এক্সপ্লোর

Recruitment Scam : 'তদন্তকারী সংস্থাকে বলুক', কুন্তলকে কী চ্যালেঞ্জ ছুড়লেন তাপস ?

Tapas on Kuntal : নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরা করে উঠে আসছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম, এমনই খবর সূত্রের

কলকাতা : কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Tapas Mondal)। "কার সঙ্গে আমার যোগাযোগ আছে, সেটা তদন্তকারী সংস্থাকে বলুক। আদালতে নাম পেশ করুক।" কুন্তলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বললেন তাপস মণ্ডল।

'বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তাপস মণ্ডল', আজ এমনই দাবি করেছেন ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তিনি আরও বলেন, 'আদালতে সব জানাব।' তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কুন্তল ঘোষকে পাল্টা চ্যালঞ্জ ছুড়ে দিয়েছেন তাপস মণ্ডল।

কী বললেন তাপস ?

তাঁর বক্তব্য, "আমি রাজনীতি করি না, পরিচয় অনেকের সঙ্গে রয়েছে। সব দলের অনেক নেতা-মন্ত্রীর সঙ্গে আমার পরিচয়, তার মানে এটা কী বোঝায় ? আমি একটি সংগঠন করি, পরিচয় থাকবে না? আমার রাজনৈতিকভাবে কারও সঙ্গে যোগাযোগ নেই। আমার কলেজের অনুষ্ঠানে অনেকেই এসেছেন, তার মানে কী হল। উনি প্রমাণ করুক, কার সঙ্গে আমার যোগাযোগ আছে। বিচারাধীন বিষয়, প্রমাণ থাকলে তদন্তকারী সংস্থা অথবা আদালতে জানাক। আমার কোনও অসুবিধে নেই।"

এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরা করে উঠে আসছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম, এমনই খবর সূত্রের। 

গত জানুয়ারিতেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। পরে তাঁর বাড়ি থেকে ওএমআর শিট বাজেয়াপ্ত করা হয় বলে জানায় ইডি। এর মধ্যে ৩০টি ওএমআর শিট ২০২২ সালের। বেশ কিছু পুরনো ওএমআর শিটও বাজেয়াপ্ত করে ইডি। সূত্রের খবর, আরটিআই-এর মাধ্যমে এই ওএমআর শিট পান কুন্তল। ইডি সূত্রে খবর, জেরার মুখে এমনই দাবি করেন কুন্তল ঘোষ। কেন আরটিআই করেছিলেন, তার কোনও জবাব দেননি কুন্তল। আরটিআই করার কোনও প্রমাণও দেখাতে পারেননি কুন্তল, খবর সূত্রের।

এদিকে, কুন্তল ঘোষের বাড়িতে টেটের ওএমআর শিট মেলায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 'কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে। কী করে কুন্তলের কাছে গেল ওএমআর শিট, অ্যাডমিট কার্ড ?' প্রশ্ন করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 'কুন্তলের বাড়ি থেকে পাওয়া গেছে ১৮৯টি ওএমআর শিট'। আদালতে জানালেন পর্ষদের আইনজীবী। 'কারা বসে রয়েছে পর্ষদে ? কী করে হয় দুর্নীতি? কেউ নিজে কিছু করবে না , আদালত করলে তাকেই কাঠগড়ায় দাঁড় করাবে। কাউকে রেয়াত করা হবে না। অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি ঢাকার চেষ্টা বরদাস্ত নয়',  মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ন ; 'বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তাপস মণ্ডল', কোর্টে পেশের আগে দাবি কুন্তলের

সেরা শিরোনাম

ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget