলেকট্রিক বিল দেখলেই বোঝা যাবে। এই পরিবর্তন রেগুলেটরি কমিশনের নির্দেশের পরেই নেওয়া হয়েছে বলে দাবি করেছে সিইএসসি কর্তৃপক্ষ।

অন্যদিকে পূর্ব ভারতের বড় অঞ্চল জুড়ে চলছে বিদ্যুত্‍ সঙ্কট ( power supply crisis ) দেখা দিয়েছে। সেই সঙ্গে তাপদাহে পুড়ছে রাজ্যের পর রাজ্য। পঞ্জাব-হরিয়ানা থেকে দিল্লি-মধ্যপ্রদেশ, তাপপ্রবাহে বিধ্বস্ত জীবন।   আর গরম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বিদ্যুতের ব্যবহার। শহরাঞ্চলে এসি ও কুলারের ব্যবহারও বেড়েছে । এর ফলে এক লাফে অনেকটা বেড়েছে বিদ্যুত্‍-এর চাহিদা। কিন্তু ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল রাখতে পারেনি ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের মতো রাজ্য। 

শহর এবং গ্রামাঞ্চলে দেখা দিয়েছে তীব্র বিদ্যুত্‍ সঙ্কট। এই সব এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের অনেকটা উপরে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, বিদ্যুত্‍-এর চাহিদা মেটাতে তিনি খোলা বাজার থেকে বিদ্যুত্‍ কিনতে আগ্রহী। তবে সেখানেও চাহিদা তুঙ্গে বলে জানিয়েছেন তিনি। শুধু ঝাড়খণ্ড নয়, অনেক রাজ্যই এই সমস্যায় ভুগছে বলে জানিয়েছেন সোরেন।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নীতির কড়া সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী।  তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মারাত্মক বিদ্যুত্‍ সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। বহু রাজ্যে মানুষকে ৮ ঘণ্টা লোডশেডিংয়ের যন্ত্রণা সইতে হচ্ছে। মজুত কয়লা কমে আসায় বিদ্যুত্‍-এর চাহিদা বাড়লে এই পরিস্থিতি হবে। মোদি সরকারকে আগেই এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। সমস্যা মোকাবিলার বদলে, তা অস্বীকার করেছিল সরকার। সত্য নিজে থেকেই কথা বলে।'  ফেসবুকে এইভাবেই মোদি সরকারের কড়া সমালোচনা করেছেন রাহুল গাঁধী। 

কংগ্রেস সাংসদ লিথেছেন, ‘১৬৫টির মধ্যে ১০৬টি কয়লা খনিতে মজুতের পরিমাণ (shortage of coal in thermal power ) ২৫ শতাংশে নেমেছে। মাত্র ২১.৫৫ মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে। প্রয়োজন ৬৬.৩২ মিলিয়ন টন কয়লা মজুত থাকা। গুজরাত, উত্তরপ্রদেশ, অন্ধ্র, মহারাষ্ট্র, পাঞ্জাবের মতো রাজ্য বিদ্যুত্‍ সঙ্কটের মোকাবিলায় লড়ছে। বেকারত্ব, মুদ্রাস্ফীতি, ব্যবসা বন্ধের জের, অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এই সঙ্কটের জন্য দায়ী উদ্ধত এবং অপদার্থ মোদি সরকার’। 

সেরা শিরোনাম

West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
জোড়াফুল প্রতীক পাবে কোন তৃণমূল? পুরভোটের আগে হবে সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
Cooch Behar: উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
উত্তর-পূর্ব ভারত থেকে সোনা এনে পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল ২ পাচারকারী
Computer Teacher Protest : পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক
পুজোর আগেই যাবে চাকরি? ফুরোচ্ছে নিয়োগের মেয়াদ, পথে নামলেন হাজার হাজার কম্পিউটার শিক্ষক

ভিডিও

Saltlake Teachers Protest: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget