এক্সপ্লোর

Suvendu On Abhishek: পুজোয় মানুষের পাশে দাঁড়াবেন 'অভিষেকের দূত'রা, শুভেন্দু বললেন..

Suvendu Attacks Abhishek: পুজোর সময় বিভিন্ন অভাব-অভিযোগে মানুষের পাশে দাঁড়াবেন 'অভিষেকের দূত'রা, তীব্র কটাক্ষ করে কী বললেন শুভেন্দু ?

ঝিলম করঞ্জাই, আশাবুল হোসেন ও সুনীত হালদার, কলকাতা: লোকসভা ভোটকে নজরে রেখে জনসংযোগে জোর। পুজোয় নতুন কর্মসূচি নিল তৃণমূল। নাম 'অভিষেকের দূত'। পুজোর সময় বিভিন্ন অভাব-অভিযোগে মানুষের পাশে দাঁড়াবেন 'অভিষেকের দূত'রা। আর এই নামকরণ নিয়েই এবার তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

 'অভিষেকের দূত' কর্মসূচি নিয়ে কী প্রতিক্রিয়া শুভেন্দুর ?

পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন।পঞ্চায়েত ভোটের আগে, রাজ্যজুড়ে চালু হয়েছিল ‘দিদির দূত’ কর্মসূচি। সাফল্য এনে দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'নব জোয়ার যাত্রা'। গ্রাম বাংলার ভোটে বিপুল জয় পায় তৃণমূল। আর এবার, লোকসভা ভোটের আগে শেষ দুর্গা পুজোয়, জনসংযোগে জোর দিল তৃণমূল। তাদের নতুন কর্মসূচি 'অভিষেকের দূত'। যুব তৃণমূল কর্মীদের নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ টিম।

'ওই নামটা ভাইপোর নাম দিলে ভাল হত..'

পুজোর সময় বিভিন্ন অভাব-অভিযোগে মানুষের পাশে দাঁড়াবেন 'অভিষেকের দূত'রা। মহালয়ার দিন, হাওড়া থেকে শুরু হল কর্মসূচি। এর জন্য, বিধানসভা ভিত্তিক হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। আগামী দিনে জেলায় জেলায় 'অভিষেকের দূত' কর্মসূচি চালু হবে। শুভেন্দু অধিকারী বলেছেন, 'ওই নামটা ভাইপোর নাম দিলে ভাল হত, ভাইপোর দূত। ওকে ওই নামে কেউ চেনে না। ভাইপো নামেই চেনে। তার আগে কেউ আদর করে কয়লা বলে, কেউ তোলা বলে।' 

কতটা সফল 'দিদির দূত' ?

প্রসঙ্গত, পিছনে ফিরে তাঁকালে 'দিদির দূত'দের অসন্তোষের মুখে পড়ার ঘটনা বহু জায়গা থেকেই সামনে এসেছে। চলতি বছরের মার্চ মাসে সেরকমই অসন্তোষের মুখে কার্যত পায়ে ধরতে হয়েছিল দিদির দূত তৃণমূল নেতাকে। ঘটনাটি ঘটেছিল হুগলির গোঘাটে । দিদির দূত কর্মসূচিতে গোঘাটের তারাহাট গ্রামে গিয়েছিলেন তৃণমূল পরিচালিত হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান। তৃণমূল দলের সামনে পেয়ে, রাস্তাঘাট-সহ এলাকার সামগ্রিক অনুনন্নয়ন নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা।  

আরও পড়ুন, 'দলীয় কর্মীদের হেনস্থা..', খেজুরি থানায় ঢুকে পুলিশকে হুমকি শুভেন্দুর

নিয়োগ দুর্নীতি মামলা আর লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps and Bounds) নিয়ে ইতিমধ্য়েই তোলপাড় রাজ্য রাজনীতি। অভিষেকের পিএ-কেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পিএ-কে (Personal Assistance) তলব করল ইডির। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পিএ সুমিত রায়কে (Sumit Roy) জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে সূত্রের খবর। ইডি-র নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। বুধবারই অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়তে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি (Enforcement Directorate)।    

 

 

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget