এক্সপ্লোর

Junior Doctors Agitation: ২ ঘণ্টার বেশি নবান্নের বাইরে বসে, ধর্নাস্থলে ফিরলেন জুনিয়র ডাক্তাররা

West Bengal News: ২ ঘণ্টার বেশি নবান্নের বাইরে ঠায় বসে থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে ফিরলেন আন্দোলনকারীরা। 

কলকাতা: জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors Agitation) লাইভ স্ট্রিমিংয়ের শর্ত মানল না সরকার। যার জেরে ভেস্তে গেল বৈঠক। ২ ঘণ্টার বেশি নবান্নের বাইরে ঠায় বসে থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে ফিরলেন আন্দোলনকারীরা। 

ধর্নাস্থলে ফিরলেন জুনিয়র ডাক্তাররা: নবান্নে পৌঁছেও ফিরে গেলেন জুনিয়র চিকিৎসকরা। দু পক্ষই অনড় রইলেন অবস্থানে। ওপরে নবান্নের সভাঘরে বসে রইলেন মুখ্য়মন্ত্রী। সামনে সার দেওয়া ফাঁকা চেয়ার। নিচে ঠাঁই দাঁড়িয়ে রইলেন আন্দোলনকারী ডাক্তাররা। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন বলে লাইভ স্ট্রিমিংয়ে রাজি হল না সরকার ।সরকার বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ে রাজি না হওয়ায় নবান্ন থেকে ফিরে এলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এদিন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, "স্বাস্থ্যের যে ভঙ্গুর অবস্থা তা সবার সামনে চলে এসেছে। সেটাকে ধাকার জন্য কর্মবিরতিকে ঢাল করা হচ্ছে। কোনও মানুষের মৃত্যু হলে সবথেকে বেশি দুঃখ পায় তাঁর পরিবার এবং চিকিৎসক। স্বাস্থ্য ব্যবস্থার কী অবস্থা, তা নিয়ে যদি আলোচনা করতে চায়, তাহলে আমরা তা করতে রাজি আছি। শুরুর দিন থেকে আমাদের এই আন্দোলনে চিকিৎসক সমাজ যোগ দিয়েছে। ঘটনাপ্রবাহ থেকে এই আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছেন। ন্যায়বিচারের জন্য। সাধারণ মানুষের দাবিদাওয়া মেনে নিতে ভয় পাচ্ছেন। আমাদের আন্দোলন অরাজনৈতিক ও দলীয় স্বার্থবিহীন। দলীয় স্বার্থের সঙ্গে যোগ করে যখন কেউ বা কারা চায় তখনই তারা এই রং দেখতে পায়। প্রথম দুটো ইমেলে মুখ্যমন্ত্রী যে বসতে চান, এটা কোথাও লেখা ছিল না। খোলা মনে আলোচনার যে জায়গা সেটা কোথায়। যে মুহূর্তে মুখ্যমন্ত্রী বসতে চেয়েছেন সেই মুহূর্তে আমরা গিয়েছি। ২০১৯ সালে লাইভ স্ট্রিমিংয়ের কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন। আমাদের দিক থেকে যদি মনে হয় আলোচনায় বসতে চাইছি না, তাহলে সেটা ভুল বার্তা যাবে।''

গত কয়েকদিন ধরে বারবার সরকার দাবি করছে, জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্মবিরতির ফলে সরকারি স্বাস্থ্য় পরিষেবা বিঘ্নিত হচ্ছে। সাধারণ মানুষ হাসপাতালে এসে চিকিৎসা পাচ্ছে না। এদিনও সেই তত্ত্বেই বারবার শান দিল তারা। কৌশলে দায় চাপাল আন্দোলনকার জুনিয়র চিকিৎসকের ঘাড়ে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সাত লক্ষ মানুষ পরিষেবা পাননি। যে কোনও মৃত্যু মর্মান্তিক। কিন্তু এত মানুষ চিকিৎসা পাচ্ছেন না। এর থেকে লজ্জার কী হতে পারে? ডাক্তারেরা ভগবান। এত মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। আমার হৃদয় কাঁদছে। ওঁরা ছোট, আমাদের কাজ আবেগকে মর্যাদা দিয়ে ক্ষমা করে দেওয়া। আমরা ভেবেছিলাম, ওঁরা রাজি হবে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Mamata Banerjee-Junior Doctors Meet: বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী, এখনও নবান্নেই অপেক্ষায় জুনিয়র ডাক্তাররা

সেরা শিরোনাম

Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget