এক্সপ্লোর

Swastha Bhawan: থ্রেট কালচারে অভিযুক্ত বিরূপাক্ষকে সরাল স্বাস্থ্য ভবন

West Bengal News: সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষর বিরুদ্ধেও দাদাগিরির একাধিক অভিযোগ তুলেছিলেন পড়ুয়ারা। 

কলকাতা: সন্দীপকে (Sandip Ghosh) সাসপেন্ডের ২৪ ঘণ্টার মধ্যে এবার থ্রেট কালচারে অভিযুক্ত বিরূপাক্ষকে (Birupaksha Biswas) সরাল স্বাস্থ্য ভবন। বর্ধমান মেডিক্যাল থেকে চিকিৎসককে সরিয়ে আনা হল কাকদ্বীপে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষর বিরুদ্ধেও দাদাগিরির একাধিক অভিযোগ তুলেছিলেন পড়ুয়ারা। 

বিরূপাক্ষকে বদলি: সন্দীপ ঘোষকে সাসপেন্ডের ২৪ ঘণ্টার মধ্যে এবার হুমকিতে অভিযুক্ত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে তড়িঘড়ি বদলি করল স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গতকালই বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে পাঠানো হয়েছে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধেও দাদাগিরির একাধিক অভিযোগ রয়েছে মেডিক্যাল-পড়ুয়াদের। ৯ অগাস্ট, আর জি কর মেডিক্যালেই ছিলেন বিরূপাক্ষ। এই নিয়ে বিতর্ক দানা বাঁধে। যদিও চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের দাবি, তাঁর বদলি বা নতুন পোস্টিংয়ের সঙ্গে আর জি কর-কাণ্ডের কোনও যোগ নেই। স্নাতকোত্তরের নম্বরের ভিত্তিতে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যালে পোস্টিং দেওয়া হয়। সেখানে যেতে রাজি না হওয়ায় কাকদ্বীপের হাসপাতালে বদলি করা হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রে দাবি, বহু আগেই কাকদ্বীপ হাসপাতালে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে। 

বিরূপাক্ষ বিশ্বাসের কথায়, "আজ থেকে আট মাস আগে একটা মেরিট বেসড কাউন্সেলিং হয়েছিল। অর্থাৎ পিজি-তে কত নম্বর স্কোর করেছিলাম। সেটার উপর ভিত্তি করে স্বাস্থ্য ভবন সিদ্ধান্ত নেয় একটা কাউন্সেলিং করবে। অতএব আমার একটা কাউন্সেলিং হয়েছিল। সেখানে কাকদ্বীপ, কোচবিহার আর জলপাইগুড়ি পড়েছিল। নর্থে যাব না বলে কাকদ্বীপ নিয়েছিলাম। এটার অর্ডার আগেই হয়েছিল। আমার শারীরিক অবস্থা খুব একটা ভাল ছিল না। রিলিজ করা হয়নি বর্ধমান থেকে। এটা একেবারেই রুটিন বদলি।'' 

আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার দিন আর জি কর মেডিক্যাল কলেজে গিয়েছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। তা তিনি নিজেই স্বীকার করেছেন। এমনকী ঘটনাস্থলের ভাইরাল ছবিতেও তাঁকে দেখা গিয়েছে সন্দেহ প্রকাশ করেছে খোদ IMA। যদিও সেমিনার হলে তিনি ছিলেন না বলেই দাবি করেছেন বিরূপাক্ষ। ঘটনার পরপর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক এবং আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় যখন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, তখন তাঁদের ঠিক পিছনেই দাঁড়িয়েছিলেন অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাস।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Aparajita Bill: 'কঠোর আইন প্রয়োজনীয়, কিন্তু কড়া পদক্ষেপ আরও জরুরি' মন্তব্য কেন্দ্রীয় আইনমন্ত্রীর

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget