এক্সপ্লোর

Tanga News Update: পাহাড় প্রমাণ দেনার চাপেই কি চরম সিদ্ধান্ত? ট্যাংরার ঘটনায় উঠছে প্রশ্ন

Kolkata News: যে রাতে নেমে এল অন্ধকার, অর্থাৎ 0সেই মঙ্গলবার গোটা দিন এই বাড়িতে আর আলো জ্বলেনি। কেউ ঘুণাক্ষরেও টের পাননি, এইভাবে গোটা একটা পরিবারে নেমে আসবে বিপর্যয়।

কলকাতা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে আচমকা ব্য়বসা বন্ধ হয়ে যায় ট্য়াংরার দে পরিবারের। বিপুল দেনা চেপে যায় দুই ভাইয়ের কাঁধে। চেক বাউন্স হতে শুরু করে। বাড়তে থাকে পাওনাদারদের চাপ। পাহাড় প্রমাণ দেনার চাপেই কি চরম সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন। 

প্রতিদিনই সন্ধেয় ছাদে উঠে আরতি করতেন দুই বউ। সোমবারও তাঁদের দেখা গেছিল। কিন্তু, যে রাতে নেমে এল অন্ধকার, অর্থাৎ 0সেই মঙ্গলবার গোটা দিন এই বাড়িতে আর আলো জ্বলেনি। কেউ ঘুণাক্ষরেও টের পাননি, এইভাবে গোটা একটা পরিবারে নেমে আসবে বিপর্যয়। কিন্তু কী কারণে দে পরিবারের এই ভয়ঙ্কর পরিণতি হল? প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নেপথ্য়ে থাকতে পারে প্রণয় ও প্রসূন দুই ভাইয়ের চর্ম ব্য়বসায় লোকসান।

পুলিশ সূত্রে খবর, দুই ভাইয়ের চামড়ার সামগ্রীর ব্য়বসা। কোম্পানির নাম প্রোটেকটিভ লেদার গ্লাভস প্রাইভেট লিমিটেড। পুলিশের দাবি, বয়ানে এক ভাই জানিয়েছেন, ব্য়বসায় ক্ষতির জন্য়ই আত্মহত্য়ার সিদ্ধান্ত নেন তাঁরা। এই কোম্পানির গেটেও বুধবার সকাল থেকে তালা ঝুলতে দেখা যায়। নিরাপত্তারক্ষী  হাফিজ মণ্ডল বলেন, "কাল অবধি কাজ হয়েছে। আজ সকালে দেখলাম তালা. লেবাররা ভিড় করেছিল। বলল দুর্ঘটনা হয়েছে। কোম্পানি বন্ধ আজ।'' পুরসভার নথি বলছে, সংস্থার কর্ণধার হিসেবে নাম রয়েছে প্রণয়কুমার দে ও প্রসূনকুমার দে-র। সংস্থার ট্রেড লাইসেন্স শেষবার রিনিউ করা হয়েছিল ২০২৩-২৪ সালে। ২০২৪-এ ট্রেড লাইসেন্স ক্লোজ করে দেওয়া হয়। সূত্রের খবর, রাশিয়া ও জার্মানিতে চামড়ার সামগ্রী রফতানি করত দে পরিবারের কোম্পানি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ব্যবসা বন্ধ হয়ে যায়। আর্থিক ক্ষতির মুখে পড়ে বাজারে প্রচুর ধার-দেনাও হয়েছিল। পাশের বাড়ির কেয়ারটেকার জানিয়েছেন, মঙ্গলবার দিনভর বাড়ির বাইরে পাওনাদারদের আনাগোনা লেগে থাকলেও, কেউ দরজা খোলেননি। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, "কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ওখানে কিছু কিছু মোবাইল পাওয়া গেছে। আমার দেখছি মোবাইলে কার কার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।''

এদিকে ট্যাংরায় ৩ জনের রহস্যমৃত্যুর ঘটনায় এবার খুনের মামলা রুজু করল পুলিশ। মৃত গৃহবধূ রোমি দে-র বাবার দাবি, তাঁর মেয়েকে খুন করা হয়েছে। ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তার ভিত্তিতেই অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুন: Hooghly News: স্কুলের সহপাঠীকে হঠাৎ ঘুষি, ছাত্রের মৃত্যুতে উত্তপ্ত হুগলির চাঁপদানি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget