এক্সপ্লোর

Swasthya Bhawan: তৃণমূলের চিকিৎসক নেতার বিরুদ্ধে পোস্টার স্বাস্থ্যভবনে, অভিযোগ দলেরই দুই প্রভাবশালীর বিরুদ্ধে

এনিয়ে, কারও নাম মুখে না আনলেও, সুশান্ত রায়ের ইঙ্গিত তৃণমূলের দুই প্রভাবশালী চিকিৎসক নেতার বিরুদ্ধে।

সন্দীপ সরকার, কলকাতা: একাধিক অভিযোগে তৃণমূলের (TMC) চিকিৎসক নেতা সুশান্ত রায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল স্বাস্থ্যভবনে (Swasthya Bhawan)। পোস্টারে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে। এ নিয়ে, কারও নাম মুখে না আনলেও, সুশান্ত রায়ের ইঙ্গিত তৃণমূলের দুই প্রভাবশালী চিকিৎসক নেতার বিরুদ্ধে।

একাধিক চাঞ্চল্যকর অভিযোগ: দুর্নীতি থেকে বেআইনি সম্পত্তি বা জমি দখলের মতো চাঞ্চল্যকর অভিযোগ। তৃণমূলের চিকিৎসক নেতা সুশান্ত রায়ের বিরুদ্ধে স্বাস্থ্যভবনেই পড়ল পোস্টার। সূত্রের খবর, স্বাস্থ্যভবনে এখন উত্তরবঙ্গ লবির রমরমা। তার মাথা রয়েছেন এই সুশান্ত রায়। এর আগেও, বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন তিনি। নিয়ম বহির্ভূতভাবে নীলবাতি গাড়ি ব্যবহারের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

সুশান্ত রায় উত্তরবঙ্গে স্বাস্থ্য দফতরের প্রাক্তন OSD ছিলেন। বর্তমানে রয়েছেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সহ-সভাপতি পদে। তাঁর বিরুদ্ধে পোস্টারে বিস্ফোরক সব অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে, উদ্বাস্তু পুনর্বাসন দফতরের তরফে এক মহিলাকে দেওয়া জমি বেআইনিভাবে দখল করে প্রাসাদোপম বাড়ি এবং ব্যবসার কেন্দ্র বানিয়েছেন সুশান্ত রায়। শুধু অভিযোগ তোলাই নয়, পোস্টারে ভূমি ও ভূমি সংস্কার দফতরের জমির নথির প্রতিলিপিও তুলে দেওয়া হয়েছে। প্রচারে, মমতা ও অভিষেকপন্থী চিকিৎসকরা বলে পোস্টারে উল্লেখ করা হয়েছে।

নেপথ্যে কারা? কিন্তু, কে দিল এই পোস্টার? এটা কি তৃণমূলের চিকিৎসক নেতাদের দ্বন্দ্বের ফসল? কারও নাম মুখে না আনলেও, সুশান্ত রায়ের ইঙ্গিত তৃণমূলের দুই প্রভাবশালী চিকিৎসক নেতার বিরুদ্ধে। যাঁরা, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রাজ্য সরকারের মনোনীত সদস্য। সুশান্ত রায়, সহ-সভাপতি, রাজ্য মেডিক্যাল কাউন্সিল মেডিক্যাল কাউন্সিলে জলপাইগুড়ি থেকে কোনও একজন সহ-সভাপতি হবে এটা হয়তো কারও কারও গাত্রদাহ হচ্ছে। যারা হয়তো এতদিন ধরে মেডিক্যাল কাউন্সিল কুক্ষিগত করে রেখেছে। মেডিক্যাল কাউন্সিলে ওরা সরকার মনোনীত হয়েছে, কিন্তু কথা বলতে পারে না। ওদের ভিতরে তো পাপ আছে, আরো তো জানে কী করেছে।

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রাজ্য সরকারি মনোনীত সদস্য ৩ জন। তাঁদের মধ্যে দু-জন হলেন শান্তনু সেন এবং নির্মল মাজি। সুশান্ত রায়ের বিষয়ে শান্তনু সেন বলেন, এই বিষয়ে কোনও কথা বলব না। নির্মল মাজি (Nirmal Maji) বলেন, উনি অনেক সিনিয়ার সদস্য। কোনও প্রতিক্রিয়া দেব না।

আরও পড়ুন: Debangshu Bhattacharya:'কেন্দ্রীয় এজেন্সি মানে তদন্তকে হিমঘরে পাঠিয়ে দেওয়া', শুভেন্দু মন্তব্যের পাল্টা দেবাংশু

সেরা শিরোনাম

কারও চাকরি যাবে না...সরকারি আশ্বাসের পরেও পথে কম্পিউটার শিক্ষকরা, কী দাবি?
কারও চাকরি যাবে না...সরকারি আশ্বাসের পরেও পথে কম্পিউটার শিক্ষকরা, কী দাবি?
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget