এক্সপ্লোর

Swami Vivekananda Janma Tithi : আজ স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি, কোথায় কী অনুষ্ঠান জানুন

Swami Vivekananda 160 Birth Anniversary : কোভিড পরিস্থিতির কারণে ভক্তদের প্রবেশাধকার নেই বেলুড়মঠে।


ভাস্কর ঘোষ, বেলুড় :
আজ স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি। সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মভিটেয় আজ মঙ্গলারতি দিয়ে দিনের শুরু হয়।  সকালে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। কোভিডের কারণে ভক্তদের প্রবেশ নিয়ন্ত্রিত।  এছাড়াও দিনভর থাকবে বিভিন্ন অনুষ্ঠান। সেই অনুষ্ঠান ভক্তরা অনলাইনে দেখার সুযোগ পাবেন।  

বেলুড়মঠে আজ ভোর পৌনে ৫টায় স্বামীজির মন্দিরে মঙ্গলারতি হয়।  এরপর স্বামীজির মন্দির, ঘর ও শ্রীরামকৃষ্ণের মন্দিরে সারাদিন ধরে চলবে বেদপাঠ, স্তবগান, সহ বিভিন্ন অনুষ্ঠান।  

তবে কোভিড পরিস্থিতির কারণে ভক্তদের প্রবেশাধকার নেই বেলুড়মঠে। মঠের পক্ষ থেকে জানানো হয়েছে, 'সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে, পুনরায় না জানানো পর্যন্ত বেলুড় মঠ প্রাঙ্গন ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের ২ জানুয়ারি ২০২২ তারিখের কোভিড-১৯ সংক্রান্ত নির্দেশিকা অনুসারে উপরোক্ত সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।' বেলুড় মঠ থেকে লাইভ স্ট্রিম দেখা যাবে - 
এই দুই লিঙ্কে ক্লিক করে। 

Youtube: https://youtu.be/Xzn2LZL45RY

Facebook: https://fb.me/e/4qov1MLq0

তথ্যসূত্র : https://belurmath.org/

গত ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মঠে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। ফের ২ তারিখ অপর একটি বিজ্ঞপ্তি জারি করে বেলুড় মঠ কর্তৃপক্ষ। তাতে জানানো হয়, রাজ্য সরকারের কোভিড নির্দেশিকা মেনে অনির্দিষ্টকালের জন্য মঠ প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে মঠ কর্তৃপক্ষ জানিয়েছে। 
Swami Vivekananda Janma Tithi : আজ স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি, কোথায় কী অনুষ্ঠান জানুন

এর আগে গত ১২ জানুয়ারি যুবদিবসেও যুগনায়ক স্বামী বিবেকানন্দর ১৬০তম জন্মদিনে বিভিন্ন অনুষ্ঠান হলেও বেলুড় মঠ বা তাঁর জন্মভিটেতে ভক্তদের প্রবেশাধিকার ছিল না। এই বছর স্বামী বিবেকানন্দের জন্মদিন ও স্বাধীনতার ৭৫ বছর, উপলক্ষে রামকৃষ্ণ মিশন ও কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রক একগুচ্ছ অনুষ্ঠানের পরিকল্পনা করে।  এই অনুষ্ঠান ও বিভিন্ন কর্মসূচি চলবে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত। রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপন অনুষ্ঠানের সূচনা হবে ১ মে। বেলুড় মঠ সূত্রে খবর, এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে এক বছর ধরে দেশে ও বিদেশে হবে নানা অনুষ্ঠান। বেলুড় মঠের সঙ্গে যৌথভাবে এই বছরভর উত্‍সব উদযাপন করতে চায় কেন্দ্রীয় সরকার। ১৮৯৭ সালের ১ মে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ।  ২০২২-র ১ মে, প্রতিষ্ঠার ১২৫তম বর্ষপূর্তি হবে। সেই উপলক্ষে বছরভর চলবে উদযাপন। যার সমাপ্তি হবে ২০২৩-এর ১ মে।  তবে কোভিডড পরিস্থিতিতে কীভাবে হবে উদযাপন , তা জাবে মঠ কর্তৃপক্ষ। 

সেরা শিরোনাম

Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget