এক্সপ্লোর

Durga Puja 2023: দুর্গাপুরে পুজো উদ্বোধনে শুভেন্দু, শাহের পর এবার নিশানা বিরোধী দলনেতার, বললেন..

Suvendu On Durgapur Puja: গতকাল কলকাতায় পুজো উদ্বোধনে এসে তোপ দেগেছিলেন অমিত শাহ, আজ দুর্গাপুরে শুভেন্দুর নিশানায় কে ?

পশ্চিম বর্ধমান: সদ্য কলকাতায় দুর্গাপুজো উদ্বোধন করে গিয়েছেন অমিত শাহ। আর এসে,' রাজনীতির কোনও কথা বলব না' বলে,  'বাংলায় পরিবর্তনের' বার্তা দিয়ে উসকে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় সন্তোষমিত্র স্কোয়ারের এবারের পুজোর থিম রাম মন্দির। আর এখানেই বাংলার দুর্গাপুজোয় লোকসভার হাওয়া। আর এবার এদিন দুর্গাপুরে পুজো উদ্বোধনে এসে আরও একধাপ এগিয়ে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। বললেন, 'দুর্গাপুরে শিল্প শুকিয়ে যাচ্ছে..'। বিরোধী দলনেতার নিশানায় এবার কে ?

এদিন শুভেন্দু অধিকারী বলেছেন,' ষষ্ঠীর বোধনের সময় থেকে সপ্তমীর নির্ঘণ্ট, অষ্টমীর পুস্পাঞ্জলী থেকে দধিকর্মার সময় নির্দিষ্ট থাকে। আমরা এইগুলি মেনেই এই পুজো করি। আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের দুর্গাপুর, যদিও দুর্গাপুর এখন বিশেষ করে শিল্পের ক্ষেত্রে অনেকটাই ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। এটা আমরা কেউ আশা করি না। তবু দুর্গাপুর, দুর্গাপুর..। পশ্চিমবঙ্গের পশ্চিমঞ্চলের রাজধানী হল দুর্গাপুর..।'

প্রসঙ্গত, একুশের বিধানসভায় তৃতীয়বার সরকার গঠনের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তাঁদের লক্ষ্য এবার 'শিল্প।' কথা মিলিয়েই রাজ্যে বিজিবিএস অর্থাৎ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছিল। একাধিক শিল্পকর্তা বাংলায় বিনিয়োগের কথা দিয়েছিলেন। যদিও বাংলায় শিল্পের সঙ্গেই জুড়ে রয়েছে কর্ম সংস্থান। তাই অন্য ইস্যুগুলির থেকেও বর্তমান পরিস্থিতিতে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যদিও সরকার গঠনের পর বাম আমলে কী ছিল, কী হয়েছে ? একথা বর্ষীয়ান নেতাদের মুখে মুখে ফিরেছে বারবার। তৎকালীন নিয়োগের প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে যার পাল্টা জবাবও দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তবে লোকসভা ভোটের আগে ফের শিল্প ইস্যুই ফিরল রাজ্যের বিরোধী দলনেতার মুখে। 

আরও পড়ুন, পার্ক সার্কাসে ডেঙ্গি আক্রান্ত হয়ে এবার ২ মাসের শিশুর মৃত্যু

প্রসঙ্গত, গতকাল সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর উদ্বোধনে এসেছিলেন অমিত শাহ। (Amit Shah in Kolkata)। এসেই স্পষ্ট বলেন, 'আজ আমি কোনও রাজনীতির কথা বলতে আসিনি..'। কিন্তু তা কি হয় ? যে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম এবার 'রামমন্দির', সেখানে কোনও পরোক্ষভাবেও রাজনৈতিক কথা হবে না, এমনটা মানতে নারাজ রাজনৈতিক মহলও। তাই চব্বিশের লোকসভার আগে রাজনীতি নিয়ে কিছু বলবেন না বলেও, এশহরে 'ফের আসার' বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখানেই মাস্টারস্ট্রোক। মূলত ফের এসে যে রাজনীতির কথা বলবেন। তা নিয়ে জানান দিয়ে গেলেন শাহ। কিন্তু এখানেই শেষ নয়, 'বাংলায়  পরিবর্তন আনবেন', মূলত ছুঁয়ে গেলেন সেকথাই। 

সেরা শিরোনাম

Madan On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
Birati: বিরাটিতে SFI-এর সভায় হামলা, ভাঙচুর মঞ্চ, চেয়ার, বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির
বিরাটিতে SFI-এর সভায় হামলা, ভাঙচুর মঞ্চ, চেয়ার, বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির
Humayun Kabir: অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?

ভিডিও

CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget