এক্সপ্লোর

Suvendu Adhikari: 'নন্দীগ্রামের লোকগুলো মরেছে,..বাকিবুররা তৈরি হয়েছে', মন্তব্য শুভেন্দুর

Suvendu On Bakibur Rahman: কলকাতার বুকে বাকিবুরকে জমি ও ফ্ল্যাট দেওয়ার অভিযোগে, এদিন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকেও বিঁধেছেন শুভেন্দু, কী বললেন বিরোধী দলনেতা ?

কলকাতা: দুবাইয়ে বাকিবুরের ফ্ল্যাটের হদিশ মিলতেই, আরও তুঙ্গে রাজনৈতিক তরজা। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃতকে জমি ও ফ্ল্যাট দেওয়ার অভিযোগে রাজ্য সরকারের দিকে আঙুল তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যদিও এতে কোনও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল (TMC)।

'দুবাইতে ভাইপোরও আছে, রাকিবুরেরও আছে,বাকিবুরেরও আছে..'

শুভেন্দু অধিকারী বলেন, 'দুবাইতে ভাইপোরও আছে, রাকিবুরেরও আছে। বাকিবুরেরও আছে। রাকিবুর নয় বাকিবুর।প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, চোর সব, মন্ত্রী, সরকার সব জড়িত, বাকিবুর কী করবে...।' চালকল থেকে গমকল,পানশালা থেকে হোটেল, রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুর রহমানের কলকাতা, উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় এই বিপুল সম্পত্তি কীভাবে হল? তাঁর মাথায় কোন প্রভাবশালীর হাত? এসব নিয়ে তরজা চলছিলই, আর এবার দুবাইয়েও তাঁর ফ্ল্যাট রয়েছে, ED সূত্রে এমন খবর মিলতেই,বঙ্গ রাজনীতিতে এল নতুন মোড়।

'....আমরা খেটে মরেছি। আর এই বাকিবুররা তৈরি হয়েছে'

তবে কলকাতার বুকে বাকিবুরকে জমি ও ফ্ল্যাট দেওয়ার অভিযোগে, এদিন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে বিঁধেছেন শুভেন্দু অধিকারী। এই সংক্রান্ত বেশকিছু নথিও, সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'তিনটে প্লট দিয়েছে হিডকো। ববি হাকিম আর দেবাশিস। একটা হোটেল তৈরি হয়েছে। নন্দীগ্রামের লোকগুলো মরেছে। আমরা খেটে মরেছি। আর এই বাকিবুররা তৈরি হয়েছে।' 

'রেশন দুর্নীতির টাকার অঙ্ক চোখ কপালে ওঠার মতো'

ইডি-র দাবি, রেশন দুর্নীতির টাকার অঙ্ক চোখ কপালে ওঠার মতো। রেশনের চাল, আটা খোলা বাজারে বিক্রি করে, সেই টাকা সরাতে একাধিক ভুয়ো কোম্পানি খুলেছিলেন বাকিবুর। এখনও পর্যন্ত ৬টি কোম্পানির হদিশ মিলেছে, খবর ইডি সূত্রে। এই সব কোম্পানি মিলিয়ে রেশন দুর্নীতিতে টাকার অঙ্ক ৫০ কোটি ৫০ লক্ষ ৭৭ হাজার ৫৫০ টাকা। এই টাকার অঙ্ক আরও বাড়বে বলে মনে করছে ইডি।  

আরও পড়ুন, আজ তৃতীয়া, বেলুড় মঠ সংলগ্ন গঙ্গায় আরতি করলেন খোদ বারাণসীর পূজারিরা

প্রসঙ্গত, রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে FIR দায়ের করেছিল ইডি। সেই মামলায় কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা   ও নদিয়ার মোট ১২টি জায়গায় হানা দেয় ED। যার অন্যতম ছিল কৈখালিতে মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের অভিজাত আবাসনের ফ্ল্যাট। পাশাপাশি বাগুইআটির দশদ্রোণ এলাকায় বাকিবুরের শ্যালক অভিষেক দাসের ঠিকানাতেও হানা দেয় ED। ইডি সূত্রে দাবি, দুটি জায়গা থেকেই প্রচুর পরিমাণে নথি, মোবাইল ফোন উদ্ধার করা হয়। এমনকি লুকিয়ে রাখা কয়েকটি মোবাইলও উদ্ধার করেছেন অফিসাররা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget