এক্সপ্লোর

Restaurant in Kolkata: দুর্গাপুজোয় লক্ষ্মীলাভ কলকাতার রেস্তোরাঁগুলির, কয়েক হাজার কোটি আয় করে রেকর্ড

Durga Puja 2023: গত বছরও একইভাবে ভিড় ছিল। তবে এবারের আয় গত বছরের থেকে প্রায় ২০ শতাংশ বেশি। 

কলকাতা: সবেমাত্র শেষ হয়েছে দুর্গাপুজো (Durga Puja)। পুজো মানেই প্যান্ডেল হপিং, আলোকসজ্জার ঝলকানি, জমিয়ে আড্ডা আর খাওয়াদাওয়া। রসনা তৃপ্তির জন্য পুজোর ক'দিন রেস্তোরাঁগুলিতে (Restaurant) ছিল লম্বা লাইন। পথের ধারের দোকান থেকে ফাইভ স্টার হোটেল (Five Star Hotel), ভিড় ছিল সর্বত্র।                                                                         

হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের মতে, উৎসবের দিনগুলিতে মিলিত ভাবে শহরের ফাইন ডাইনিং রেস্তোরাঁগুলি মোট ১১০০ কোটি টাকা আয় করেছে। গত বছরও একইভাবে ভিড় ছিল। তবে এবারের আয় গত বছরের থেকে প্রায় ২০ শতাংশ বেশি। 

কোভিড অতিমারীতে দুর্গাপুজোয় রেস্তোরাঁয় নিষেধাজ্ঞা জারি ছিল। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পরে এটি দ্বিতীয় দুর্গাপুজো। পুজোর মধ্যে একাধিক রেস্তোরাঁ ভোর ৩টে অবধি খোলা ছিল। HRAEI সভাপতি সুদেশ পোদ্দার বলেছেন, প্রাথমিক অনুমান অনুসারে, শহরের রেস্তোরাঁগুলি এই সময়ের মধ্যে ১১০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে।                                                                                  

HRAEI-এর একজন মুখপাত্র বলেছেন যে গত বছরের তুলনায় বিক্রি ২০ থেকে ২৫ শতাংশ বেড়েছে। এও জানান হয়, কিছু জনপ্রিয় রেস্তোরাঁয় বিক্রি 2019-এর প্রাক-কোভিড দিনের তুলনায় আরও ভাল হয়েছে এ বছর। 

এমনকি নবমীর বিকেলে হঠাৎ বৃষ্টির সময়ও রেস্তোরাঁয় ভিড় ছিল চোখে পড়ার মতো। একাধিক জনপ্রিয় রেস্তোরাঁর মতে, গত বছরের তুলনায় দুর্গা পূজার সময় সমস্ত আউটলেট জুড়ে বিক্রয় ১০-১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

বিশেষ করে শহরের বড় রেস্তোরাঁগুলি থেকে বাড়িতে খাবার আনিয়ে খাওয়ার চেয়ে সেখানে বসে খাওয়ার প্রবণতা বেশি দেখা গিয়েছে। বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা করার ফাঁকে পা-পেট-মনকে আরাম দিতে গভীর রাতে রেস্তোরাঁকে বেছে নিয়েছেন দর্শনার্থীরা।           

 

আরও পড়ুন, হঠাৎ বন্ধ হৃদস্পন্দন, চিকিৎসকের তাৎক্ষণিক প্রয়াসে প্রাণ ফিরে পেলেন যুবক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Embed widget