এক্সপ্লোর

Swasthya Sathi: স্বাস্থ্য সাথী প্রকল্পে বড়সড় বদল আনল রাজ্য সরকার, কোন কোন রোগে মিলবে না সুবিধা?

Swasthya Sathi Card: এর আগে মালদা ও মুর্শিদাবাদ জেলায় বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে হাড়ের অস্ত্রোপচারে জারি হয়েছিল নিষেধাজ্ঞা।

সন্দীপ সরকার, কলকাতা: স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi Card) দেখিয়ে বেসরকারি হাসপাতালে (Private Hospital) আর হাড়ের অস্ত্রোপচার করানো যাবে না। স্বাস্থ্য সাথী প্রকল্পে বড়সড় বদল আনল রাজ্য সরকার। তবে পথ দুর্ঘটনায় আহতদের হাড়ের অস্ত্রোপচারের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকরী নয়। স্বাস্থ্য দফতরের (Health Department) নতুন নির্দেশিকায় বলা হয়েছে, স্বাস্থ্য সাথী কার্ডে হাড়ের যে কোনও সমস্যায় অস্ত্রোপচার করানোর সুযোগ মিলবে শুধুমাত্র সরকারি হাসপাতালে। 

স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার স্বাক্ষর করা নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলায় জেলায়, খবর সূত্রের। স্বাস্থ্য সাথী প্রকল্পের এবং সরকারি চিকিৎসা পরিকাঠামোর উপযুক্ত ব্যবহার, দুর্নীতি এবং বেনিয়ম ঠেকাতে এই নির্দেশিকা বলে দাবি স্বাস্থ্য দফতরের।                                                               

সরকারি হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসার পরিকাঠামো না থাকলে, তবেই একমাত্র বেসরকারি হাসপাতালে রেফার করা যাবে রোগীকে। সেক্ষেত্রে নির্দিষ্ট ফর্মে রেফারাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে বেসরকারি হাসপাতালে। মালদা এবং মুর্শিদাবাদ জেলায় পরীক্ষামূলকভাবে প্রায় একবছর ধরে এই ব্যবস্থা চালু ছিল। এবার সেই মডেল চালু হতে চলেছে গোটা রাজ্যে।                                                                                                

আরও পড়ুন, দুর্গাপুজোয় লক্ষ্মীলাভ কলকাতার রেস্তোরাঁগুলির, কয়েক হাজার কোটি আয় করে রেকর্ড

এর আগে মালদা ও মুর্শিদাবাদ জেলায় বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে হাড়ের অস্ত্রোপচারে জারি হয়েছিল নিষেধাজ্ঞা। সেই সময় স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, মালদা ও মুর্শিদাবাদ জেলায় সরকারি হাসপাতালে অর্থোপেডিক বিভাগের পরিকাঠামো যথেষ্ট উন্নত। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে জেলা স্বাস্থ্য দফতরের অনুমতি থাকলে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে হাড়ের অস্ত্রোপচার করা যাবে।

যদিও স্বাস্থ্য দফতরের এই নির্দেশিকা নিয়ে আপত্তি জানিয়েছিল চিকিৎসকদের সংগঠন। বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে স্টেট এবং ডিস্ট্রিক্ট সার্ভেল্যান্স টিম।

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget