এক্সপ্লোর

Tangra Fire: "এগিয়ে বাংলার ভয়ঙ্কর ডিজাস্টার ম্যানেজমেন্ট,'' ট্যাংরার অগ্নিকাণ্ডে ট্যুইট শুভেন্দুর

Tangra Fire Update: ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যা হয়। এই ঘটনায় তোপ দেগে ট্যুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

কলকাতা: ট্যাংরার (Tangra Fire) মেহের আলি লেনে গুদামে ভয়াবহ আগুন। ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যা হয়। এই ঘটনায় তোপ দেগে ট্যুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। "জল ফুরিয়ে গেছে দমকলের, স্থানীয়রা আগুন নেভাতে বালতিতে করে জল ঢালছেন। এটাই এগিয়ে বাংলার ভয়ঙ্কর ডিজাস্টার ম্যানেজমেন্ট।'' ট্যাংরার অগ্নিকাণ্ডে ট্যুইটে কটাক্ষ শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

ভরসন্ধেয় ফের অগ্নিকাণ্ড শহরে। শনিবার হঠাৎই আগুন লাগে ট্যাংরার রেক্সিন, ফোম, কাপড়ের গুদামে। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যা হয় দমকলের। দীর্ঘক্ষণ আগে আগুন লাগলেও, দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তোলেন স্থানীয়রা। দমকলের পাশাপাশি রয়েছে কলকাতা পুলিশের (Kolkata Police) বিপর্যয় মোকাবিলা বাহিনী। একইসঙ্গে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে সামিল হন। আগুনের এতটাই তাপ যে হাতে রুমাল চাপা দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। ক্রমশই ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি।

৪ ঘণ্টা পার, আগুন নিয়ন্ত্রণে আসা দূর বরং লেলিহান শিখা ক্রমশই আঁচ বাড়িয়ে তুলছে ট্যাংরায়। যা যথেষ্ট উদ্বেগজনক। আগুনের এই ভয়াবহতায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যেও। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন তিন দমকলের কর্মী। সূত্রের খবর, তাঁদের ভর্তি করা হয়েছে এনআরএসে। এদিন ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর মন্তব্যের পাল্টা জবাব দেন সুজিত বসু। তিনি বলেন, "শুভেন্দুর কথার গুরুত্ব নেই।'' 

আরও পড়ুন: Calcutta Medical College: কলকাতা মেডিক্যাল কলেজে বন্ধ রেডিওলজিক্যাল ইন্টারভেনশনাল ক্যাথ ল্যাব, সমস্যায় রোগীরা

সেরা শিরোনাম

Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Weather Update: বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে
বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
Embed widget