এক্সপ্লোর

BJP : বারবার দুর্ঘটনায় শুভেন্দুর কনভয়, তদন্তের দাবিতে আদালতে যাচ্ছে বিজেপি

BJP-TMC : শুভেন্দু অধিকারী তো Z ক্যাটিগরি নিরাপত্তা পান, নিরাপত্তা দেয় কেন্দ্র, তাহলে রাজ্যের দায় কোথায়? পাল্টা প্রশ্ন তুললেন মদন মিত্র। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : পয়লা জুলাই। ১২ জুলাই। ফের ২২ অগাস্ট। ২ মাসেরও কম সময়ের মধ্যে ৩ বার দুর্ঘটনা! বারবার শুভেন্দু অধিকারীর  (Suvendu Adhikari) কনভয়ে দুর্ঘটনায়, এবার তদন্তের দাবিতে আদালতের দারস্থ হচ্ছে বিজেপি (BJP)। আদালতের নজরদারিতে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি তুলল তারা। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরোধী শূন্যের পরিকল্পনাতেই কি বারবার দুর্ঘটনা, প্রশ্ন অগ্নিমিত্রা পালের। শুভেন্দু অধিকারী তো Z ক্যাটিগরি নিরাপত্তা পান, নিরাপত্তা দেয় কেন্দ্র, তাহলে রাজ্যের দায় কোথায়? পাল্টা প্রশ্ন তুললেন মদন মিত্র। 

সোমবার, কাঁথি থেকে কলকাতার দিকে যাচ্ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। বিকেল সোয়া ৪টে নাগাদ মারিশদার বেতালিয়ার কাছে, দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা সিআরপিএফ-এর শেষ গাড়িটি, একটি টোটোকে পাশ কাটাতে গিয়ে, উল্টোদিক থেকে আসা লরিতে ধাক্কা মারে। যে ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে বিরোধী দলনেতার নিরাপত্তা। 

বিজেপি বিধায়ক তথা মুখ্য সচেতক মনোজ টিগ্গা (Manoj Tigga) বলেছেন, 'বিরোধী দলনেতা তাঁর নিরাপত্তার দায়িত্ব রাজ্যের। কেন বারবার দুর্ঘটনা, তদন্ত করা দরকার।' রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) কটাক্ষ, 'মনে করছি মুখ্যমন্ত্রী বিরোধী শূন্য চান। সেটারই কোনও পরিকল্পনা নয় তো? কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত চাই'। পাল্টা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) বলেছেন, 'জেড প্লাস ক্যাটিগরি নিরাপত্তা পান শুভেন্দু, গোটাটাই সেন্ট্রালের। তাহলে রাজ্যের দায় কোথায়? রাজ্যকে বিপাকে ফেলতে বিজেপির কোনও পরিকল্পনা কিনা খতিয়ে দেখা হোক।' ঘটনাক্রম ঘিরে সঠিক তদন্তের দাবি তুলেছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

সোমবার যেখানে দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ি, পয়লা জুলাই পূর্ব মেদিনীপুরের সেই মারিশদা থেকে ১ কিলোমিটার দূরে দুর্ঘটনা ঘটে। এর ১১দিন পর, ১২ জুলাই, সোনারপুরের দিক থেকে EM বাইপাস ধরে, এয়ারপোর্টের দিকে যাওয়ার সময় কালিকাপুরের কাছে কনভয়ের পিছনে থাকা পুলিশের গাড়ির সঙ্গে একটি লরির ধাক্কা লাগে। আর এবার প্রত্যক্ষদর্শী সূত্রে দাবি, কনভয়ের শেষে থাকা CRPF-এর গাড়িটি টোটোকে পাশ কাটাতে গিয়ে উল্টোদিক থেকে আসা একটি লরির সামনে ধাক্কা মারে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। বিরোধী দলনেতার কনভয়ে কেন বারবার দুর্ঘটনা? সব দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।

আরও পড়ুন- ‘অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় ফাঁসানো হবে পরিবারকে', বিচারককে হুমকি চিঠি

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget