এক্সপ্লোর

Tapas Saha Update: পোড়া চিহ্নের হদিশ! পুকুরপাড় থেকে তাপস সাহার নামে নথি উদ্ধার

তাপস সাহার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে পুকুর। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে দুপুর আড়াইটে নাগাদ পুকুরপাড়ে বসে রয়েছেন তাপস সাহা।

প্রকাশ সিনহা, কলকাতা: জীবনকৃষ্ণর (Jibankrishna Saha) পুকুরকাণ্ডের পর তাপস সাহারও (Tapas Saha) পুকুর-যোগ? পুকুরপাড়েই কি নথি পুড়িয়েছেন তৃণমূল বিধায়ক তাপস? তেহট্টের তৃণমূল বিধায়কের বাড়ির পিছনের পুকুরপাড়ে পোড়া চিহ্ন! পুকুরপাড় থেকে উদ্ধার তাপস সাহার নামে নথি। সিবিআই পৌঁছনোর ঘণ্টাখানেক আগে পুকুরপাড়ে ছিলেন তাপস, দাবি স্থানীয়দের। তেহট্টের তৃণমূল বিধায়কের ছবি ভাইরাল। সিবিআই যাওয়ার আগে পুকুরপাড়ে কী করছিলেন তাপস? উঠছে প্রশ্ন। 

তাপস সাহার পুকুর-যোগ? তাপস সাহার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে পুকুর। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে দুপুর আড়াইটে নাগাদ পুকুরপাড়ে বসে রয়েছেন তাপস সাহা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এদিন তাপস সাহার বাড়িতে সিবিআই পৌঁছয় বেলা সাড়ে ৩টে নাগাদ। অর্থাৎ ভিডিও অনুযায়ী, তার এক ঘণ্টা আগেই পুকুরপাড়ে গিয়েছিলেন তাপস সাহা।  পুকুরপাড়ে পড়ে রয়েছে তাপস কুমার সাহা লেখা একটি নথি। উল্লেখ রয়েছে তাঁর বাবার নামেও। ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিও পৌঁছে গিয়েছে সিবিআইয়ের হাতেও। ভাইরাল হওয়া এই ভিডিওতে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, কেন সিবিআই সেখানে পৌঁছনোর আগে পুকুরপাড়ে গিয়েছিলেন? যে নথি উদ্ধার হয়েছে সেই নথিই বা সেখানে এল কী করে? 

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের ৩ দিন পর তাপস সাহার বাড়িতে পৌঁছলেন তদন্তকারী অফিসাররা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তৃণমূল বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃৃণমূল বিধায়কের উপস্থিতিতে তাঁর বাড়িতে ও বাড়ি লাগোয়া তাঁর কার্যালয়ে তল্লাশি শুরু হয়। বাজেয়াপ্ত করা হয় তাঁর ফোন। 

এর আগে বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশির সময় পুকুর যোগ সামনে আসে। শুক্রবার, জিজ্ঞাসাবাদ চলাকালীন বিকেল সোয়া ৫টা নাগাদ দুটি ফোন বাড়ির পুকুরে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। ৬৬ ঘণ্টা ধরে তন্নতন্ন করে তল্লাশির পর, পুকুর থেকে উদ্ধার হল বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় মোবাইল ফোন। সিবিআইয়ের তল্লাশি-অভিযান শুরুর ৪ দিন পর, সোমবার বেলা ১২টা ১৪ মিনিটে উদ্ধার হয় সাদা কাগজ জড়ানো, প্লাস্টিকে মোড়া দ্বিতীয় ফোনটি। সাড়ে ৩৮ ঘণ্টা তল্লাশির পর, রবিবার সকালে বিধায়কের প্রথম ফোন উদ্ধার হয়েছিল। তবে দীর্ঘক্ষণ জলের মধ্যে থাকায়, ফোন দুটি কতটা অক্ষত রয়েছে তা নিয়ে সংশয় রয়েছে সিবিআই আধিকারিকদের। 

আরও পড়ুন: Howrah News: ফের চোখ রাঙাচ্ছে করোনা, হাওড়ার হাসপাতালে খোলা হল কোভিড ওয়ার্ড

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget