এক্সপ্লোর

Tapas Ray : সুদীপ যদি সরাসরি বিজেপি-তে আসেন... কী বলবেন একদা তাঁর বিরুদ্ধেই ক্ষোভ উগরে তৃণমূল-ছাড়া তাপস রায়?

তৃণমূলের ২০ জন বিদ্রোহী লোকসভার সাংসদ ইতিমধ্য়েই NCPI-তে মিশে গেছেন। এবার এই NCPI সরাসরি বিজেপিতেই মিশে যেতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে।

লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের NCPI কি এবার বিজেপিতে মিশে যেতে পারে? তা নিয়ে জল্পনার আবহেই, শুক্রবার বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে বসছেন এই বিদ্রোহীরা। মুখ্য়মন্ত্রীরও সেখানে থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। এনিয়ে তাঁকে আবার কটাক্ষ করেছেন এরাজ্য়ের বিজেপি বিধায়ক এবং শিল্পমন্ত্রী তাপস রায়। 

তৃণমূলের ২০ জন বিদ্রোহী লোকসভার সাংসদ ইতিমধ্য়েই NCPI-তে মিশে গেছেন। এবার এই NCPI সরাসরি বিজেপিতেই মিশে যেতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে। এই আবহে দিল্লিতে নরেন্দ্র মোদি, অমিত শাহদের ঘনিষ্ঠ বিজেপি নেতা এবং মোদি সরকারের মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে একটি বৈঠক রয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের বিদ্রোহী এবং NCPI-সাংসদ সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। সেখানে মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীরও থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি। ভূপেন্দ্র যাদবের বা়ড়িতে এই বৈঠকের পরই NCPI-তে মিশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। সেদিনও বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার ফের সেই ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক। তাহলে কি এরপরই বিজেপিতে মিশে যাবেন NCPI সাংসদরা? তেমনটা হলে সরাসরি বিজেপির সাংসদ হয়ে যাবেন তাঁরা। যার মধ্য়ে রয়েছেন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ও। এই সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিলেন তাপস রায়। এখন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়রা বিজেপিতে মিশে গেলে, ফের এক শিবিরে হয়ে যাবেন দুই যুযুধান। এই নিয়ে জল্পনার আবহেই সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র কটাক্ষ করেছেন তাপস রায়। 

তাপস রায় বলেন, 'ওঁর যারা কর্মী বা সাধারণ মানুষ, তাঁদের সঙ্গে দেখা দিক। নির্বাচনে মমতা ব্য়ানার্জির ২২টি থানা, DC ৫টা, CP-কে ব্য়বহার করে এবং ৪ লক্ষ ৪৭ হাজার, যে ভোট SIR-এ বাদ গেছে, সেটাতে ৯২ হাজারে জিতেছিল। আমিই প্রার্থী ছিলাম। ওনার উচিত ওটা ছেড়ে দিয়ে একবার লড়ুক কলকাতা উত্তরে।'                          

বিধানসভায় তৃণমূল এখন দু'ভাগ। 'কালীঘাট-তৃণমূল' এবং 'ঋতব্রত-তৃণমূল'। বিধানসভায় দু'পক্ষের বাদানুবাদে প্রায় রোজই তৈরি হচ্ছে উত্তপ্ত পরিস্থিতি।  এবার লোকসভার তৃণমূলের বিদ্রোহীরা কী করবেন? তাঁরা কি সরাসরি বিজেপিতেই মিশে যাবেন? তা জানতে সবার নজর শুক্রবারের বৈঠকের দিকে।  

আরও পড়ুন : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

 

 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Advertisement

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget